ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি Logo অপরিচিত নাম্বার থেকে মিঠুনকে হুমকি Logo ট্রাম্পের সাথে দেখা করতে হোয়াইট হাউসে পৌঁছেছেন মাচাদো Logo খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী আজ Logo না ফেরার দেশে ‘মিস ক্যালকাটা’ খ্যাত অভিনেত্রী জয়শ্রী কবির Logo পাসওয়ার্ড জটিলতা পোস্টাল ভোটারদের কল সেন্টারে যোগাযোগের আহ্বান ইসির Logo ১১ দলের নির্বাচনী ঐক্যের ‘ঐতিহাসিক যাত্রা’ Logo নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী ইয়াছিন, পেলেন সমন্বয়কের দায়িত্ব Logo গ্রিনল্যান্ড দখলে অনড় যুক্তরাষ্ট্র, পাল্টা জবাবে সেনা পাঠাচ্ছে ইইউ Logo ইলেকশন ইঞ্জিনিয়ারিং বরদাশত করবো না: জামায়াত আমির

ঢাকা লকডাউন’ অর্থে ৫ লাখ টাকা নেওয়ার অভিযোগে ফরিদপুর আওয়ামী নেতা বোম ফারুক আদালতে প্রেরণ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:১২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

ফরিদপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন ওরফে বোম ফারুককে আদালতে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠায় পুলিশ।

পুলিশ সুপার মো. আব্দুল জলিল জানান, আগামী ১৩ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ সফল করতে যুবলীগের শীর্ষ এক নেতা ফারুক হোসেনকে ৫ লাখ টাকা দিয়েছিলেন, যার মধ্যে তিনি ৪ লাখ টাকা খরচ করেছেন বলে তথ্য পাওয়া গেছে।

এর আগে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফরিদপুর শহরের ঝিলটুলি এলাকার নুরজাহান টাওয়ারের একটি ফ্ল্যাট থেকে ফারুক হোসেন ও যুব মহিলা লীগের সদস্য নাসরিন আক্তারকে গ্রেফতার করা হয়।

ফারুক হোসেনের নামে ফরিদপুর কোতোয়ালি থানায় ৪টি ও রাজধানীর সূত্রাপুর থানায় ২টিসহ মোট ৬টি মামলা রয়েছে।

পুলিশ জানায়, গত ৯ নভেম্বর ভোরে ফরিদপুর শহরের সিভিল সার্জন অফিসের সামনে থেকে ‘ঢাকা লকডাউন’ সফল করতে একটি সংক্ষিপ্ত মিছিল বের হয়, যেখানে নাসরিন আক্তারও উপস্থিত ছিলেন। ওই মিছিলের সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ।

পুলিশ সুপার আরও বলেন, “ফারুক হোসেনের নামে ‘বোম’ উপাধিটি এসেছে ১৯৮১ সালে ইয়াসিন কলেজের ভিপি থাকাকালীন সময় থেকে। তখন ছাত্রদলের ওপর হাতবোমা নিক্ষেপের সময় তা তার হাতে বিস্ফোরিত হয় এবং বাম হাতের একটি আঙুল উড়ে যায়। সেই থেকেই তিনি ‘বোম ফারুক’ নামে পরিচিত।”

তিনি আরও জানান, ফারুক হোসেনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু করা হবে।

পুলিশ সুপার আব্দুল জলিল বলেন, “আসন্ন ‘ঢাকা লকডাউন’ ঘিরে নাশকতা ঠেকাতে ফরিদপুরসহ বিভিন্ন এলাকায় গত তিন দিনে ৬০ জনেরও বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বেশ কয়েকজন আওয়ামী যুবলীগ নেতা রয়েছেন। অভিযান অব্যাহত রয়েছে।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি

ঢাকা লকডাউন’ অর্থে ৫ লাখ টাকা নেওয়ার অভিযোগে ফরিদপুর আওয়ামী নেতা বোম ফারুক আদালতে প্রেরণ

আপডেট সময় ০২:১২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫

ফরিদপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন ওরফে বোম ফারুককে আদালতে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠায় পুলিশ।

পুলিশ সুপার মো. আব্দুল জলিল জানান, আগামী ১৩ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ সফল করতে যুবলীগের শীর্ষ এক নেতা ফারুক হোসেনকে ৫ লাখ টাকা দিয়েছিলেন, যার মধ্যে তিনি ৪ লাখ টাকা খরচ করেছেন বলে তথ্য পাওয়া গেছে।

এর আগে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফরিদপুর শহরের ঝিলটুলি এলাকার নুরজাহান টাওয়ারের একটি ফ্ল্যাট থেকে ফারুক হোসেন ও যুব মহিলা লীগের সদস্য নাসরিন আক্তারকে গ্রেফতার করা হয়।

ফারুক হোসেনের নামে ফরিদপুর কোতোয়ালি থানায় ৪টি ও রাজধানীর সূত্রাপুর থানায় ২টিসহ মোট ৬টি মামলা রয়েছে।

পুলিশ জানায়, গত ৯ নভেম্বর ভোরে ফরিদপুর শহরের সিভিল সার্জন অফিসের সামনে থেকে ‘ঢাকা লকডাউন’ সফল করতে একটি সংক্ষিপ্ত মিছিল বের হয়, যেখানে নাসরিন আক্তারও উপস্থিত ছিলেন। ওই মিছিলের সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ।

পুলিশ সুপার আরও বলেন, “ফারুক হোসেনের নামে ‘বোম’ উপাধিটি এসেছে ১৯৮১ সালে ইয়াসিন কলেজের ভিপি থাকাকালীন সময় থেকে। তখন ছাত্রদলের ওপর হাতবোমা নিক্ষেপের সময় তা তার হাতে বিস্ফোরিত হয় এবং বাম হাতের একটি আঙুল উড়ে যায়। সেই থেকেই তিনি ‘বোম ফারুক’ নামে পরিচিত।”

তিনি আরও জানান, ফারুক হোসেনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু করা হবে।

পুলিশ সুপার আব্দুল জলিল বলেন, “আসন্ন ‘ঢাকা লকডাউন’ ঘিরে নাশকতা ঠেকাতে ফরিদপুরসহ বিভিন্ন এলাকায় গত তিন দিনে ৬০ জনেরও বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বেশ কয়েকজন আওয়ামী যুবলীগ নেতা রয়েছেন। অভিযান অব্যাহত রয়েছে।”

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481