ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের আলোচনায় বসতে রাজি ইরান Logo মোদিকে ফোন করে ট্রাম্প বললেন, ‘আমরা আপনাকে ভালোবাসি’ Logo ভেবেছিলাম মেলোনির সাহস আছে, কিন্তু আমি ভুল ছিলাম: ট্রাম্প Logo যুক্তরাষ্ট্র–ইরান ‘দুই দিনের মধ্যে’ আলোচনায় বসতে পারে: ট্রাম্প Logo অনুমতি ছাড়া হজে না যাওয়ার আহ্বান শায়খ সুদাইসের Logo মধ্যপ্রাচ্যের যুদ্ধ বৈশ্বিক অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলবে: আইএমএফ Logo দীর্ঘসূত্রতা কমাতে ফ্রান্সে অভিবাসন ব্যবস্থায় বড় সংস্কার পরিকল্পনা Logo বাংলা ১২ মাসের নাম বলতে পারলেন না ডাকসু নেতা মোসাদ্দেক Logo যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা আবার শুরু. ‘প্রবল সম্ভাবনা’ দেখছেন জাতিসংঘ মহাসচিব Logo লেবাননকে ৪০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে কানাডা

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি নেতা রিজভীকে সাময়িক অব্যাহতি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৩৬:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের সংগঠক আজিজুর রহমান রিজভীকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছেবুধবার (৫ নভেম্বর) দলটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আপনার (রিজভী) বিরুদ্ধে গুরুতর শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে। আপনার আচরণ সংগঠনের নীতিবিরুদ্ধ বলে প্রতীয়মান হয়েছে। তাই আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশে আপনাকে দলের সব ধরনের দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কেন আপনাকে (রিজভী) স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হবে না তার লিখিত ব্যাখ্যা আগামী তিন কার্যদিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিন বরাবর জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগ বিষয়ে এনসিপির দক্ষিণাঞ্চলীয় সংগঠক আজিজুর রহমান রিজভী বলেন, সম্প্রতি আলোচনায় আসা বিষয়গুলো নিয়ে আমি সামাজিক গাযোগমাধ্যমে বিস্তারিত জানিয়েছি। এখন সংগঠন থেকেও আনুষ্ঠানিকভাবে জানতে চাওয়া হয়েছে। নিয়মমাফিক প্রক্রিয়ায় সংগঠনকে সব জানাব।

এ বিষয়ে জানতে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

প্রসঙ্গত, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আজিজুর রহমান রিজভী ও ফেনী জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহাজাহান সাজুকে কারামুক্ত করার বিষয়ে জনৈক মোহাম্মদ মমিনের কথোপকথনের একটি কল রেকর্ড ভাইরাল হয়। ওই কল রেকর্ডে রিজভীকে আওয়ামী লীগ নেতা শাহাজাহান সাজুকে সাতটি মামলায় ফাঁসানোর কথা বলতে শোনা যায়। কথোপকথনের একপর্যায়ে তিনি বলেন, ও চাইলে আমাকে এক কোটি টাকা, দুই কোটিও দিতে পারে তাহলে ৩০ লাখ টাকার গল্প কেন ছড়ায়? কল রেকর্ডটি প্রকাশের পর জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের আলোচনায় বসতে রাজি ইরান

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি নেতা রিজভীকে সাময়িক অব্যাহতি

আপডেট সময় ০১:৩৬:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের সংগঠক আজিজুর রহমান রিজভীকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছেবুধবার (৫ নভেম্বর) দলটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আপনার (রিজভী) বিরুদ্ধে গুরুতর শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে। আপনার আচরণ সংগঠনের নীতিবিরুদ্ধ বলে প্রতীয়মান হয়েছে। তাই আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশে আপনাকে দলের সব ধরনের দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কেন আপনাকে (রিজভী) স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হবে না তার লিখিত ব্যাখ্যা আগামী তিন কার্যদিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিন বরাবর জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগ বিষয়ে এনসিপির দক্ষিণাঞ্চলীয় সংগঠক আজিজুর রহমান রিজভী বলেন, সম্প্রতি আলোচনায় আসা বিষয়গুলো নিয়ে আমি সামাজিক গাযোগমাধ্যমে বিস্তারিত জানিয়েছি। এখন সংগঠন থেকেও আনুষ্ঠানিকভাবে জানতে চাওয়া হয়েছে। নিয়মমাফিক প্রক্রিয়ায় সংগঠনকে সব জানাব।

এ বিষয়ে জানতে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

প্রসঙ্গত, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আজিজুর রহমান রিজভী ও ফেনী জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহাজাহান সাজুকে কারামুক্ত করার বিষয়ে জনৈক মোহাম্মদ মমিনের কথোপকথনের একটি কল রেকর্ড ভাইরাল হয়। ওই কল রেকর্ডে রিজভীকে আওয়ামী লীগ নেতা শাহাজাহান সাজুকে সাতটি মামলায় ফাঁসানোর কথা বলতে শোনা যায়। কথোপকথনের একপর্যায়ে তিনি বলেন, ও চাইলে আমাকে এক কোটি টাকা, দুই কোটিও দিতে পারে তাহলে ৩০ লাখ টাকার গল্প কেন ছড়ায়? কল রেকর্ডটি প্রকাশের পর জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481