ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি Logo অপরিচিত নাম্বার থেকে মিঠুনকে হুমকি Logo ট্রাম্পের সাথে দেখা করতে হোয়াইট হাউসে পৌঁছেছেন মাচাদো Logo খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী আজ Logo না ফেরার দেশে ‘মিস ক্যালকাটা’ খ্যাত অভিনেত্রী জয়শ্রী কবির Logo পাসওয়ার্ড জটিলতা পোস্টাল ভোটারদের কল সেন্টারে যোগাযোগের আহ্বান ইসির Logo ১১ দলের নির্বাচনী ঐক্যের ‘ঐতিহাসিক যাত্রা’ Logo নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী ইয়াছিন, পেলেন সমন্বয়কের দায়িত্ব Logo গ্রিনল্যান্ড দখলে অনড় যুক্তরাষ্ট্র, পাল্টা জবাবে সেনা পাঠাচ্ছে ইইউ Logo ইলেকশন ইঞ্জিনিয়ারিং বরদাশত করবো না: জামায়াত আমির

দোহা ফটোগ্রাফি পুরস্কার জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী রোহান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৪৯:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

চাতালে ধান শুকানোর চিরায়ত গ্রামীণ জীবনের দৃশ্য তুলে ধরে দোহা ফটোগ্রাফি পুরস্কার জিতেছেন বাংলাদেশের তরুণ আলোকচিত্রী তানভীর হাসান রোহান।

গত ৫ নভেম্বর কাতারের রাজধানী দোহায় এক অনুষ্ঠানে রোহানের হাতে সনদ, ক্রেস্ট ও পুরস্কারের অর্থ তুলে দেন দেশটির সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শেখ আব্দুর রহমান বিন হামাদ বিন জাসিম বিন হামাদ আল থানি।

রোহানের পুরস্কারজয়ী ছবিটির শিরোনাম ‘ট্র্যাডিশনাল রাইস প্রসেস ইন বাংলাদেশ’। এটি ব্রাহ্মণবাড়িয়ার একটি চাতালে তোলা হয়। ছবিটি এবারের আসরে ‘কালারস’ বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছে। এ পুরস্কারের অর্থমূল্য ৭৫ হাজার কাতারি রিয়াল, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ লাখ টাকা।

ছবিতে তিনি শুধু শ্রমজীবী মানুষের দৈনন্দিন কর্মযজ্ঞই নয়, বরং বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্যের সৌন্দর্য ও পরিশ্রমী মানুষের জীবনের প্রতিচ্ছবি তুলে ধরেছেন।

পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে রোহান বলেন, বাংলাদেশ এমন এক দেশ, যার সংস্কৃতি ও ঐতিহ্যের শিকড় খুব গভীর। এই মিশ্রণ সবচেয়ে বেশি চোখে পড়ে চাতালের শ্রমিকদের জীবনে। বিশ্বের এমন মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় আমার ছবি পুরস্কৃত হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত।

দোহা ফটোগ্রাফি পুরস্কারের এ আসরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৫ হাজার ২০৬ জন আলোকচিত্রী মোট ৩১ হাজার ৬৮১টি ছবি জমা দেন। ‘কালারস’ বিভাগে প্রথম হয়েছেন কাতারের শেইমা আলমিউতুয়া এবং দ্বিতীয় স্থান অর্জন করেছেন বাহরাইনের আলি আল-কামিশ।

ঢাকায় জন্ম ও বেড়ে ওঠা রোহান রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে পড়াশোনা শেষে উচ্চশিক্ষা নিতে যান যুক্তরাজ্যে। পরবর্তীতে নিউ ইয়র্ক ইনস্টিটিউট অব ফটোগ্রাফি থেকে আলোকচিত্র সাংবাদিকতায় ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

