ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পাকিস্তানের অভিযোগ প্রত্যাখান করল ভারত Logo ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে ‘হামলার’ প্রতিবাদে কেএমপি দপ্তরের সামনে বিক্ষোভ Logo জামায়াত কি ইসলামের ঠিকাদারি নিয়েছে : প্রশ্ন সালাহউদ্দিনের Logo হাসিনার বিরুদ্ধে সরাসরি লড়াই করেছেন আল্লামা মামুনুল হক : হাসনাত আব্দুল্লাহ Logo নতুন ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ Logo ৫ বিষয়ে ভিত্তি করে বিএনপির ইশতেহার: মাহদী আমিন Logo চট্টগ্রাম বন্দরের বিষয়ে সব সিদ্ধান্ত জনগণকে জানিয়ে নিতে হবে: ফরহাদ মজহার Logo আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ জামায়াতের Logo উন্মুক্ত মঞ্চে তারেক রহমানকে সরাসরি আলোচনার আমন্ত্রণ জামায়াত আমিরের Logo মিথ্যাচারের দাঁতভাঙা জবাব দেবে জনগণ: মির্জা আব্বাস

নারী উদ্যোক্তাদের সমাবেশ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৫৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

নিউইয়র্কের মতো ব্যস্ত শহরে ৯ নভেম্বর রোববার সন্ধ্যায় এক ভিন্ন উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছিল উডহ্যাভেনের অভিজাত জয়া হলে। দুই শতাধিক নারী উদ্যোক্তার উপস্থিতিতে অনুষ্ঠিত
হয়েছে ‘গার্লস হবিজ গেট-টুগেদার ২০২৫’, যেখানে ভালোবাসা, বন্ধুত্ব আর সৃজনশীলতার রঙে ভরে উঠেছিল এক রঙিন সন্ধ্যা। অনুষ্ঠানে জয়া হলের ঝলমলে সাজসজ্জা, রঙিন পোশাকে নারী উদ্যোক্তা ও অতিথিদের প্রাণবন্ত উপস্থিতি, একে অন্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ভিন্ন এক আবহ এনে দেয়। আড্ডা, গল্প আর হাসির মাঝেই নারী উদ্যোক্তারা খুঁজে নিয়েছেন একে অন্যের প্রেরণা ও শক্তি।

অনুষ্ঠানের আয়োজক মিলি খান বলেন, আজকের এই সময়টা নারী উদ্যোক্তাদের জয়যাত্রার সময়। তারা শুধু ঘর নয়, সমাজ ও অর্থনীতির চাকা ঘুরিয়ে দিচ্ছেন দৃঢ় হাতে। তিনি বলেন, নারী উদ্যোক্তা মানে কেবল ব্যবসা নয়, এটি আত্মনির্ভরতার, সাহস, আর পরিবর্তনের প্রতীক।
বাংলাদেশসহ বিশ্বের নানা প্রান্তে নারীরা ক্ষুদ্র উদ্যোগ থেকে শুরু করে প্রযুক্তি, ফ্যাশন, কৃষি, এমনকী আন্তর্জাতিক বাণিজ্যেও নেতৃত্ব দিচ্ছেন। তারা কর্মসংস্থান সৃষ্টি করছেন, পরিবার ও সমাজে গড়ে তুলছেন নতুন উদ্দীপনা।
অনুষ্ঠানের শুরুতে কেক কেটে উদ্বোধন করেন আয়োজক মিলি খান ও অন্যান্য উদ্যোক্তারা। নাচ, গান ও লাকি ড্র-এর মধ্য দিয়ে সন্ধ্যা আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
এসময় মিলি খান আরো বলেন, “নারীরা যখন একে অন্যকে সহযোগিতা করে, তখন শখই হয়ে ওঠে স্বনির্ভরতার হাতিয়ার। এই আয়োজনের মাধ্যমে আমরা সেই বার্তাই পৌঁছে দিতে চেয়েছি।”
তিনি বলেন, ‘গার্লস হবিজ গেট-টুগেদার ২০২৫’ শুধু একটি আনন্দঘন অনুষ্ঠান নয়, এটি এক নতুন চিন্তার সূচনা, যেখানে নারী উদ্যোক্তারা নিজেদের প্রতিভা, পরিশ্রম আর সাহস দিয়ে প্রমাণ করছেন- সৃজনশীলতা আর সহযোগিতার হাত ধরেই তারা গড়ে তুলবেন আগামীর অর্থনৈতিক ভবিষ্যৎ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের অভিযোগ প্রত্যাখান করল ভারত

