ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ধানের শীষ নয়, খেজুর গাছ প্রতীকেই লড়তে হবে বিএনপি সমর্থিত জমিয়ত নেতাদের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৪৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাথে নির্বাচনী সমঝোতা করেছে বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম। সমঝোতার ফলে জমিয়তে উলামায়ে ইসলাম যেসব আসনে প্রার্থী দেবে সেসব আসনে প্রার্থী দেবে না বিএনপি। একইভাবে বিএনপির আসনগুলোতেও প্রার্থী দেবে না জমিয়তে উলামায়ে ইসলাম।

এদিকে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির সমর্থন পেলেও ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে পারবেন না জমিয়ত নেতারা। তাদের দলীয় খেজুর গাছ প্রতীকেই তাদের নির্বাচন করতে হবে।

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে দল দুটির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।

জমিয়তে উলামায়ে ইসলামকে চারটি আসনে ছাড় দিচ্ছে বিএনপি। আসনগুলো হচ্ছে— নিলফামারী-১ (ডোমার-ডিমলা) মাওলানা মোঃ মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) : মুফতী মনির হোসাইন কাসেমী; সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) মাওলানা মোঃ উবায়দুল্লাহ ফারুক ; ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) : মাওলানা জুনায়েদ আল-হাবীব।

এর আগে চলতি বছরের ২৩ অক্টোবর নির্বাচনী জোট হলেও প্রার্থীদের নিজ দলের প্রতীকে জাতীয় নির্বাচনে প্রতিযোগিতা করতে হবে। এমন বিধান যুক্ত করে নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।

ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনায় আশাবাদী হোয়াইট হাউস

ধানের শীষ নয়, খেজুর গাছ প্রতীকেই লড়তে হবে বিএনপি সমর্থিত জমিয়ত নেতাদের

আপডেট সময় ০১:৪৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

নিউজ ডেস্ক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাথে নির্বাচনী সমঝোতা করেছে বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম। সমঝোতার ফলে জমিয়তে উলামায়ে ইসলাম যেসব আসনে প্রার্থী দেবে সেসব আসনে প্রার্থী দেবে না বিএনপি। একইভাবে বিএনপির আসনগুলোতেও প্রার্থী দেবে না জমিয়তে উলামায়ে ইসলাম।

এদিকে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির সমর্থন পেলেও ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে পারবেন না জমিয়ত নেতারা। তাদের দলীয় খেজুর গাছ প্রতীকেই তাদের নির্বাচন করতে হবে।

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে দল দুটির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।

জমিয়তে উলামায়ে ইসলামকে চারটি আসনে ছাড় দিচ্ছে বিএনপি। আসনগুলো হচ্ছে— নিলফামারী-১ (ডোমার-ডিমলা) মাওলানা মোঃ মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) : মুফতী মনির হোসাইন কাসেমী; সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) মাওলানা মোঃ উবায়দুল্লাহ ফারুক ; ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) : মাওলানা জুনায়েদ আল-হাবীব।

এর আগে চলতি বছরের ২৩ অক্টোবর নির্বাচনী জোট হলেও প্রার্থীদের নিজ দলের প্রতীকে জাতীয় নির্বাচনে প্রতিযোগিতা করতে হবে। এমন বিধান যুক্ত করে নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481