ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শ্বশুরবাড়ি থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেন তারেক রহমান Logo নির্বাচন ও গণভোটে ১৪ সদস্যের পর্যবেক্ষক দল পাঠাবে কমনওয়েলথ Logo ক্রিকেটারদের সঙ্গে আজ জরুরি বৈঠক করবেন ক্রীড়া উপদেষ্টা Logo নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় আসছে ইউরোপীয় পার্লামেন্টের ৭ সদস্য Logo গাজা ‘শান্তি পর্ষদে’ থাকছে আমিরাত, সৌদি আরব, তুরস্ক, মিশর, জর্দান, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও কাতার Logo পানির ট্যাংক থেকে শিশু ননদের মরদেহ উদ্ধার, ভাবি গ্রেপ্তার Logo বিএনপির নির্বাচনি থিম সং প্রকাশ Logo সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন মারা গেছেন Logo আমার মিছিলে কোনো কিশোর গ্যাং থাকবে না: সাঈদ আল নোমান Logo নিউ ইয়র্কে টেক্সওয়ার্ল্ডে ১৫ প্রদর্শক নিয়ে আলোচনায় বাংলাদেশ

নেতাকর্মীদের জনগণের সেবক হওয়ার আহ্বান তারেক রহমানের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:২৩:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের সবাইকে জনগণের সেবক ও আস্থা বিশ্বাসের প্রতীক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, নেতাকর্মীদের জনগণের সেবক হিসেবে শপথ গ্রহণ করতে হবে। জনগণের সেবক হিসেবে গড়ে ওঠাই হবে আগামী রাজনীতির পরিকল্পনা।

শনিবার (১৮ অক্টোবর) বিকালে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে স্পেশাল ফ্রি মেডিকেল ক্যাম্পের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় তার সহ-ধর্মিনী জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জোবাইদা রহমান উপস্থিত ছিলেন।

তারেক রহমান বলেন, আমরা স্বাস্থ্য সেবা মানুষের কাছে পৌঁছে দিতে চাই। স্বাস্থ্য সেবার ওপর চাপ কমাতে ও ভালো চিকিৎসা সেবা দিতে তিনি স্বাস্থ্য সচেতনতা গড়ার ক্ষেত্রে হেলথ কেয়ারের বিষয়টির গুরত্ব উল্লেখ করেন।

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, রাজনীতিকে এমনভাবে গড়তে হবে যেন বিপদ আপদে সাধারণ মানুষকে সাহায্যের হাত বাড়ানো যায়। জনগণের সেবক হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর হতে হবে। এটিই হবে বিএনপির আগামীর রাজনীতির পরিকল্পনার লক্ষ্য ও উদ্দেশ্য।

ডা. জোবাইদা রহমানের পরামর্শ ও সার্বিক তত্ত্বাবধানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গ্রামের বাড়ির ডিগ্রি কলেজ মাঠে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে চিকিৎসা সেবার সঙ্গে বিনামূল্যে ওষুধ সরবরাহ করা।

আয়োজকরা জানিয়েছেন, দেশের প্রায় শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক এই স্পেশাল চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবায় অংশ নেন। এতে প্রায় সাত হাজার মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, গাবতলি উপজেলা বিএনপির সভাপতি মোর্শদ মিল্টন প্রমুখ। এ সময় কেন্দ্রীয় ও জেলা জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

শ্বশুরবাড়ি থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেন তারেক রহমান

নেতাকর্মীদের জনগণের সেবক হওয়ার আহ্বান তারেক রহমানের

আপডেট সময় ০২:২৩:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের সবাইকে জনগণের সেবক ও আস্থা বিশ্বাসের প্রতীক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, নেতাকর্মীদের জনগণের সেবক হিসেবে শপথ গ্রহণ করতে হবে। জনগণের সেবক হিসেবে গড়ে ওঠাই হবে আগামী রাজনীতির পরিকল্পনা।

শনিবার (১৮ অক্টোবর) বিকালে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে স্পেশাল ফ্রি মেডিকেল ক্যাম্পের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় তার সহ-ধর্মিনী জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জোবাইদা রহমান উপস্থিত ছিলেন।

তারেক রহমান বলেন, আমরা স্বাস্থ্য সেবা মানুষের কাছে পৌঁছে দিতে চাই। স্বাস্থ্য সেবার ওপর চাপ কমাতে ও ভালো চিকিৎসা সেবা দিতে তিনি স্বাস্থ্য সচেতনতা গড়ার ক্ষেত্রে হেলথ কেয়ারের বিষয়টির গুরত্ব উল্লেখ করেন।

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, রাজনীতিকে এমনভাবে গড়তে হবে যেন বিপদ আপদে সাধারণ মানুষকে সাহায্যের হাত বাড়ানো যায়। জনগণের সেবক হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর হতে হবে। এটিই হবে বিএনপির আগামীর রাজনীতির পরিকল্পনার লক্ষ্য ও উদ্দেশ্য।

ডা. জোবাইদা রহমানের পরামর্শ ও সার্বিক তত্ত্বাবধানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গ্রামের বাড়ির ডিগ্রি কলেজ মাঠে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে চিকিৎসা সেবার সঙ্গে বিনামূল্যে ওষুধ সরবরাহ করা।

আয়োজকরা জানিয়েছেন, দেশের প্রায় শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক এই স্পেশাল চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবায় অংশ নেন। এতে প্রায় সাত হাজার মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, গাবতলি উপজেলা বিএনপির সভাপতি মোর্শদ মিল্টন প্রমুখ। এ সময় কেন্দ্রীয় ও জেলা জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481