ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পাকিস্তানের অভিযোগ প্রত্যাখান করল ভারত Logo ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে ‘হামলার’ প্রতিবাদে কেএমপি দপ্তরের সামনে বিক্ষোভ Logo জামায়াত কি ইসলামের ঠিকাদারি নিয়েছে : প্রশ্ন সালাহউদ্দিনের Logo হাসিনার বিরুদ্ধে সরাসরি লড়াই করেছেন আল্লামা মামুনুল হক : হাসনাত আব্দুল্লাহ Logo নতুন ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ Logo ৫ বিষয়ে ভিত্তি করে বিএনপির ইশতেহার: মাহদী আমিন Logo চট্টগ্রাম বন্দরের বিষয়ে সব সিদ্ধান্ত জনগণকে জানিয়ে নিতে হবে: ফরহাদ মজহার Logo আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ জামায়াতের Logo উন্মুক্ত মঞ্চে তারেক রহমানকে সরাসরি আলোচনার আমন্ত্রণ জামায়াত আমিরের Logo মিথ্যাচারের দাঁতভাঙা জবাব দেবে জনগণ: মির্জা আব্বাস

নির্বাচন ও গণভোটে ১৪ সদস্যের পর্যবেক্ষক দল পাঠাবে কমনওয়েলথ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৩৮:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে পর্যবেক্ষক দল পাঠানোর ঘোষণা দিয়েছে কমনওয়েলথ। ১৪ সদস্যের পর্যবেক্ষক দলটির নেতৃত্বে থাকবেন ঘানার সাবেক প্রেসিডেন্ট আকুফো-আদো।

বুধবার (২১ জানুয়ারি) এ ঘোষণা দেন কমনওয়েলথ-এর মহাসচিব মাননীয় শার্লি বচওয়ে। এক বিজ্ঞপ্তিতে এটি জানায় সংস্থাটি।

মহাসচিব বলেন, বাংলাদেশে একই সাথে অনুষ্ঠিত নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে। এতে আমাদের পর্যবেক্ষক দল মোতায়েন থাকবে। আমরা গণতান্ত্রিক শাসনব্যবস্থা শক্তিশালীকরণ এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা সমর্থনে বিশ্বাসযোগ্য, স্বচ্ছ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী প্রক্রিয়ার মৌলিক গুরুত্ব পুনর্ব্যক্ত করছি।

পর্যবেক্ষক দলে আরও যারা থাকছেন— ক্যারিবিয়ান উইমেন ইন লিডারশিপের প্রেসিডেন্ট মিসেস লেব্রেখ্টা নানা ওয়ে হেসে-বেইন, কানাডার যোগাযোগ বিশেষজ্ঞ নীল ফিলিপ ফোর্ড, ফিজির প্যাসিফিক ইয়ুথ কাউন্সিলের সমন্বয়ক মিলিয়ানা ইগা রামাতানিভাই, মালয়েশিয়ার সাবেক সিনেটর দাতুক (ড.) রাস আদিবা মোহাম্মদ রাদজি, মালদ্বীপের সাবেক পররাষ্ট্র উপমন্ত্রী জেফ্রি সেলিম ওয়াহিদ, মরিশাসের ইলেক্টোরাল কমিশনার ইরফান আব্দুর রহমান, সিয়েরা লিওনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী অধ্যাপক ডেভিড জন ফ্রান্সিস, দক্ষিণ আফ্রিকার সাবেক প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মান্ডলা মুচুনু, শ্রীলঙ্কার কলম্বো বিশ্ববিদ্যালয়ের জনসাধারণ ও আন্তর্জাতিক আইন বিভাগের অধ্যাপক ড. দীনেশ সমররত্ন, উগান্ডার আইন বিশেষজ্ঞ ড. উইনিফ্রেড মেরি তারিনেবা কিরিয়াবওয়ার, যুক্তরাজ্যের সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষজ্ঞ রোজমেরি অজয়ি এবং জাম্বিয়ার প্রধান নির্বাচনী কর্মকর্তা ক্রিটিকাস প্যাট্রিক এনশিন্ডানো।

উল্লেখ্য, নির্বাচনকালীন দায়িত্ব শেষে পর্যবেক্ষক দলটি তাদের অনুসন্ধান এবং সুপারিশ সম্বলিত একটি প্রতিবেদন কমনওয়েলথ মহাসচিবের কাছে জমা দেবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের অভিযোগ প্রত্যাখান করল ভারত

নির্বাচন ও গণভোটে ১৪ সদস্যের পর্যবেক্ষক দল পাঠাবে কমনওয়েলথ

আপডেট সময় ০২:৩৮:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে পর্যবেক্ষক দল পাঠানোর ঘোষণা দিয়েছে কমনওয়েলথ। ১৪ সদস্যের পর্যবেক্ষক দলটির নেতৃত্বে থাকবেন ঘানার সাবেক প্রেসিডেন্ট আকুফো-আদো।

বুধবার (২১ জানুয়ারি) এ ঘোষণা দেন কমনওয়েলথ-এর মহাসচিব মাননীয় শার্লি বচওয়ে। এক বিজ্ঞপ্তিতে এটি জানায় সংস্থাটি।

মহাসচিব বলেন, বাংলাদেশে একই সাথে অনুষ্ঠিত নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে। এতে আমাদের পর্যবেক্ষক দল মোতায়েন থাকবে। আমরা গণতান্ত্রিক শাসনব্যবস্থা শক্তিশালীকরণ এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা সমর্থনে বিশ্বাসযোগ্য, স্বচ্ছ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী প্রক্রিয়ার মৌলিক গুরুত্ব পুনর্ব্যক্ত করছি।

পর্যবেক্ষক দলে আরও যারা থাকছেন— ক্যারিবিয়ান উইমেন ইন লিডারশিপের প্রেসিডেন্ট মিসেস লেব্রেখ্টা নানা ওয়ে হেসে-বেইন, কানাডার যোগাযোগ বিশেষজ্ঞ নীল ফিলিপ ফোর্ড, ফিজির প্যাসিফিক ইয়ুথ কাউন্সিলের সমন্বয়ক মিলিয়ানা ইগা রামাতানিভাই, মালয়েশিয়ার সাবেক সিনেটর দাতুক (ড.) রাস আদিবা মোহাম্মদ রাদজি, মালদ্বীপের সাবেক পররাষ্ট্র উপমন্ত্রী জেফ্রি সেলিম ওয়াহিদ, মরিশাসের ইলেক্টোরাল কমিশনার ইরফান আব্দুর রহমান, সিয়েরা লিওনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী অধ্যাপক ডেভিড জন ফ্রান্সিস, দক্ষিণ আফ্রিকার সাবেক প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মান্ডলা মুচুনু, শ্রীলঙ্কার কলম্বো বিশ্ববিদ্যালয়ের জনসাধারণ ও আন্তর্জাতিক আইন বিভাগের অধ্যাপক ড. দীনেশ সমররত্ন, উগান্ডার আইন বিশেষজ্ঞ ড. উইনিফ্রেড মেরি তারিনেবা কিরিয়াবওয়ার, যুক্তরাজ্যের সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষজ্ঞ রোজমেরি অজয়ি এবং জাম্বিয়ার প্রধান নির্বাচনী কর্মকর্তা ক্রিটিকাস প্যাট্রিক এনশিন্ডানো।

উল্লেখ্য, নির্বাচনকালীন দায়িত্ব শেষে পর্যবেক্ষক দলটি তাদের অনুসন্ধান এবং সুপারিশ সম্বলিত একটি প্রতিবেদন কমনওয়েলথ মহাসচিবের কাছে জমা দেবে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481