ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo খেলাফত মজলিসের প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন জামায়াত নেতা Logo ‘স্বরাষ্ট্র উপদেষ্টা’ সেজে ডিসির কাছে টাকা দাবি, প্রতারক গ্রেফতার Logo সংস্কার তো বিএনপির সন্তান: মির্জা ফখরুল Logo চিকিৎসা নিতে থাইল্যান্ড যাওয়ার অনুমতি মেলেনি আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের Logo জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান মুক্তিযোদ্ধা সংসদের Logo কোনো ধান্দাবাজ ও কসাইদের হাতে দেশকে পড়তে দেব না : মির্জা আব্বাস Logo বিএনপি ক্ষমতায় না গেলে বেশি ক্ষতিগ্রস্ত হবে আলেম সমাজ : দুলু Logo লুট হওয়া অস্ত্র নির্বাচনের আগে উদ্ধারের তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা: প্রেস সচিব Logo নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী Logo গণভোটে ‘হ্যাঁ’ ক্যাম্পেইন পরিচালনায় শিবিরের ৮ সদস্যের কমিটি গঠন

দ্বিতীয়বারের মতো বিয়ের পিড়িতে রশিদ খান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৫১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খান জীবনের নতুন অধ্যায় শুরু করলেন দ্বিতীয়বারের মতো বিয়ের মাধ্যমে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিয়ের খবর প্রকাশ করে ভক্তদের সঙ্গে আনন্দঘন মুহূর্তটি ভাগ করে নিয়েছেন এই লেগস্পিনার।

রশিদ সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় লিখেছেন, ‘এটা আমার জীবনের এক গভীর ব্যক্তিগত ও আনন্দের মুহূর্ত। তিনি আমার ভালোবাসার প্রতীক, এমন একজন সঙ্গীর সঙ্গে জীবন কাটানোর স্বপ্ন আমি সবসময় দেখেছি। এখন মনে হচ্ছে, জীবনের সবকিছু পরিপূর্ণ হয়েছে।’

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রশিদের দ্বিতীয় স্ত্রী আফগান বংশোদ্ভূত হলেও বর্তমানে বিদেশে বসবাস করছেন। তাদের বিবাহ সম্পন্ন হয়েছে চলতি বছরের ২ আগস্ট, যা আসে প্রথম বিয়ের মাত্র দশ মাস পর। উল্লেখ্য, ২০২৪ সালের অক্টোবরে তিনি নিজের এক চাচাতো বোনকে বিয়ে করেছিলেন। তবে প্রথম বিবাহের বর্তমান অবস্থা নিয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেননি রশিদ বা তার পরিবার।

সম্প্রতি এক দাতব্য অনুষ্ঠানে নতুন স্ত্রীকে নিয়ে উপস্থিত হন রশিদ, যা নিয়ে অনলাইনে জোর আলোচনা শুরু হয়। বিষয়টি স্পষ্ট করে তিনি লিখেছেন, ‘সত্যিটা খুবই সহজ—তিনি আমার স্ত্রী, এবং আমরা একে অপরের পাশে আছি। গোপন কিছু নেই। সবাই যে ভালোবাসা ও সমর্থন দেখিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ।’

আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সময় পার করলেও, ব্যক্তিগত জীবনের এই নতুন সূচনা রশিদের ভক্তদের মাঝেও সাড়া ফেলেছে। আফগানিস্তানের হয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তিনি।

ব্যাটে-বলে প্রতিপক্ষকে ঘায়েল করা এই তারকা এবার ভালোবাসার মঞ্চেও ছড়ালেন নিজের জয়ধ্বনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

খেলাফত মজলিসের প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন জামায়াত নেতা

দ্বিতীয়বারের মতো বিয়ের পিড়িতে রশিদ খান

আপডেট সময় ০২:৫১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫

আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খান জীবনের নতুন অধ্যায় শুরু করলেন দ্বিতীয়বারের মতো বিয়ের মাধ্যমে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিয়ের খবর প্রকাশ করে ভক্তদের সঙ্গে আনন্দঘন মুহূর্তটি ভাগ করে নিয়েছেন এই লেগস্পিনার।

রশিদ সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় লিখেছেন, ‘এটা আমার জীবনের এক গভীর ব্যক্তিগত ও আনন্দের মুহূর্ত। তিনি আমার ভালোবাসার প্রতীক, এমন একজন সঙ্গীর সঙ্গে জীবন কাটানোর স্বপ্ন আমি সবসময় দেখেছি। এখন মনে হচ্ছে, জীবনের সবকিছু পরিপূর্ণ হয়েছে।’

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রশিদের দ্বিতীয় স্ত্রী আফগান বংশোদ্ভূত হলেও বর্তমানে বিদেশে বসবাস করছেন। তাদের বিবাহ সম্পন্ন হয়েছে চলতি বছরের ২ আগস্ট, যা আসে প্রথম বিয়ের মাত্র দশ মাস পর। উল্লেখ্য, ২০২৪ সালের অক্টোবরে তিনি নিজের এক চাচাতো বোনকে বিয়ে করেছিলেন। তবে প্রথম বিবাহের বর্তমান অবস্থা নিয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেননি রশিদ বা তার পরিবার।

সম্প্রতি এক দাতব্য অনুষ্ঠানে নতুন স্ত্রীকে নিয়ে উপস্থিত হন রশিদ, যা নিয়ে অনলাইনে জোর আলোচনা শুরু হয়। বিষয়টি স্পষ্ট করে তিনি লিখেছেন, ‘সত্যিটা খুবই সহজ—তিনি আমার স্ত্রী, এবং আমরা একে অপরের পাশে আছি। গোপন কিছু নেই। সবাই যে ভালোবাসা ও সমর্থন দেখিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ।’

আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সময় পার করলেও, ব্যক্তিগত জীবনের এই নতুন সূচনা রশিদের ভক্তদের মাঝেও সাড়া ফেলেছে। আফগানিস্তানের হয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তিনি।

ব্যাটে-বলে প্রতিপক্ষকে ঘায়েল করা এই তারকা এবার ভালোবাসার মঞ্চেও ছড়ালেন নিজের জয়ধ্বনি।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481