ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo থাইরয়েডের যেসব লক্ষণ অবহেলা করবেন না Logo ভারতকে এড়িয়ে বাংলাদেশ নিয়ে দ. এশিয়ায় নতুন জোট গড়তে চায় পাকিস্তান Logo শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে খালেদা জিয়ার বিদেশযাত্রা Logo মিয়ানমারে বিমান হামলায় নিহত অন্তত ১৮ Logo নরসিংদীতে সুতার কারখানায় আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে Logo ‘স্বৈরাচারকে হটিয়ে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন খালেদা জিয়া’ Logo খালেদা জিয়ার জন্য মঙ্গলবার ঢাকায় আসার অনুমতি চেয়েছে এয়ার অ্যাম্বুলেন্স Logo জাপাকে নির্বাচনের সুযোগ দিতে হবে: জি এম কাদের Logo পেঁয়াজ আমদানিতে নতুন সীমা: প্রতিদিন সর্বোচ্চ ১,৫০০ টন আসতে পারে Logo মওদুদীবাদী দলকে ভোট না দিলে জাহান্নামের ভয় দেখাচ্ছে: মির্জা আব্বাস

দুই বাংলাদেশিকে হত্যার পর পদ্মায় ফেললো বিএসএফ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:২২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তে দুই বাংলাদেশিকে পিটিয়ে হত্যার পর লাশ পদ্মা নদীতে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। রোববার রাত দু্ইটার দিকে আন্তর্জাতিক পিলার ৭৬ থেকে ৭৭ নম্বরের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিষয়টি স্বীকার না করলেও স্থানীয় জনপ্রতিনিধি ও একাধিক সূত্রের দাবি, তাদের পিটিয়ে মেরে পদ্মায় ফেলে দিয়েছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। একই সঙ্গে একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরাও বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে পালিয়ে ফিরে আসা দুই ব্যবসায়ীর উদ্ধৃতি দিয়ে উপজেলার পাঁকা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড সদস্য রফিক উদ্দিন দুজনকে পিটিয়ে মেরে নদীতে ফেলে দেয়ার তথ্য নিশ্চিত করেছেন।

তারা হলেন- শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের গাইপাড়া গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে ইব্রাহিম রিংকু (২৮) ও পাঁকা ইউনিয়নের শ্যামপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে মমিন মিয়া (২৯)।

স্থানীয়রা জানায়, রোববার রাত ২টার দিকে বাংলাদেশের ওয়াহেদপুর বিওপির পাশ দিয়ে সীমান্তে গরু আনতে যান ৪/৫ জনের একটি দল। এ সময় ভারতের নিমতিতা বিএসএফ ক্যাম্পের সদস্যরা মমিন ও রিংকুকে পিটিয়ে হত্যা করে পদ্মা নদীতে ভাসিয়ে দেয়। পরে বাকিরা পালিয়ে আসে। তারা বিভিন্ন মাধ্যমে জানতে পারেন, আটক দুজনকে বেধড়ক পিটিয়ে মেরে পদ্মা নদীতে ফেলে দিয়েছে ভারতের নিমতিতা ৭১ বিএসএফ ক্যাম্পের সদস্যরা।

অন্যদিকে নিখোঁজ ব্যক্তিদের বাড়িতে বিভিন্ন মাধ্যমে খোঁজ নেওয়া হলে পরিবারের পক্ষ থেকে তাদের সন্তানরা কোথায় আছে তা জানাতে সম্মত হয়নি। তবে তারা সোমবার সন্ধ্যা পর্যন্ত বাড়ি ফেরেনি। মমিনের দুই প্রতিবেশী নাম না প্রকাশ করার শর্তে তাদের ভারতীয় স্বজনের উদ্ধৃতি দিয়ে জানান, তাদের পিটিয়ে মেরে পদ্মায় লাশ ভাসিয়ে দেওয়া হয়েছে। আইনি হয়রানির ভয়ে প্রকাশ্যে কেউ এ নিয়ে কথা বলতে নারাজ।

এ বিষয়ে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাটি বিভিন্ন মাধ্যমে শুনেছেন। ইতোমধ্যে বিএসএফের সাথে যোগাযোগ করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

থাইরয়েডের যেসব লক্ষণ অবহেলা করবেন না

দুই বাংলাদেশিকে হত্যার পর পদ্মায় ফেললো বিএসএফ

আপডেট সময় ০৯:২২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তে দুই বাংলাদেশিকে পিটিয়ে হত্যার পর লাশ পদ্মা নদীতে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। রোববার রাত দু্ইটার দিকে আন্তর্জাতিক পিলার ৭৬ থেকে ৭৭ নম্বরের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিষয়টি স্বীকার না করলেও স্থানীয় জনপ্রতিনিধি ও একাধিক সূত্রের দাবি, তাদের পিটিয়ে মেরে পদ্মায় ফেলে দিয়েছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। একই সঙ্গে একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরাও বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে পালিয়ে ফিরে আসা দুই ব্যবসায়ীর উদ্ধৃতি দিয়ে উপজেলার পাঁকা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড সদস্য রফিক উদ্দিন দুজনকে পিটিয়ে মেরে নদীতে ফেলে দেয়ার তথ্য নিশ্চিত করেছেন।

তারা হলেন- শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের গাইপাড়া গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে ইব্রাহিম রিংকু (২৮) ও পাঁকা ইউনিয়নের শ্যামপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে মমিন মিয়া (২৯)।

স্থানীয়রা জানায়, রোববার রাত ২টার দিকে বাংলাদেশের ওয়াহেদপুর বিওপির পাশ দিয়ে সীমান্তে গরু আনতে যান ৪/৫ জনের একটি দল। এ সময় ভারতের নিমতিতা বিএসএফ ক্যাম্পের সদস্যরা মমিন ও রিংকুকে পিটিয়ে হত্যা করে পদ্মা নদীতে ভাসিয়ে দেয়। পরে বাকিরা পালিয়ে আসে। তারা বিভিন্ন মাধ্যমে জানতে পারেন, আটক দুজনকে বেধড়ক পিটিয়ে মেরে পদ্মা নদীতে ফেলে দিয়েছে ভারতের নিমতিতা ৭১ বিএসএফ ক্যাম্পের সদস্যরা।

অন্যদিকে নিখোঁজ ব্যক্তিদের বাড়িতে বিভিন্ন মাধ্যমে খোঁজ নেওয়া হলে পরিবারের পক্ষ থেকে তাদের সন্তানরা কোথায় আছে তা জানাতে সম্মত হয়নি। তবে তারা সোমবার সন্ধ্যা পর্যন্ত বাড়ি ফেরেনি। মমিনের দুই প্রতিবেশী নাম না প্রকাশ করার শর্তে তাদের ভারতীয় স্বজনের উদ্ধৃতি দিয়ে জানান, তাদের পিটিয়ে মেরে পদ্মায় লাশ ভাসিয়ে দেওয়া হয়েছে। আইনি হয়রানির ভয়ে প্রকাশ্যে কেউ এ নিয়ে কথা বলতে নারাজ।

এ বিষয়ে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাটি বিভিন্ন মাধ্যমে শুনেছেন। ইতোমধ্যে বিএসএফের সাথে যোগাযোগ করেছেন।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481