ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি Logo অপরিচিত নাম্বার থেকে মিঠুনকে হুমকি Logo ট্রাম্পের সাথে দেখা করতে হোয়াইট হাউসে পৌঁছেছেন মাচাদো Logo খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী আজ Logo না ফেরার দেশে ‘মিস ক্যালকাটা’ খ্যাত অভিনেত্রী জয়শ্রী কবির Logo পাসওয়ার্ড জটিলতা পোস্টাল ভোটারদের কল সেন্টারে যোগাযোগের আহ্বান ইসির Logo ১১ দলের নির্বাচনী ঐক্যের ‘ঐতিহাসিক যাত্রা’ Logo নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী ইয়াছিন, পেলেন সমন্বয়কের দায়িত্ব Logo গ্রিনল্যান্ড দখলে অনড় যুক্তরাষ্ট্র, পাল্টা জবাবে সেনা পাঠাচ্ছে ইইউ Logo ইলেকশন ইঞ্জিনিয়ারিং বরদাশত করবো না: জামায়াত আমির

ঢাকায় হঠাৎ ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, তিন বাসে আগুন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:০২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

রাজধানীর বিভিন্ন স্থানে সোমবার ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় কেউ হতাহত না হলেও আতঙ্ক দেখা দেয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, অন্তত আট স্থানে ককটেল বিস্ফোরণ ও তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। এর মধ্যে সকালে মোহাম্মদপুরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এবং কবি ও চিন্তক ফরহাদ মজহারের খাদ্যপণ্যের প্রতিষ্ঠান প্রবর্তনার সামনে ককটেল ছোড়া হয়।

এ ছাড়া সকালে ধানমন্ডির দুটি স্থান ও মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এবং সন্ধ্যায় মৌচাক, শেরেবাংলা নগর, মিরপুর ১০ ও খিলগাঁওয়ে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। আর বাসে আগুন দেওয়া হয় বাড্ডা, শাহজাদপুর ও ধানমন্ডি এলাকায়।

আগামী বৃহস্পতিবার আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যেই আজ এসব ঘটনা ঘটল।

পুলিশ বলছে, কর্মসূচি ঘোষণার সঙ্গে ককটেল ছোড়া বা বাসে আগুন দেওয়ার যোগসূত্র আছে কিনা, তা এখনই বলা যাচ্ছে না। তবে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যেই এগুলো ঘটানো হচ্ছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সমকালকে বলেন, বিশেষ কোনো দিন টার্গেট করে এসব অপতৎপরতা চালানো হচ্ছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান সমকালকে বলেন, এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলেই মনে হচ্ছে। কারণ এর আগেও বিভিন্ন সময়ে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে।

তিনি জানান, সকাল ৭টার দিকে মোহাম্মদপুর এলাকায় প্রবর্তনার সামনের সড়কে ও সীমানা প্রাচীরের ভেতরে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। মোটরসাইকেলে আসা হেলমেট পরা দুজন ককটেল ছোড়ে। সিসিটিভি ফুটেজে তাদের দেখা গেলেও হেলমেট পরা থাকায় চেহারা বোঝা যায়নি। তাদের শারীরিক গড়ন এবং তদন্তে পাওয়া অন্যান্য তথ্যের ভিত্তিতে শনাক্ত করার চেষ্টা চলছে।

এদিকে প্রায় একই সময়ে ধানমন্ডি ২৭ নম্বরের মাইডাস সেন্টারের সামনে এবং ৯/এ নম্বর সড়কে ইবনে সিনা হাসপাতালের সামনে দুটি করে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

ধানমন্ডি থানার ওসি ক্যশৈন্যু মারমা বলেন, দুই ঘটনাতেই মোটরসাইকেলে আসা দুজন করে ব্যক্তি ককটেল ছোড়েন। এতে কিছুটা আতঙ্ক ছড়ালেও কেউ আহত হননি। সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

এর আগে আজ ভোর পৌনে ৪টার দিকে মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণ হয়।

মিরপুর থানার ওসি সাজ্জাদ রোমন বলেন, সিসি ক্যামেরা দেখে দুজনকে শনাক্ত করা হয়েছে। তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। সেসঙ্গে থানা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে মিরপুর ১০ নম্বরের শাহ আলী মার্কেটের সামনে তিনটি ককটেল বিস্ফোরিত হয়। কে বা কারা বিস্ফোরণ ঘটিয়েছে, তা জানতে পারেনি পুলিশ। এ ছাড়া সন্ধ্যা ৬টায় মৌচাক ক্রসিংয়ের সামনে মগবাজার মৌচাক ফ্লাইওভারের ওপর থেকে একটি ককটেল ছোড়া হয়। আর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খিলগাঁও ফ্লাইওভারের ওপর ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এসব ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

