ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি Logo অপরিচিত নাম্বার থেকে মিঠুনকে হুমকি Logo ট্রাম্পের সাথে দেখা করতে হোয়াইট হাউসে পৌঁছেছেন মাচাদো Logo খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী আজ Logo না ফেরার দেশে ‘মিস ক্যালকাটা’ খ্যাত অভিনেত্রী জয়শ্রী কবির Logo পাসওয়ার্ড জটিলতা পোস্টাল ভোটারদের কল সেন্টারে যোগাযোগের আহ্বান ইসির Logo ১১ দলের নির্বাচনী ঐক্যের ‘ঐতিহাসিক যাত্রা’ Logo নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী ইয়াছিন, পেলেন সমন্বয়কের দায়িত্ব Logo গ্রিনল্যান্ড দখলে অনড় যুক্তরাষ্ট্র, পাল্টা জবাবে সেনা পাঠাচ্ছে ইইউ Logo ইলেকশন ইঞ্জিনিয়ারিং বরদাশত করবো না: জামায়াত আমির

দীর্ঘ প্রেমের পর ঘর বাঁধলেন সেলেনা-ব্ল্যাঙ্কো

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:২৮:১৭ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

দীর্ঘ প্রেমকে অবশেষে পরিণয়ে রূপ দিলেন আমেরিকান গায়িকা-অভিনেত্রী সেলেনা গোমেজ এবং সংগীত প্রযোজক বেনি ব্ল্যাঙ্কো।
শনিবার আনুষ্ঠানিকভাবে ঘর বাঁধলেন এই প্রেমিকযুগল। বিশেষ দিনটি স্মরণীয় করে রাখতে ইনস্টাগ্রামে বিয়ের ছবি ও ভিডিও শেয়ার করেছেন গোমেজ।

ভ্যারাইটি লিখেছে, ছবির ক্যাপশনে গোমেজ কিছু লেখেননি, তবে মন্তব্যের ঘরে ব্লাঙ্কো লিখেছেন, ‘মাই ওয়াইফ ইন রিয়েল লাইফ’।
গোমেজ ও ব্ল্যাঙ্কোর পরিচয়পর্বটা সিনেমার গল্পের মত। যখন গোমেজ ১৭ বছর বয়সী ‘উইজার্ডস অফ ওয়েভারলি প্লেস’ টিভি শোয়ের তারকা, তখন মেয়ের সংগীত ক্যারিয়ার গড়ে মা-ই তাকে প্রথম পরিচয় করিয়ে দিয়েছিলেন ব্ল্যাঙ্কোর সঙ্গে। সেখান থেকে বন্ধুত্ব, পরে একসঙ্গে কাজ।

তাদের প্রথম যৌথ কাজের শুরু ২০১৫ সালে গোমেজের অ্যালবাম ‘রিভাইভাল’ থেকে। ব্ল্যাঙ্কো অ্যালবামের দুইটি গান প্রযোজনা করেছিলেন। কয়েক বছর পর ২০১৯ সালে গোমেজ অংশ নেন ব্ল্যাঙ্কোর একটি গানেও।
২০২৩ সালে এই জুটি আবারও একসঙ্গে কাজ করেন ‘সিঙ্গল সুন’ গানে। ওই বছরই তাদের প্রেম শুরু, আর পরের বছর ডিসেম্বরে তারা বাগদান সারেন।

চলতি বছরের মার্চে প্রকাশিত হয় তাদের প্রথম যৌথ অ্যালবাম ‘আই সেইড আই লাভ ইউ ফার্স্ট’, যেখানে রয়েছে ১৪টি গান।

অ্যালবাম প্রকাশের আগে স্পোটিফাই প্রকাশ করে তাদের ৩৩ মিনিটের এক আলাপচারিতা, যেখানে তারা নিজেদের লেখালিখি ও গান তৈরির অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন।

গোমেজ বলেন, “আমরা সকালে ঘুম থেকে উঠে কথা বলতাম। কিন্তু কখনই সেটা হত না যে, আজ আমরা কী গান লিখব। প্রতিটি কথা ছিল স্বাভাবিক, সবার জীবনে যেমন থাকে।”

ব্ল্যাঙ্কো যোগ করেন, “আমি সবসময় তোমার কথাগুলো লিখে রাখতাম। কখনো বুঝতেও না, কিন্তু অনেক সময় তোমার কথার মধ্যেই মিলত গানের অনেক লাইন। এটাই আমাদের সঙ্গীতের ম্যাজিক।”

