ঢাকা ০৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

দেশে ফিরতে কেন ৯ বার তারিখ পরিবর্তন তারেক রহমানের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৪২:১৬ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
আসছে বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফেব্রুয়ারিকে নির্বাচনের মাস ধরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করছে নির্বাচন কমিশন। এর মধ্যে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। সব কয়টি আসনে আগেই প্রার্থী দিয়েছে জামায়াত। ছোট-বড় প্রত্যেকটি দলই নিজেদের মনোনীত প্রার্থী চূড়ান্ত করেছে। নির্বাচনি প্রচারণায় মাঠ দাবিয়ে বেড়াচ্ছেন মনোনয়ন প্রাপ্তরা। দেশজুড়ে যখন নির্বাচনী আমেজ, তখনো দেশে ফেরেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নভেম্বরে ফেরার কথা থাকলেও ফিরেননি তিনি। জনমনে প্রশ্ন জাগছে, কবে ফিরবেন তারেক রহমান।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর ধারণা করা হচ্ছিল দ্রুতই দেশে ফিরবেন তারেক রহমান। বিএনপি নেতারা দলের শীর্ষ নেতার ফেরার বেশ কয়েকবার তারিখও ঘোষণা করেছিলেন। গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরেন। অনেকে ভেবেছিলেন খালেদা জিয়ার সঙ্গে ফিরবেন তারেক রহমান। তখনো নেতাকর্মীদের হতাশ করেন।

সর্বশেষ বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেছিলেন, খুব দ্রুতই ফিরবেন তিনি। বিএনপি নেতারা দিনক্ষণ না জানালেও নভেম্বরের শেষ সপ্তাহে দেশে ফেরার কথা জানিয়েছেন। সেই লক্ষ্যে গুলশানের ১৯৬ নম্বর বাড়ি প্রস্তুত রাখাও হয়েছে। ২০২৪ সালের অক্টোবরে বলা হয়েছিল, যেকোনো সময় দেশে ফিরছেন তারেক রহমান! এর ১ সপ্তাহ আগে বলা হয়েছে ২০২৫ সালের জানুয়ারিতে ফিরতে পারেন তিনি।

এদিকে জানুয়ারি আসলে বিএনপির পক্ষ থেকে বলা হয়, আপাতত দেশে ফিরছেন না তারেক রহমান। তাতে হতাশ হয়ে পড়ে নেতাকর্মীরা। তখন বলা হলো, এপ্রিলে দেশে ফিরছেন তিনি। এরপর বলা হয় ২৮ জুলাই আসছেন তিনি, প্রস্তুত বুলেটপ্রুফ কার। পরবর্তীতে জানানো হয়েছে ৫ আগস্টে আগেই দেশে ফিরছেন।

বিএনপির পক্ষ থেকে কয়েকবার তারেক রহমানের দেশে ফেরার কথা বললেও ফিরেননি তিনি। পরবর্তীতে বলা হয়েছে, দেশে-লন্ডনে প্রস্তুতি সম্পন্ন, অক্টোবরের প্রথম সপ্তাহে ফিরছেন তারেক রহমান। শেষ পর্যন্ত বিবিসিতে বলা হয়, নভেম্বরেই দেশে ফিরছেন তারেক রহমান, বিএনপি তারিখ জানাবে শিগগিরই। তবে নভেম্বর শেষ হতে চললেও ফেরেননি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তবে দলটির চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর জানালেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরবেন তিনি।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের আগে আসলেই দেশে ফিরবেন কিনা সেটি নিশ্চিত নয়। তবে এমন সময় ফিরতে চান যখন বিএনপি ক্ষমতায় যাওয়া নিশ্চিত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

‘চিকিৎসকেরা নিশ্চিত করলেই এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে খালেদা জিয়াকে’

দেশে ফিরতে কেন ৯ বার তারিখ পরিবর্তন তারেক রহমানের

আপডেট সময় ০৭:৪২:১৬ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

নিউজ ডেস্ক:
আসছে বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফেব্রুয়ারিকে নির্বাচনের মাস ধরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করছে নির্বাচন কমিশন। এর মধ্যে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। সব কয়টি আসনে আগেই প্রার্থী দিয়েছে জামায়াত। ছোট-বড় প্রত্যেকটি দলই নিজেদের মনোনীত প্রার্থী চূড়ান্ত করেছে। নির্বাচনি প্রচারণায় মাঠ দাবিয়ে বেড়াচ্ছেন মনোনয়ন প্রাপ্তরা। দেশজুড়ে যখন নির্বাচনী আমেজ, তখনো দেশে ফেরেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নভেম্বরে ফেরার কথা থাকলেও ফিরেননি তিনি। জনমনে প্রশ্ন জাগছে, কবে ফিরবেন তারেক রহমান।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর ধারণা করা হচ্ছিল দ্রুতই দেশে ফিরবেন তারেক রহমান। বিএনপি নেতারা দলের শীর্ষ নেতার ফেরার বেশ কয়েকবার তারিখও ঘোষণা করেছিলেন। গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরেন। অনেকে ভেবেছিলেন খালেদা জিয়ার সঙ্গে ফিরবেন তারেক রহমান। তখনো নেতাকর্মীদের হতাশ করেন।

সর্বশেষ বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেছিলেন, খুব দ্রুতই ফিরবেন তিনি। বিএনপি নেতারা দিনক্ষণ না জানালেও নভেম্বরের শেষ সপ্তাহে দেশে ফেরার কথা জানিয়েছেন। সেই লক্ষ্যে গুলশানের ১৯৬ নম্বর বাড়ি প্রস্তুত রাখাও হয়েছে। ২০২৪ সালের অক্টোবরে বলা হয়েছিল, যেকোনো সময় দেশে ফিরছেন তারেক রহমান! এর ১ সপ্তাহ আগে বলা হয়েছে ২০২৫ সালের জানুয়ারিতে ফিরতে পারেন তিনি।

এদিকে জানুয়ারি আসলে বিএনপির পক্ষ থেকে বলা হয়, আপাতত দেশে ফিরছেন না তারেক রহমান। তাতে হতাশ হয়ে পড়ে নেতাকর্মীরা। তখন বলা হলো, এপ্রিলে দেশে ফিরছেন তিনি। এরপর বলা হয় ২৮ জুলাই আসছেন তিনি, প্রস্তুত বুলেটপ্রুফ কার। পরবর্তীতে জানানো হয়েছে ৫ আগস্টে আগেই দেশে ফিরছেন।

বিএনপির পক্ষ থেকে কয়েকবার তারেক রহমানের দেশে ফেরার কথা বললেও ফিরেননি তিনি। পরবর্তীতে বলা হয়েছে, দেশে-লন্ডনে প্রস্তুতি সম্পন্ন, অক্টোবরের প্রথম সপ্তাহে ফিরছেন তারেক রহমান। শেষ পর্যন্ত বিবিসিতে বলা হয়, নভেম্বরেই দেশে ফিরছেন তারেক রহমান, বিএনপি তারিখ জানাবে শিগগিরই। তবে নভেম্বর শেষ হতে চললেও ফেরেননি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তবে দলটির চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর জানালেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরবেন তিনি।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের আগে আসলেই দেশে ফিরবেন কিনা সেটি নিশ্চিত নয়। তবে এমন সময় ফিরতে চান যখন বিএনপি ক্ষমতায় যাওয়া নিশ্চিত হবে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481