ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দেশে তিন দিনে রেমিট্যান্স এলো ৩৫০ মিলিয়ন ডলার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:১২:৩৬ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

নভেম্বর মাসের প্রথম তিন দিনে দেশে ৩৫০ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। ৪ নভেম্বর (মঙ্গলবার) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্য থেকে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, নভেম্বর মাসের প্রথম তিন দিনে দেশের রেমিট্যান্স প্রবাহ আগের বছরের একই সময়ের তুলনায় ৪৮.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বছর একই সময়ে এসেছিল ২২১ মিলিয়ন ডলার।

চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৩ নভেম্বর পর্যন্ত প্রবাসীরা মোট ১০ হাজার ৪৭৫ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। গত অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৯ হাজার ১৫৯ মিলিয়ন ডলার।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ১০.১৪ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের ৮.৯ বিলিয়ন ডলারের চেয়ে প্রায় ১.২৪ বিলিয়ন ডলার বেশি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী

দেশে তিন দিনে রেমিট্যান্স এলো ৩৫০ মিলিয়ন ডলার

আপডেট সময় ০৯:১২:৩৬ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫

নভেম্বর মাসের প্রথম তিন দিনে দেশে ৩৫০ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। ৪ নভেম্বর (মঙ্গলবার) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্য থেকে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, নভেম্বর মাসের প্রথম তিন দিনে দেশের রেমিট্যান্স প্রবাহ আগের বছরের একই সময়ের তুলনায় ৪৮.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বছর একই সময়ে এসেছিল ২২১ মিলিয়ন ডলার।

চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৩ নভেম্বর পর্যন্ত প্রবাসীরা মোট ১০ হাজার ৪৭৫ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। গত অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৯ হাজার ১৫৯ মিলিয়ন ডলার।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ১০.১৪ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের ৮.৯ বিলিয়ন ডলারের চেয়ে প্রায় ১.২৪ বিলিয়ন ডলার বেশি।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481