এই জুটির বিয়েতে অতিথি ছিলেন সেলেনা গোমেজের দীর্ঘদিনের বন্ধু টেইলর সুইফট, অভিনেতা পল রাড, ‘অনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিং’ সিরিজের সহঅভিনেতা মার্টিন শর্ট ও স্টিভ মার্টিন। ছিলেন প্যারিস হিলটন, এড শিরান, অ্যাশলি পার্ক ও উইজার্ডস অব ওয়েভারলি প্লেসের সহশিল্পী ডেভিড হেনরি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি

দীর্ঘ প্রেমের পর ঘর বাঁধলেন সেলেনা-ব্ল্যাঙ্কো

আপডেট সময় ০৭:২৮:১৭ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

দীর্ঘ প্রেমকে অবশেষে পরিণয়ে রূপ দিলেন আমেরিকান গায়িকা-অভিনেত্রী সেলেনা গোমেজ এবং সংগীত প্রযোজক বেনি ব্ল্যাঙ্কো।
শনিবার আনুষ্ঠানিকভাবে ঘর বাঁধলেন এই প্রেমিকযুগল। বিশেষ দিনটি স্মরণীয় করে রাখতে ইনস্টাগ্রামে বিয়ের ছবি ও ভিডিও শেয়ার করেছেন গোমেজ।

ভ্যারাইটি লিখেছে, ছবির ক্যাপশনে গোমেজ কিছু লেখেননি, তবে মন্তব্যের ঘরে ব্লাঙ্কো লিখেছেন, ‘মাই ওয়াইফ ইন রিয়েল লাইফ’।
গোমেজ ও ব্ল্যাঙ্কোর পরিচয়পর্বটা সিনেমার গল্পের মত। যখন গোমেজ ১৭ বছর বয়সী ‘উইজার্ডস অফ ওয়েভারলি প্লেস’ টিভি শোয়ের তারকা, তখন মেয়ের সংগীত ক্যারিয়ার গড়ে মা-ই তাকে প্রথম পরিচয় করিয়ে দিয়েছিলেন ব্ল্যাঙ্কোর সঙ্গে। সেখান থেকে বন্ধুত্ব, পরে একসঙ্গে কাজ।

তাদের প্রথম যৌথ কাজের শুরু ২০১৫ সালে গোমেজের অ্যালবাম ‘রিভাইভাল’ থেকে। ব্ল্যাঙ্কো অ্যালবামের দুইটি গান প্রযোজনা করেছিলেন। কয়েক বছর পর ২০১৯ সালে গোমেজ অংশ নেন ব্ল্যাঙ্কোর একটি গানেও।
২০২৩ সালে এই জুটি আবারও একসঙ্গে কাজ করেন ‘সিঙ্গল সুন’ গানে। ওই বছরই তাদের প্রেম শুরু, আর পরের বছর ডিসেম্বরে তারা বাগদান সারেন।

চলতি বছরের মার্চে প্রকাশিত হয় তাদের প্রথম যৌথ অ্যালবাম ‘আই সেইড আই লাভ ইউ ফার্স্ট’, যেখানে রয়েছে ১৪টি গান।

অ্যালবাম প্রকাশের আগে স্পোটিফাই প্রকাশ করে তাদের ৩৩ মিনিটের এক আলাপচারিতা, যেখানে তারা নিজেদের লেখালিখি ও গান তৈরির অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন।

গোমেজ বলেন, “আমরা সকালে ঘুম থেকে উঠে কথা বলতাম। কিন্তু কখনই সেটা হত না যে, আজ আমরা কী গান লিখব। প্রতিটি কথা ছিল স্বাভাবিক, সবার জীবনে যেমন থাকে।”

ব্ল্যাঙ্কো যোগ করেন, “আমি সবসময় তোমার কথাগুলো লিখে রাখতাম। কখনো বুঝতেও না, কিন্তু অনেক সময় তোমার কথার মধ্যেই মিলত গানের অনেক লাইন। এটাই আমাদের সঙ্গীতের ম্যাজিক।”

এই জুটির বিয়েতে অতিথি ছিলেন সেলেনা গোমেজের দীর্ঘদিনের বন্ধু টেইলর সুইফট, অভিনেতা পল রাড, ‘অনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিং’ সিরিজের সহঅভিনেতা মার্টিন শর্ট ও স্টিভ মার্টিন। ছিলেন প্যারিস হিলটন, এড শিরান, অ্যাশলি পার্ক ও উইজার্ডস অব ওয়েভারলি প্লেসের সহশিল্পী ডেভিড হেনরি।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481