শেরেবাংলা নগর থানার ওসি ইমাউল হক জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে বেতার ভবনের সামনের সড়কে একটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

তিন বাসে আগুন

সকালে আধা ঘণ্টার ব্যবধানে বাড্ডা ও শাহজাদপুর এলাকায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিস সদরদপ্তর নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. শাহজাহান জানান, শাহজাদপুর এলাকায় সকাল পৌনে ৬টার দিকে যাত্রীবাহী ভিক্টর পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। আর সকাল সোয়া ৬টার দিকে বাড্ডার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে আগুন দেওয়া হয় আকাশ পরিবহনের একটি বাসে।

এদিকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির শিক্ষার্থী বহনকারী বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত হননি।

মানিকগঞ্জে বাসে অগ্নিসংযোগ

মানিকগঞ্জ প্রতিনিধি জানান, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের পাটুরিয়া লিংক রোডের পাশে সারমানো ফিলিং স্টেশনের মাঠে একটি বাসে আগুন দেওয়া হয়েছে। মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের বহনকারী বাসটিতে ওই সময় কোনো যাত্রী ছিল না।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা স্কুলটির মালিক। তিনি বলেন, বিএনপি কখনোই নাশকতাকে প্রশ্রয় দেয় না। প্রতিপক্ষ ভিন্ন কৌশল অবলম্বন করছে, যা মোটেই কাম্য নয়।

শিবালয় থানার ওসি আমান উল্লাহ জানান, আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। কে বা কারা অগ্নিসংযোগের সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

গোপালগঞ্জ প্রতিনিধি জানান, ১৩ নভেম্বের সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মতবিনিময় সভা হয়েছে। সোমবার উপজেলা পরিষদের বজ্রকণ্ঠ সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা অপরাধ দমন, সাইবার নিরাপত্তা, মাদক, কিশোর অপরাধ নিয়ন্ত্রণসহ সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

ঢাকায় গ্রেপ্তার ৩৪

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য বেলাল হোসেনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার সকাল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারদের মধ্যে ডিবি রমনা বিভাগ দুজন, মিরপুর বিভাগ চারজন, ডিবি সাইবার বিভাগ ১৩ জন, ডিবি মতিঝিল বিভাগ চারজন, ডিবি ওয়ারী বিভাগ একজন, ডিবি উত্তরা বিভাগ একজন, ডিবি তেজগাঁও বিভাগ একজন, ডিবি লালবাগ বিভাগ তিনজন এবং ডিবি গুলশান বিভাগ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। সংস্থাটি জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা ঝটিকা মিছিলে অংশগ্রহণ, পরিকল্পনা ও অর্থায়নের সঙ্গে যুক্ত। তাদের বিরুদ্ধে নাশকতা ও জননিরাপত্তা বিঘ্নকারী কার্যক্রমের অভিযোগে সংশ্লিষ্ট থানায় আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।

জাতীয় ঈদগাহে প্রবেশে নিষেধাজ্ঞা

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের রায় ঘোষণার জন্য আগামী বৃহস্পতিবার দিন নির্ধারণ রয়েছে। সেদিন সুপ্রিম কোর্ট এলাকা ও এর আশপাশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের স্বার্থে জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। রোববার সুপ্রিম কোর্ট প্রশাসন শাখা থেকে ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) ড. মো. আতিকুস সামাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

সভা সমাবেশে নিষেধাজ্ঞা

প্রধান বিচারপতির সরকারি বাসভবনসহ রাজধানীর গুরুত্বপূর্ণ বিচার বিভাগীয় এলাকায় সব ধরনের সভা সমাবেশ, মিছিল ও গণজমায়েত নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২-এর প্রবেশ গেট এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনে সব ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা নিষিদ্ধ থাকবে।

এ ছাড়া বিজ্ঞপ্তিতে বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের নামে যখন-তখন সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও অনুরোধ জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি

ঢাকায় হঠাৎ ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, তিন বাসে আগুন

আপডেট সময় ০১:০২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481