ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পাকিস্তানের অভিযোগ প্রত্যাখান করল ভারত Logo ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে ‘হামলার’ প্রতিবাদে কেএমপি দপ্তরের সামনে বিক্ষোভ Logo জামায়াত কি ইসলামের ঠিকাদারি নিয়েছে : প্রশ্ন সালাহউদ্দিনের Logo হাসিনার বিরুদ্ধে সরাসরি লড়াই করেছেন আল্লামা মামুনুল হক : হাসনাত আব্দুল্লাহ Logo নতুন ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ Logo ৫ বিষয়ে ভিত্তি করে বিএনপির ইশতেহার: মাহদী আমিন Logo চট্টগ্রাম বন্দরের বিষয়ে সব সিদ্ধান্ত জনগণকে জানিয়ে নিতে হবে: ফরহাদ মজহার Logo আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ জামায়াতের Logo উন্মুক্ত মঞ্চে তারেক রহমানকে সরাসরি আলোচনার আমন্ত্রণ জামায়াত আমিরের Logo মিথ্যাচারের দাঁতভাঙা জবাব দেবে জনগণ: মির্জা আব্বাস

ডালাসে ভারতীয় মেডিকেল শিক্ষার্থীকে গুলি করে হত্যা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৩৮:১৩ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের ডালাসে ভারতের এক শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতের নাম চন্দ্রশেখর পোল (২৭)। অজ্ঞাত এক বন্দুকধারীর গুলিতে তিনি প্রাণ হারান।

চন্দ্রশেখর হায়দরাবাদের বাসিন্দা। তিনি ২০২৩ সালে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান। হায়দরাবাদে ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি সম্পন্ন করার পর সেখানে মাস্টার্স ডিগ্রি শেষ করেন ছয় মাস আগে। পূর্ণকালীন চাকরি খুঁজতে খুঁজতে তিনি পার্টটাইম কাজ করছিলেন একটি গ্যাস স্টেশনে। সেখানেই ঘটে হত্যাকাণ্ড।

নিহতের পরিবার ভারতের সরকারের কাছে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার আবেদন জানিয়েছে।

শনিবার (৪ অক্টোবর) হায়দরাবাদে চন্দ্রশেখরের পরিবারের সঙ্গে দেখা করেছেন সাবেক মন্ত্রী টি হরিশ রাও। ঘটনাটিকে ‘বেদনাদায়ক’ বলে উল্লেখ করে তারা সরকারের কাছে মরদেহ ফিরিয়ে আনার তাৎক্ষণিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

টি হরিশ রাও অনলাইনে দেওয়া শোকবার্তায় লিখেছেন, ‘যে ছেলেকে বাবা–মা ভেবেছিলেন অনেক দূর এগোবে, সেই ছেলেকে এভাবে হারানো অসহনীয় কষ্ট। পরিবারকে গভীর সমবেদনা জানাচ্ছি। আমরা বিএআরএসের পক্ষ থেকে দাবি জানাচ্ছি, যেন সরকার দ্রুত উদ্যোগ নিয়ে চন্দ্রশেখরের মরদেহ তার জন্মভূমিতে ফিরিয়ে আনে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের অভিযোগ প্রত্যাখান করল ভারত

ডালাসে ভারতীয় মেডিকেল শিক্ষার্থীকে গুলি করে হত্যা

আপডেট সময় ০৬:৩৮:১৩ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫

যুক্তরাষ্ট্রের ডালাসে ভারতের এক শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতের নাম চন্দ্রশেখর পোল (২৭)। অজ্ঞাত এক বন্দুকধারীর গুলিতে তিনি প্রাণ হারান।

চন্দ্রশেখর হায়দরাবাদের বাসিন্দা। তিনি ২০২৩ সালে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান। হায়দরাবাদে ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি সম্পন্ন করার পর সেখানে মাস্টার্স ডিগ্রি শেষ করেন ছয় মাস আগে। পূর্ণকালীন চাকরি খুঁজতে খুঁজতে তিনি পার্টটাইম কাজ করছিলেন একটি গ্যাস স্টেশনে। সেখানেই ঘটে হত্যাকাণ্ড।

নিহতের পরিবার ভারতের সরকারের কাছে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার আবেদন জানিয়েছে।

শনিবার (৪ অক্টোবর) হায়দরাবাদে চন্দ্রশেখরের পরিবারের সঙ্গে দেখা করেছেন সাবেক মন্ত্রী টি হরিশ রাও। ঘটনাটিকে ‘বেদনাদায়ক’ বলে উল্লেখ করে তারা সরকারের কাছে মরদেহ ফিরিয়ে আনার তাৎক্ষণিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

টি হরিশ রাও অনলাইনে দেওয়া শোকবার্তায় লিখেছেন, ‘যে ছেলেকে বাবা–মা ভেবেছিলেন অনেক দূর এগোবে, সেই ছেলেকে এভাবে হারানো অসহনীয় কষ্ট। পরিবারকে গভীর সমবেদনা জানাচ্ছি। আমরা বিএআরএসের পক্ষ থেকে দাবি জানাচ্ছি, যেন সরকার দ্রুত উদ্যোগ নিয়ে চন্দ্রশেখরের মরদেহ তার জন্মভূমিতে ফিরিয়ে আনে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481