ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি Logo অপরিচিত নাম্বার থেকে মিঠুনকে হুমকি Logo ট্রাম্পের সাথে দেখা করতে হোয়াইট হাউসে পৌঁছেছেন মাচাদো Logo খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী আজ Logo না ফেরার দেশে ‘মিস ক্যালকাটা’ খ্যাত অভিনেত্রী জয়শ্রী কবির Logo পাসওয়ার্ড জটিলতা পোস্টাল ভোটারদের কল সেন্টারে যোগাযোগের আহ্বান ইসির Logo ১১ দলের নির্বাচনী ঐক্যের ‘ঐতিহাসিক যাত্রা’ Logo নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী ইয়াছিন, পেলেন সমন্বয়কের দায়িত্ব Logo গ্রিনল্যান্ড দখলে অনড় যুক্তরাষ্ট্র, পাল্টা জবাবে সেনা পাঠাচ্ছে ইইউ Logo ইলেকশন ইঞ্জিনিয়ারিং বরদাশত করবো না: জামায়াত আমির

দুর্নীতি তদন্তে চাপ প্রয়োগ করলে নাম প্রকাশ করা হবে: দুদক চেয়ারম্যান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:০৫:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

দুর্নীতির তদন্ত বাধাগ্রস্ত করতে আগামীতে কেউ চাপ প্রয়োগ করলে তাদের নাম প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন। তিনি বলেন, উপদেষ্টাদের পিএসের দুর্নীতির অনুসন্ধান শেষ হওয়ার পথে। সম্পন্ন হলে সবাই জানবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সেগুনবাগিচায় দুদক সম্মেলন কক্ষে সংস্থাটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

যিনি দুর্নীতিগ্রস্ত থাকেন তার ওপরেই চাপ বেশি আসে জানিয়ে আবদুল মোমেন বলেন, দুর্নীতিগ্রস্ত না হলে, ঘাড় সোজা থাকলে চাপ কম আসবে। আপনাকে যারা চাপ দেবে তারা চিন্তা করবে চাপ দিবে কী না।

দুর্নীতিবাজদের অপরাধ পরিমাণের চেয়ে দণ্ড কম, তাই তাদের শাস্তি বাড়ানোর প্রস্তাব করে আবদুল মোমেন আরও বলেন, ভোটে কালো টাকার দৌরাত্ম আগে দেখেছি। এবার হয়তো হবে।

দুদক চেয়ারম্যান বলেন, আপনি ১০ কোটি টাকা আত্মসাৎ করলেন। এক কোটি টাকা এদিক সেদিক করলেন, ৯ কোটি টাকাই লাভ। তার চেয়ে ১০ কোটি টাকা আত্মসাতের ১০০ কোটি টাকা দন্ড দেওয়া হলে সেটা আর করবে না।

নির্বাচনী হলফনামা প্রসঙ্গে তিনি বলেন, যখন সম্পদ বিবরণী (হলফনামা) দাখিল করা হয়, দাখিল করা ও চূড়ান্ত করার মাঝামাঝি সময় খুবই কম থাকে। সরকার যদি ঘোষণা দিতো, নির্বাচনি হলফনামা আগে দুদককে দিতে হবে, তাহলে আমরা একটা টাস্কফোর্স গঠন করতাম। আমরা হয়তো সবারটা করতে পারতাম না। এই দেশের সবাই দুর্নীতিগ্রস্ত নয়। সন্দেহভাজনদের বিষয়ে আগে পরীক্ষা করে ইসিকে দেওয়া যেত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি

দুর্নীতি তদন্তে চাপ প্রয়োগ করলে নাম প্রকাশ করা হবে: দুদক চেয়ারম্যান

আপডেট সময় ০৫:০৫:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

দুর্নীতির তদন্ত বাধাগ্রস্ত করতে আগামীতে কেউ চাপ প্রয়োগ করলে তাদের নাম প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন। তিনি বলেন, উপদেষ্টাদের পিএসের দুর্নীতির অনুসন্ধান শেষ হওয়ার পথে। সম্পন্ন হলে সবাই জানবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সেগুনবাগিচায় দুদক সম্মেলন কক্ষে সংস্থাটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

যিনি দুর্নীতিগ্রস্ত থাকেন তার ওপরেই চাপ বেশি আসে জানিয়ে আবদুল মোমেন বলেন, দুর্নীতিগ্রস্ত না হলে, ঘাড় সোজা থাকলে চাপ কম আসবে। আপনাকে যারা চাপ দেবে তারা চিন্তা করবে চাপ দিবে কী না।

দুর্নীতিবাজদের অপরাধ পরিমাণের চেয়ে দণ্ড কম, তাই তাদের শাস্তি বাড়ানোর প্রস্তাব করে আবদুল মোমেন আরও বলেন, ভোটে কালো টাকার দৌরাত্ম আগে দেখেছি। এবার হয়তো হবে।

দুদক চেয়ারম্যান বলেন, আপনি ১০ কোটি টাকা আত্মসাৎ করলেন। এক কোটি টাকা এদিক সেদিক করলেন, ৯ কোটি টাকাই লাভ। তার চেয়ে ১০ কোটি টাকা আত্মসাতের ১০০ কোটি টাকা দন্ড দেওয়া হলে সেটা আর করবে না।

নির্বাচনী হলফনামা প্রসঙ্গে তিনি বলেন, যখন সম্পদ বিবরণী (হলফনামা) দাখিল করা হয়, দাখিল করা ও চূড়ান্ত করার মাঝামাঝি সময় খুবই কম থাকে। সরকার যদি ঘোষণা দিতো, নির্বাচনি হলফনামা আগে দুদককে দিতে হবে, তাহলে আমরা একটা টাস্কফোর্স গঠন করতাম। আমরা হয়তো সবারটা করতে পারতাম না। এই দেশের সবাই দুর্নীতিগ্রস্ত নয়। সন্দেহভাজনদের বিষয়ে আগে পরীক্ষা করে ইসিকে দেওয়া যেত।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481