ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ৯ ঘণ্টায় পদ্মা সেতুতে কোটি টাকার বেশি টোল আদায় Logo ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানি হামলায় নিহত হয়েছেন: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী Logo হরমুজ প্রণালী বন্ধ: আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লো ৩ শতাংশের বেশি Logo ইরানকে দোষারোপের ফাঁদ: ড্রোনের নকল করে মুসলিম দেশে হামলা Logo হরমুজ প্রণালি দিয়ে চলাচলের বিশেষ অনুমতি পেল কোন কোন দেশ? Logo কদরের রাতে মিজানুর রহমান আজহারির পোস্ট মুহূর্তে ভাইরাল Logo শত্রুকে এমন জায়গায় আঘাত করবো যা তারা কল্পনাও করেনি: ইরানের নৌবাহিনী প্রধান Logo ঈদের ছুটি শুরু হলেও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী Logo মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশি হাফেজ ইব্রাহীম শেখ Logo ‘হে আল্লাহ, তুমি পরম ক্ষমাশীল এবং ক্ষমাকে ভালোবাসো; তাই আমাকে ক্ষমা করো’

নিউ ইয়র্কে আবারও ফেডারেল তহবিল বন্ধের হুমকি দিলেন ট্রাম্প

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৪৫:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

গভর্নর ক্যাথি হোকুল এক নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার পরপরই ট্রাম্প এক বিবৃতিতে ফেডারেল তহবিল বন্ধের হুমকি দেন।

নিউ ইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী জোরান মামদানির সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে মঞ্চে উপস্থিত হন গভর্নর ক্যাথি হোকুল। এ ঘটনায় ফের নিউ ইয়র্কের ফেডারেল তহবিল বন্ধের হুমকি দিলেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

আইউইটনেস নিউজ জানায়, মঙ্গলবার মামদানি এক নির্বাচনী প্রচারণা চালানোর সময় হোকুল মঞ্চে এসে উপস্থিত হন।

এর আগে বিভিন্ন সময় গভর্নর প্রকাশ্যে মামদানিকে সমর্থন ও প্রশংসা করলেও একই মঞ্চে অংশ নেওয়ার ঘটনা এটিই প্রথম।

মঞ্চে হোকুল মামদানির উদ্দেশে বলেন, ‘নিউ ইয়র্কে সাশ্রয়ী বসবাসের প্রসঙ্গে আমরা একসঙ্গে অনেক কথা বলেছি। মামদানিকে ধন্যবাদ এমন একটি বিষয়ে বিশেষ নজর দেওয়ার জন্য। বিশেষ করে তাদের জন্য যারা এ শহরে জীবন পরিচালনা করতে কঠোর সংগ্রাম করছেন।’

হোকুল এ নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার পরপরই ট্রাম্প এক বিবৃতিতে ফেডারেল তহবিল বন্ধের হুমকি দেন।

মামদানিকে উদ্দেশ্য করে ট্রাম্প ওই বিবৃতিতে বলেন, ‘আমরা কোনো কমিউনিস্ট নির্বাচিত হলে তাকে অর্থ দেব না। বিশেষ করে যাকে অর্থ দেওয়ার মানে হল তা জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দেওয়া।’

তিনি আরও বলেন, ‘এখানে শত শত বিলিয়ন ডলার প্রদানের কথা হচ্ছে। তাই আমরা এমন কাউকে অফিসে বসতে দেব না যিনি দেশের করদাতাদের অর্থ অপচয় করবেন।’

প্রেসিডেন্টের এ হুমকির পর হোকুল মঙ্গলবার সাংবাদিকদের উদ্দেশে বলেন, তিনি মামদানির প্রতি সমর্থন বজায় রাখতে ট্রাম্পের এ হুমকির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন।

এর আগে ২৯ সেপ্টেম্বর ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মামদানির উদ্দেশে একই হুমকি দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

৯ ঘণ্টায় পদ্মা সেতুতে কোটি টাকার বেশি টোল আদায়

নিউ ইয়র্কে আবারও ফেডারেল তহবিল বন্ধের হুমকি দিলেন ট্রাম্প

আপডেট সময় ০৯:৪৫:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

গভর্নর ক্যাথি হোকুল এক নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার পরপরই ট্রাম্প এক বিবৃতিতে ফেডারেল তহবিল বন্ধের হুমকি দেন।

নিউ ইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী জোরান মামদানির সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে মঞ্চে উপস্থিত হন গভর্নর ক্যাথি হোকুল। এ ঘটনায় ফের নিউ ইয়র্কের ফেডারেল তহবিল বন্ধের হুমকি দিলেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

আইউইটনেস নিউজ জানায়, মঙ্গলবার মামদানি এক নির্বাচনী প্রচারণা চালানোর সময় হোকুল মঞ্চে এসে উপস্থিত হন।

এর আগে বিভিন্ন সময় গভর্নর প্রকাশ্যে মামদানিকে সমর্থন ও প্রশংসা করলেও একই মঞ্চে অংশ নেওয়ার ঘটনা এটিই প্রথম।

মঞ্চে হোকুল মামদানির উদ্দেশে বলেন, ‘নিউ ইয়র্কে সাশ্রয়ী বসবাসের প্রসঙ্গে আমরা একসঙ্গে অনেক কথা বলেছি। মামদানিকে ধন্যবাদ এমন একটি বিষয়ে বিশেষ নজর দেওয়ার জন্য। বিশেষ করে তাদের জন্য যারা এ শহরে জীবন পরিচালনা করতে কঠোর সংগ্রাম করছেন।’

হোকুল এ নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার পরপরই ট্রাম্প এক বিবৃতিতে ফেডারেল তহবিল বন্ধের হুমকি দেন।

মামদানিকে উদ্দেশ্য করে ট্রাম্প ওই বিবৃতিতে বলেন, ‘আমরা কোনো কমিউনিস্ট নির্বাচিত হলে তাকে অর্থ দেব না। বিশেষ করে যাকে অর্থ দেওয়ার মানে হল তা জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দেওয়া।’

তিনি আরও বলেন, ‘এখানে শত শত বিলিয়ন ডলার প্রদানের কথা হচ্ছে। তাই আমরা এমন কাউকে অফিসে বসতে দেব না যিনি দেশের করদাতাদের অর্থ অপচয় করবেন।’

প্রেসিডেন্টের এ হুমকির পর হোকুল মঙ্গলবার সাংবাদিকদের উদ্দেশে বলেন, তিনি মামদানির প্রতি সমর্থন বজায় রাখতে ট্রাম্পের এ হুমকির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন।

এর আগে ২৯ সেপ্টেম্বর ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মামদানির উদ্দেশে একই হুমকি দেন।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481