ঢাকা ০৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নতুন ২০ জিপ পেল ডিএমপি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৫০:২৮ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

রাজধানীর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সক্ষমতা বাড়াতে ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) ২০টি নতুন ডাবল কেবিন পিকআপ (জিপ) হস্তান্তর করা হয়েছে। ধাপে ধাপে মোট ২০০টি গাড়ি ডিএমপিতে যুক্ত করা হবে বলে জানা গেছে।

বুধবার রাজধানীর বেইলি রোডে অবস্থিত ডিএমপি হেডকোয়ার্টার্সে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ২০টি গাড়ি হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি ডিএমপির কর্মকর্তাদের হাতে গাড়িগুলোর চাবি তুলে দেন।

এ সময় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী উপস্থিত থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছ থেকে প্রতীকীভাবে গাড়ির চাবি গ্রহণ করেন।

ডিএমপি সূত্র জানায়, নতুন এসব ডাবল কেবিন পিকআপ যোগ হওয়ায় রাজধানীতে টহল কার্যক্রম আরো জোরদার হবে এবং অপরাধ দমনে পুলিশের কার্যকারিতা বাড়বে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না, ১২ ফেব্রুয়ারি বিজয় উদযাপন: নুর

নতুন ২০ জিপ পেল ডিএমপি

আপডেট সময় ০৭:৫০:২৮ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫

রাজধানীর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সক্ষমতা বাড়াতে ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) ২০টি নতুন ডাবল কেবিন পিকআপ (জিপ) হস্তান্তর করা হয়েছে। ধাপে ধাপে মোট ২০০টি গাড়ি ডিএমপিতে যুক্ত করা হবে বলে জানা গেছে।

বুধবার রাজধানীর বেইলি রোডে অবস্থিত ডিএমপি হেডকোয়ার্টার্সে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ২০টি গাড়ি হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি ডিএমপির কর্মকর্তাদের হাতে গাড়িগুলোর চাবি তুলে দেন।

এ সময় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী উপস্থিত থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছ থেকে প্রতীকীভাবে গাড়ির চাবি গ্রহণ করেন।

ডিএমপি সূত্র জানায়, নতুন এসব ডাবল কেবিন পিকআপ যোগ হওয়ায় রাজধানীতে টহল কার্যক্রম আরো জোরদার হবে এবং অপরাধ দমনে পুলিশের কার্যকারিতা বাড়বে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481