ঢাকা ০১:৩০ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিএনপি মানুষের ভোট চায়, ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করতে চায় না: সালাহউদ্দিন আহমদ Logo জামায়াত প্রার্থীকে ‘দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা’স্লোগানে ঢাকের তালে, উলুর ধ্বনিতে ফুল ছিটিয়ে বরণ Logo ১৬ ডিসেম্বর থেকে অনিবন্ধিত মুঠোফোন বন্ধে কঠোর সরকার Logo নিঃশর্ত ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন বিএনপি নেতা ফজলুর রহমান Logo রাজনীতি হোক যুক্তির, গায়ের জোরের নয়: তাসনিম জারা Logo ইসরায়েলের ধ্বংস করা গাজা পুনর্গঠনে অর্থ ব্যয় করবে না কাতার Logo নীতি-আদর্শ ছাড়াই ধর্মের নামে রাজনীতি করছে একটি দল: সালাহউদ্দিন আহমদ Logo ট্রাইব্যুনালে বিএনপি নেতা ফজলুর রহমানের হাজিরা, আদালত অবমাননার অভিযোগের শুনানি হবে আজ Logo বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী Logo জামায়াত ক্ষমতার খুব কাছাকাছি তাই ঘায়েল করতে আওয়ামী বয়ান দিচ্ছে তারেক জিয়া: ছাত্রশিবির নেতা

নিজের নামে পোশাক ব্র্যান্ড চালু করলেন ট্রাম্পের নাতনি কাই ট্রাম্প

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:২৩:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাতনি কাই ট্রাম্প নিজের নামে পোশাক ব্র্যান্ড চালু করেছেন। নিজের ডিজাইনে তৈরি ১৩০ ডলারের সুইটশার্ট পরে হোয়াইট হাউস প্রাঙ্গণে এই ব্র্যান্ড চালু করেন। প্রচারণার জন্য তোলা ছবিগুলো প্রকাশ পেয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সাংবাদিকদের সামনে হাজির হন ট্রাম্প ও তার নাতনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এই হলো কাই!’ গত বছর রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে সংক্ষিপ্ত বক্তৃতা দিয়েছিলেন কাই।

দাদা–নাতনি দুজনই গলফপ্রেমী। তাই ওই দিন তারা একসঙ্গে হেলিকপ্টারে চড়ে রওনা দেন রাইডার কাপ প্রতিযোগিতায়।

আগের দিনই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্র্যান্ড চালুর ঘোষণা দেন কাই। ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে তার ডিজাইন করা ১৩০ ডলারের সুইটশার্ট—সাধারণ ক্রু–নেক, বুকে ‘KT’ ইনিশিয়াল আর হাতার প্রান্তে কাইয়ের স্বাক্ষর।

প্রেসিডেন্টের জ্যেষ্ঠ নাতনি কাই আগামী বছর মায়ামি বিশ্ববিদ্যালয়ের গলফ দলে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। তার বাবা–মা আলাদা হয়ে গেছেন; কাইয়ের মা বর্তমানে গলফ তারকা টাইগার উডসের সঙ্গে সম্পর্কে রয়েছেন বলে শোনা যায়।

ডোনাল্ড ট্রাম্প আগেও নানা ধরনের পণ্য বিক্রি করেছেন নিজের নাম ব্যবহার করে। সমালোচকেরা প্রায়ই অভিযোগ করেন, তিনি প্রেসিডেন্ট পদকে পরিবারের আর্থিক স্বার্থ রক্ষায় ব্যবহার করেন—হোক তা রিয়েল এস্টেট কিংবা ক্রিপ্টোকারেন্সি ব্যবসা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

বিএনপি মানুষের ভোট চায়, ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করতে চায় না: সালাহউদ্দিন আহমদ

নিজের নামে পোশাক ব্র্যান্ড চালু করলেন ট্রাম্পের নাতনি কাই ট্রাম্প

আপডেট সময় ১১:২৩:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাতনি কাই ট্রাম্প নিজের নামে পোশাক ব্র্যান্ড চালু করেছেন। নিজের ডিজাইনে তৈরি ১৩০ ডলারের সুইটশার্ট পরে হোয়াইট হাউস প্রাঙ্গণে এই ব্র্যান্ড চালু করেন। প্রচারণার জন্য তোলা ছবিগুলো প্রকাশ পেয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সাংবাদিকদের সামনে হাজির হন ট্রাম্প ও তার নাতনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এই হলো কাই!’ গত বছর রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে সংক্ষিপ্ত বক্তৃতা দিয়েছিলেন কাই।

দাদা–নাতনি দুজনই গলফপ্রেমী। তাই ওই দিন তারা একসঙ্গে হেলিকপ্টারে চড়ে রওনা দেন রাইডার কাপ প্রতিযোগিতায়।

আগের দিনই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্র্যান্ড চালুর ঘোষণা দেন কাই। ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে তার ডিজাইন করা ১৩০ ডলারের সুইটশার্ট—সাধারণ ক্রু–নেক, বুকে ‘KT’ ইনিশিয়াল আর হাতার প্রান্তে কাইয়ের স্বাক্ষর।

প্রেসিডেন্টের জ্যেষ্ঠ নাতনি কাই আগামী বছর মায়ামি বিশ্ববিদ্যালয়ের গলফ দলে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। তার বাবা–মা আলাদা হয়ে গেছেন; কাইয়ের মা বর্তমানে গলফ তারকা টাইগার উডসের সঙ্গে সম্পর্কে রয়েছেন বলে শোনা যায়।

ডোনাল্ড ট্রাম্প আগেও নানা ধরনের পণ্য বিক্রি করেছেন নিজের নাম ব্যবহার করে। সমালোচকেরা প্রায়ই অভিযোগ করেন, তিনি প্রেসিডেন্ট পদকে পরিবারের আর্থিক স্বার্থ রক্ষায় ব্যবহার করেন—হোক তা রিয়েল এস্টেট কিংবা ক্রিপ্টোকারেন্সি ব্যবসা।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481