ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শ্বশুরবাড়ি থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেন তারেক রহমান Logo নির্বাচন ও গণভোটে ১৪ সদস্যের পর্যবেক্ষক দল পাঠাবে কমনওয়েলথ Logo ক্রিকেটারদের সঙ্গে আজ জরুরি বৈঠক করবেন ক্রীড়া উপদেষ্টা Logo নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় আসছে ইউরোপীয় পার্লামেন্টের ৭ সদস্য Logo গাজা ‘শান্তি পর্ষদে’ থাকছে আমিরাত, সৌদি আরব, তুরস্ক, মিশর, জর্দান, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও কাতার Logo পানির ট্যাংক থেকে শিশু ননদের মরদেহ উদ্ধার, ভাবি গ্রেপ্তার Logo বিএনপির নির্বাচনি থিম সং প্রকাশ Logo সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন মারা গেছেন Logo আমার মিছিলে কোনো কিশোর গ্যাং থাকবে না: সাঈদ আল নোমান Logo নিউ ইয়র্কে টেক্সওয়ার্ল্ডে ১৫ প্রদর্শক নিয়ে আলোচনায় বাংলাদেশ

নিউ ইয়র্ক সিটিজুড়ে তারা ফুডের কিসমিস প্রত্যাহার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৫২:১৪ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

পণ্যটির বিষয়ে শনিবার ভোক্তাদের সতর্কবার্তা দেওয়া হয়েছে।

ঘোষণার চেয়ে বেশি পরিমাণে সালফাইট পাওয়ায় নিউ ইয়র্ক সিটিজুড়ে ব্রঙ্কসভিত্তিক প্রতিষ্ঠান তারা ফুডের গোল্ডেন রেইজিনস তথা সোনালি কিসমিস প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিউ ইয়র্ক স্টেইট অ্যাগ্রিকালচার কমিশনার রিচার্ড এ. বল এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে আইউইটনেস নিউজ।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়, পণ্যটির বিষয়ে শনিবার ভোক্তাদের সতর্কবার্তা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, সালফাইটে মারাত্মক সংবেদনশীলতা থাকা লোকজন সুনির্দিষ্ট ওই কিসমিস খেলে মারাত্মক বা জীবনশঙ্কায় পড়ার মতো প্রতিক্রিয়ার শিকার হতে পারেন।

যদিও তারা ফুডের কিসমিস খেয়ে কারও অসুস্থ হওয়ার খবর পায়নি নিউ ইয়র্কের ডিপার্টমেন্ট অব অ্যাগ্রিকালচার অ্যান্ড মার্কেটস।

নিউ ইয়র্ক সিটি এলাকায় ওই কিসমিস বিক্রি করা হচ্ছে ১৪ আউন্সের স্বচ্ছ প্যাকেটে। এর ইউপিসি কোড হলো 8247931229। পণ্যটির সর্বোত্তম ব্যবহারের সর্বশেষ তারিখ ২০২৬ সালের ৩০ জুন।

ডিপার্টমেন্ট অব অ্যাগ্রিকালচার অ্যান্ড মার্কেটসের খাদ্য পরিদর্শকদের নিয়মিত নমুনা পরীক্ষা এবং নিউ ইয়র্ক স্টেইট ফুড ল্যাবরেটরির কর্মীদের বিশ্লেষণে পণ্যটিতে উচ্চমাত্রার সালফাইট ধরা পড়ে। যদিও পণ্যের লেবেলে সে ঘোষণা দেওয়া হয়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

শ্বশুরবাড়ি থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেন তারেক রহমান

নিউ ইয়র্ক সিটিজুড়ে তারা ফুডের কিসমিস প্রত্যাহার

আপডেট সময় ০৬:৫২:১৪ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫

পণ্যটির বিষয়ে শনিবার ভোক্তাদের সতর্কবার্তা দেওয়া হয়েছে।

ঘোষণার চেয়ে বেশি পরিমাণে সালফাইট পাওয়ায় নিউ ইয়র্ক সিটিজুড়ে ব্রঙ্কসভিত্তিক প্রতিষ্ঠান তারা ফুডের গোল্ডেন রেইজিনস তথা সোনালি কিসমিস প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিউ ইয়র্ক স্টেইট অ্যাগ্রিকালচার কমিশনার রিচার্ড এ. বল এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে আইউইটনেস নিউজ।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়, পণ্যটির বিষয়ে শনিবার ভোক্তাদের সতর্কবার্তা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, সালফাইটে মারাত্মক সংবেদনশীলতা থাকা লোকজন সুনির্দিষ্ট ওই কিসমিস খেলে মারাত্মক বা জীবনশঙ্কায় পড়ার মতো প্রতিক্রিয়ার শিকার হতে পারেন।

যদিও তারা ফুডের কিসমিস খেয়ে কারও অসুস্থ হওয়ার খবর পায়নি নিউ ইয়র্কের ডিপার্টমেন্ট অব অ্যাগ্রিকালচার অ্যান্ড মার্কেটস।

নিউ ইয়র্ক সিটি এলাকায় ওই কিসমিস বিক্রি করা হচ্ছে ১৪ আউন্সের স্বচ্ছ প্যাকেটে। এর ইউপিসি কোড হলো 8247931229। পণ্যটির সর্বোত্তম ব্যবহারের সর্বশেষ তারিখ ২০২৬ সালের ৩০ জুন।

ডিপার্টমেন্ট অব অ্যাগ্রিকালচার অ্যান্ড মার্কেটসের খাদ্য পরিদর্শকদের নিয়মিত নমুনা পরীক্ষা এবং নিউ ইয়র্ক স্টেইট ফুড ল্যাবরেটরির কর্মীদের বিশ্লেষণে পণ্যটিতে উচ্চমাত্রার সালফাইট ধরা পড়ে। যদিও পণ্যের লেবেলে সে ঘোষণা দেওয়া হয়নি।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481