ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পাকিস্তানের অভিযোগ প্রত্যাখান করল ভারত Logo ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে ‘হামলার’ প্রতিবাদে কেএমপি দপ্তরের সামনে বিক্ষোভ Logo জামায়াত কি ইসলামের ঠিকাদারি নিয়েছে : প্রশ্ন সালাহউদ্দিনের Logo হাসিনার বিরুদ্ধে সরাসরি লড়াই করেছেন আল্লামা মামুনুল হক : হাসনাত আব্দুল্লাহ Logo নতুন ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ Logo ৫ বিষয়ে ভিত্তি করে বিএনপির ইশতেহার: মাহদী আমিন Logo চট্টগ্রাম বন্দরের বিষয়ে সব সিদ্ধান্ত জনগণকে জানিয়ে নিতে হবে: ফরহাদ মজহার Logo আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ জামায়াতের Logo উন্মুক্ত মঞ্চে তারেক রহমানকে সরাসরি আলোচনার আমন্ত্রণ জামায়াত আমিরের Logo মিথ্যাচারের দাঁতভাঙা জবাব দেবে জনগণ: মির্জা আব্বাস

নির্বাচনে বাম গণতান্ত্রিক শক্তিকে বিজয়ী করার আহ্বান যুক্তরাজ্য গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:০৩:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

গণতান্ত্রিক যুক্তফ্রন্ট যুক্তরাজ্য শাখার উদ্যোগে পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে গত ১৭ জানুয়ারি এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ধর্মীয় ফ্যাসিবাদবিরোধী বাম গণতান্ত্রিক শক্তিকে বিজয়ী করার আহ্বান জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন গণতান্ত্রিক যুক্তফ্রন্ট–যুক্তরাজ্যের আহ্বায়ক শাহরিয়ার বিন আলী। সূচনা বক্তব্য রাখেন ড. আখতার সোবহান খান মাসরুর।

এতে আরও বক্তব্য দেন বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শামীম আহমেদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি–যুক্তরাজ্য ও ইউরোপ কমিটির সভাপতি আবেদ আলী আবিদ, ব্রিটেনের সোশালিস্ট পার্টির নেতা হুগো পিয়েরে, মর্নিং স্টার পত্রিকার ক্যাম্পেইন ম্যানেজার কেলভিন টাকার, বাংলাদেশি ওয়ার্কার্স কাউন্সিল–যুক্তরাজ্যের প্রচার সম্পাদক জয়দ্বীপ রায়, অর্থ সম্পাদক মাহমুদ রিয়াদ, তরুণ গবেষক আলাদিন আহমেদ, গোলাম আকবর মুক্তা, গোপাল দাস, নবীনা নওশাদ শ্রাবণী, মুশফিক নুর মশ ও গৌতম রায় প্রমুখ।

সভার শুরুতে সম্প্রতি প্রয়াত বামপন্থী আন্দোলনের নেত্রী মুক্তিযোদ্ধা হাজেরা সুলতানা এবং যুক্তরাজ্য উদীচীর সাবেক উপদেষ্টা সৈয়দ রকিব আহমেদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

সভায় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রান্তিক শ্রমিক দীপু চন্দ্র দাসকে পুড়িয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

বক্তারা বলেন, দেশে ধর্মীয় ফ্যাসিবাদ মব সহিংসতা ও ভয়ভীতির পরিবেশ তৈরি করেছে। এই পরিস্থিতি মোকাবেলায় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

সভা থেকে বাংলাদেশে অবিলম্বে ন্যূনতম জাতীয় মজুরি ঘোষণা করার জোরালো দাবি জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের অভিযোগ প্রত্যাখান করল ভারত

নির্বাচনে বাম গণতান্ত্রিক শক্তিকে বিজয়ী করার আহ্বান যুক্তরাজ্য গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

আপডেট সময় ১২:০৩:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬

গণতান্ত্রিক যুক্তফ্রন্ট যুক্তরাজ্য শাখার উদ্যোগে পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে গত ১৭ জানুয়ারি এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ধর্মীয় ফ্যাসিবাদবিরোধী বাম গণতান্ত্রিক শক্তিকে বিজয়ী করার আহ্বান জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন গণতান্ত্রিক যুক্তফ্রন্ট–যুক্তরাজ্যের আহ্বায়ক শাহরিয়ার বিন আলী। সূচনা বক্তব্য রাখেন ড. আখতার সোবহান খান মাসরুর।

এতে আরও বক্তব্য দেন বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শামীম আহমেদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি–যুক্তরাজ্য ও ইউরোপ কমিটির সভাপতি আবেদ আলী আবিদ, ব্রিটেনের সোশালিস্ট পার্টির নেতা হুগো পিয়েরে, মর্নিং স্টার পত্রিকার ক্যাম্পেইন ম্যানেজার কেলভিন টাকার, বাংলাদেশি ওয়ার্কার্স কাউন্সিল–যুক্তরাজ্যের প্রচার সম্পাদক জয়দ্বীপ রায়, অর্থ সম্পাদক মাহমুদ রিয়াদ, তরুণ গবেষক আলাদিন আহমেদ, গোলাম আকবর মুক্তা, গোপাল দাস, নবীনা নওশাদ শ্রাবণী, মুশফিক নুর মশ ও গৌতম রায় প্রমুখ।

সভার শুরুতে সম্প্রতি প্রয়াত বামপন্থী আন্দোলনের নেত্রী মুক্তিযোদ্ধা হাজেরা সুলতানা এবং যুক্তরাজ্য উদীচীর সাবেক উপদেষ্টা সৈয়দ রকিব আহমেদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

সভায় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রান্তিক শ্রমিক দীপু চন্দ্র দাসকে পুড়িয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

বক্তারা বলেন, দেশে ধর্মীয় ফ্যাসিবাদ মব সহিংসতা ও ভয়ভীতির পরিবেশ তৈরি করেছে। এই পরিস্থিতি মোকাবেলায় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

সভা থেকে বাংলাদেশে অবিলম্বে ন্যূনতম জাতীয় মজুরি ঘোষণা করার জোরালো দাবি জানানো হয়।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481