ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo থাইরয়েডের যেসব লক্ষণ অবহেলা করবেন না Logo ভারতকে এড়িয়ে বাংলাদেশ নিয়ে দ. এশিয়ায় নতুন জোট গড়তে চায় পাকিস্তান Logo শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে খালেদা জিয়ার বিদেশযাত্রা Logo মিয়ানমারে বিমান হামলায় নিহত অন্তত ১৮ Logo নরসিংদীতে সুতার কারখানায় আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে Logo ‘স্বৈরাচারকে হটিয়ে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন খালেদা জিয়া’ Logo খালেদা জিয়ার জন্য মঙ্গলবার ঢাকায় আসার অনুমতি চেয়েছে এয়ার অ্যাম্বুলেন্স Logo জাপাকে নির্বাচনের সুযোগ দিতে হবে: জি এম কাদের Logo পেঁয়াজ আমদানিতে নতুন সীমা: প্রতিদিন সর্বোচ্চ ১,৫০০ টন আসতে পারে Logo মওদুদীবাদী দলকে ভোট না দিলে জাহান্নামের ভয় দেখাচ্ছে: মির্জা আব্বাস

নির্বাচন দেখতে হলে জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হবে : শফিকুর রহমান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:১৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ২০২৬ সালে নির্বাচন দেখতে হলে জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হবে। জুলাই সনদের বাস্তবায়নের জন্য আগে গণভোট দিতে হবে। আমরা চাই আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হোক। তবে তার আগেই গণভোটের আয়োজন হোক। আজ ১১ নভেম্বর (মঙ্গলবার) বিকেলে রাজধানীর পল্টনে আট দল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীর বলেন, আমরা লড়াই করে ফ্যাসিবাদ বিদায় করেছি। লড়াই করে দাবিও আদায় করব। জনগণের ভাষা বোঝার চেষ্টা করুন। জনগণের ভাষা না বুঝলে পরিণতি ভোগ করতে হবে।

শফিকুর রহমান আরও বলেন, আমরা ভদ্র ভাষায় কথা বলছি, তবে আমাদের দাবি আদায় হিমালয়ের মতো অনড় থাকবে। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

এদিকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি এবং নভেম্বর মাসেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে জামায়াতসহ আট দলের সমাবেশ চলছে। আজ ১১ নভেম্বর (মঙ্গলবার) দুপুর ২টার দিকে রাজধানীর পল্টনে সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা।

দুপুর ২টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশ। সমাবেশে উপস্থাপনা করছেন আট দলের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।

গত ৭ নভেম্বর এই দলগুলো প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেয়। কিন্তু সরকারের পক্ষ থেকে সাড়া না পাওয়ায় তারা আজকের (মঙ্গলবার) সমাবেশের কর্মসূচি ঘোষণা করে। দলগুলোর প্রধান দাবিগুলো হলো—জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা, জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন করা, আনুপাতিক প্রতিনিধিত্বের (পিআর) পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত করা, নির্বাচন সুষ্ঠু করার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা ও জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

সমাবেশে অংশগ্রহণকারী দলগুলো হলো—বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

থাইরয়েডের যেসব লক্ষণ অবহেলা করবেন না

নির্বাচন দেখতে হলে জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হবে : শফিকুর রহমান

আপডেট সময় ০৬:১৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ২০২৬ সালে নির্বাচন দেখতে হলে জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হবে। জুলাই সনদের বাস্তবায়নের জন্য আগে গণভোট দিতে হবে। আমরা চাই আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হোক। তবে তার আগেই গণভোটের আয়োজন হোক। আজ ১১ নভেম্বর (মঙ্গলবার) বিকেলে রাজধানীর পল্টনে আট দল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীর বলেন, আমরা লড়াই করে ফ্যাসিবাদ বিদায় করেছি। লড়াই করে দাবিও আদায় করব। জনগণের ভাষা বোঝার চেষ্টা করুন। জনগণের ভাষা না বুঝলে পরিণতি ভোগ করতে হবে।

শফিকুর রহমান আরও বলেন, আমরা ভদ্র ভাষায় কথা বলছি, তবে আমাদের দাবি আদায় হিমালয়ের মতো অনড় থাকবে। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

এদিকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি এবং নভেম্বর মাসেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে জামায়াতসহ আট দলের সমাবেশ চলছে। আজ ১১ নভেম্বর (মঙ্গলবার) দুপুর ২টার দিকে রাজধানীর পল্টনে সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা।

দুপুর ২টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশ। সমাবেশে উপস্থাপনা করছেন আট দলের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।

গত ৭ নভেম্বর এই দলগুলো প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেয়। কিন্তু সরকারের পক্ষ থেকে সাড়া না পাওয়ায় তারা আজকের (মঙ্গলবার) সমাবেশের কর্মসূচি ঘোষণা করে। দলগুলোর প্রধান দাবিগুলো হলো—জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা, জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন করা, আনুপাতিক প্রতিনিধিত্বের (পিআর) পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত করা, নির্বাচন সুষ্ঠু করার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা ও জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

সমাবেশে অংশগ্রহণকারী দলগুলো হলো—বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481