নারী উদ্যোক্তাদের সমাবেশ

আপডেট সময় ০৩:৫৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

নিউইয়র্কের মতো ব্যস্ত শহরে ৯ নভেম্বর রোববার সন্ধ্যায় এক ভিন্ন উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছিল উডহ্যাভেনের অভিজাত জয়া হলে। দুই শতাধিক নারী উদ্যোক্তার উপস্থিতিতে অনুষ্ঠিত
হয়েছে ‘গার্লস হবিজ গেট-টুগেদার ২০২৫’, যেখানে ভালোবাসা, বন্ধুত্ব আর সৃজনশীলতার রঙে ভরে উঠেছিল এক রঙিন সন্ধ্যা। অনুষ্ঠানে জয়া হলের ঝলমলে সাজসজ্জা, রঙিন পোশাকে নারী উদ্যোক্তা ও অতিথিদের প্রাণবন্ত উপস্থিতি, একে অন্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ভিন্ন এক আবহ এনে দেয়। আড্ডা, গল্প আর হাসির মাঝেই নারী উদ্যোক্তারা খুঁজে নিয়েছেন একে অন্যের প্রেরণা ও শক্তি।

অনুষ্ঠানের আয়োজক মিলি খান বলেন, আজকের এই সময়টা নারী উদ্যোক্তাদের জয়যাত্রার সময়। তারা শুধু ঘর নয়, সমাজ ও অর্থনীতির চাকা ঘুরিয়ে দিচ্ছেন দৃঢ় হাতে। তিনি বলেন, নারী উদ্যোক্তা মানে কেবল ব্যবসা নয়, এটি আত্মনির্ভরতার, সাহস, আর পরিবর্তনের প্রতীক।
বাংলাদেশসহ বিশ্বের নানা প্রান্তে নারীরা ক্ষুদ্র উদ্যোগ থেকে শুরু করে প্রযুক্তি, ফ্যাশন, কৃষি, এমনকী আন্তর্জাতিক বাণিজ্যেও নেতৃত্ব দিচ্ছেন। তারা কর্মসংস্থান সৃষ্টি করছেন, পরিবার ও সমাজে গড়ে তুলছেন নতুন উদ্দীপনা।
অনুষ্ঠানের শুরুতে কেক কেটে উদ্বোধন করেন আয়োজক মিলি খান ও অন্যান্য উদ্যোক্তারা। নাচ, গান ও লাকি ড্র-এর মধ্য দিয়ে সন্ধ্যা আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
এসময় মিলি খান আরো বলেন, “নারীরা যখন একে অন্যকে সহযোগিতা করে, তখন শখই হয়ে ওঠে স্বনির্ভরতার হাতিয়ার। এই আয়োজনের মাধ্যমে আমরা সেই বার্তাই পৌঁছে দিতে চেয়েছি।”
তিনি বলেন, ‘গার্লস হবিজ গেট-টুগেদার ২০২৫’ শুধু একটি আনন্দঘন অনুষ্ঠান নয়, এটি এক নতুন চিন্তার সূচনা, যেখানে নারী উদ্যোক্তারা নিজেদের প্রতিভা, পরিশ্রম আর সাহস দিয়ে প্রমাণ করছেন- সৃজনশীলতা আর সহযোগিতার হাত ধরেই তারা গড়ে তুলবেন আগামীর অর্থনৈতিক ভবিষ্যৎ।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481