ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন ভারত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৫৩:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

নারী ওয়ানডে বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন ভারত। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের মতো মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলো হারমানপ্রীত কৌরের দল।

নাবি মুম্বাইয়ে বাংলাদেশ সময় দুপুর ৩টা নাগাদ হওয়ার কথা ছিল ফাইনালের টস। বৃষ্টিজনিত কারণে নির্ধারিত সময়ে টস করা যায়নি।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে ভারত। ওপেনিং জুটিতে আসে ১০৪ রান। এরপর স্মৃতি মান্ধানা ৪৫ ও শেফালি ভার্মা ফেরেন ৮৭ রান করে। এরপর দিপ্তি শর্মার ফিফটি (৫৮ বলে ৫৮) আর রিচা ঘোষের ক্যামিওর (২৪ বলে ৩৪) কল্যাণে ৭ উইকেটে ২৯৮ রান তোলে স্বাগতিকরা।

দক্ষিণ আফ্রিকার পক্ষে আয়াবঙ্গা খাকা নেন তিন উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে দলীয় ৬২ রানে ২ উইকেট হারায় প্রোটিয়ারা। ২৩ রানে ফেরেন তাজমিন আর শূন্য রানে আন্নিকে বশ। ২৫ রানে ক্যাচ আউটের ফাঁদে পড়েন সুনে লুস। টিকতে পারেননি ম্যারিজেন ও জ্যাফটা।

তবে ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি তুলে জয়ের ব্যবধান কমাতে থাকেন লরা ভলভার্ট। তবে ৯৮ বলে ১০১ রান করে দিপ্তির বলে প্যাভিলিয়নে ফেরেন তিনি। সেমিফাইনালেও এই প্রোটিয়া ব্যাটার সেঞ্চুরি করেছিলেন।

লরা ফেরার পর দক্ষিণ আফ্রিকার যেন সব আশা শেষ হয়ে যায়। দীপ্তি শর্মার ফাইফারে আর বেশি দূর এগোতে পারেনি তারা। ৪৫ দশমিক ৩ ওভারে ২৪৬ রানে গুটিয়ে যায় প্রোটিয়াদের ইনিংস।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশকে কোনো জরিমানা বা নিষেধাজ্ঞা দিচ্ছে না আইসিসি

নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন ভারত

আপডেট সময় ১২:৫৩:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫

নারী ওয়ানডে বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন ভারত। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের মতো মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলো হারমানপ্রীত কৌরের দল।

নাবি মুম্বাইয়ে বাংলাদেশ সময় দুপুর ৩টা নাগাদ হওয়ার কথা ছিল ফাইনালের টস। বৃষ্টিজনিত কারণে নির্ধারিত সময়ে টস করা যায়নি।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে ভারত। ওপেনিং জুটিতে আসে ১০৪ রান। এরপর স্মৃতি মান্ধানা ৪৫ ও শেফালি ভার্মা ফেরেন ৮৭ রান করে। এরপর দিপ্তি শর্মার ফিফটি (৫৮ বলে ৫৮) আর রিচা ঘোষের ক্যামিওর (২৪ বলে ৩৪) কল্যাণে ৭ উইকেটে ২৯৮ রান তোলে স্বাগতিকরা।

দক্ষিণ আফ্রিকার পক্ষে আয়াবঙ্গা খাকা নেন তিন উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে দলীয় ৬২ রানে ২ উইকেট হারায় প্রোটিয়ারা। ২৩ রানে ফেরেন তাজমিন আর শূন্য রানে আন্নিকে বশ। ২৫ রানে ক্যাচ আউটের ফাঁদে পড়েন সুনে লুস। টিকতে পারেননি ম্যারিজেন ও জ্যাফটা।

তবে ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি তুলে জয়ের ব্যবধান কমাতে থাকেন লরা ভলভার্ট। তবে ৯৮ বলে ১০১ রান করে দিপ্তির বলে প্যাভিলিয়নে ফেরেন তিনি। সেমিফাইনালেও এই প্রোটিয়া ব্যাটার সেঞ্চুরি করেছিলেন।

লরা ফেরার পর দক্ষিণ আফ্রিকার যেন সব আশা শেষ হয়ে যায়। দীপ্তি শর্মার ফাইফারে আর বেশি দূর এগোতে পারেনি তারা। ৪৫ দশমিক ৩ ওভারে ২৪৬ রানে গুটিয়ে যায় প্রোটিয়াদের ইনিংস।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481