এ পর্যন্ত তানভীর হাসান রোহান সাত শতাধিক আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন। তার অর্জনের তালিকায় রয়েছে—ন্যাশনাল জিওগ্রাফিক ট্রাভেল ফটোগ্রাফার অব দ্য ইয়ার (২০১৭ ও ২০১৮), সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস, লেন্সকালচার-ম্যাগনাম ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস, সারজাহ এক্সপোজার ইন্টারন্যাশনাল, প্রি দে লা ফটোগ্রাফি এবং পিএক্সথ্রি। তার আলোকচিত্র এখন পর্যন্ত ৪৫টি দেশে প্রদর্শিত হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি

দোহা ফটোগ্রাফি পুরস্কার জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী রোহান

আপডেট সময় ০১:৪৯:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫

চাতালে ধান শুকানোর চিরায়ত গ্রামীণ জীবনের দৃশ্য তুলে ধরে দোহা ফটোগ্রাফি পুরস্কার জিতেছেন বাংলাদেশের তরুণ আলোকচিত্রী তানভীর হাসান রোহান।

গত ৫ নভেম্বর কাতারের রাজধানী দোহায় এক অনুষ্ঠানে রোহানের হাতে সনদ, ক্রেস্ট ও পুরস্কারের অর্থ তুলে দেন দেশটির সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শেখ আব্দুর রহমান বিন হামাদ বিন জাসিম বিন হামাদ আল থানি।

রোহানের পুরস্কারজয়ী ছবিটির শিরোনাম ‘ট্র্যাডিশনাল রাইস প্রসেস ইন বাংলাদেশ’। এটি ব্রাহ্মণবাড়িয়ার একটি চাতালে তোলা হয়। ছবিটি এবারের আসরে ‘কালারস’ বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছে। এ পুরস্কারের অর্থমূল্য ৭৫ হাজার কাতারি রিয়াল, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ লাখ টাকা।

ছবিতে তিনি শুধু শ্রমজীবী মানুষের দৈনন্দিন কর্মযজ্ঞই নয়, বরং বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্যের সৌন্দর্য ও পরিশ্রমী মানুষের জীবনের প্রতিচ্ছবি তুলে ধরেছেন।

পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে রোহান বলেন, বাংলাদেশ এমন এক দেশ, যার সংস্কৃতি ও ঐতিহ্যের শিকড় খুব গভীর। এই মিশ্রণ সবচেয়ে বেশি চোখে পড়ে চাতালের শ্রমিকদের জীবনে। বিশ্বের এমন মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় আমার ছবি পুরস্কৃত হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত।

দোহা ফটোগ্রাফি পুরস্কারের এ আসরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৫ হাজার ২০৬ জন আলোকচিত্রী মোট ৩১ হাজার ৬৮১টি ছবি জমা দেন। ‘কালারস’ বিভাগে প্রথম হয়েছেন কাতারের শেইমা আলমিউতুয়া এবং দ্বিতীয় স্থান অর্জন করেছেন বাহরাইনের আলি আল-কামিশ।

ঢাকায় জন্ম ও বেড়ে ওঠা রোহান রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে পড়াশোনা শেষে উচ্চশিক্ষা নিতে যান যুক্তরাজ্যে। পরবর্তীতে নিউ ইয়র্ক ইনস্টিটিউট অব ফটোগ্রাফি থেকে আলোকচিত্র সাংবাদিকতায় ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

এ পর্যন্ত তানভীর হাসান রোহান সাত শতাধিক আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন। তার অর্জনের তালিকায় রয়েছে—ন্যাশনাল জিওগ্রাফিক ট্রাভেল ফটোগ্রাফার অব দ্য ইয়ার (২০১৭ ও ২০১৮), সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস, লেন্সকালচার-ম্যাগনাম ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস, সারজাহ এক্সপোজার ইন্টারন্যাশনাল, প্রি দে লা ফটোগ্রাফি এবং পিএক্সথ্রি। তার আলোকচিত্র এখন পর্যন্ত ৪৫টি দেশে প্রদর্শিত হয়েছে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481