ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি Logo অপরিচিত নাম্বার থেকে মিঠুনকে হুমকি Logo ট্রাম্পের সাথে দেখা করতে হোয়াইট হাউসে পৌঁছেছেন মাচাদো Logo খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী আজ Logo না ফেরার দেশে ‘মিস ক্যালকাটা’ খ্যাত অভিনেত্রী জয়শ্রী কবির Logo পাসওয়ার্ড জটিলতা পোস্টাল ভোটারদের কল সেন্টারে যোগাযোগের আহ্বান ইসির Logo ১১ দলের নির্বাচনী ঐক্যের ‘ঐতিহাসিক যাত্রা’ Logo নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী ইয়াছিন, পেলেন সমন্বয়কের দায়িত্ব Logo গ্রিনল্যান্ড দখলে অনড় যুক্তরাষ্ট্র, পাল্টা জবাবে সেনা পাঠাচ্ছে ইইউ Logo ইলেকশন ইঞ্জিনিয়ারিং বরদাশত করবো না: জামায়াত আমির

ডাকসু নেত্রী রাফিয়ার বাসায় অগ্নিসংযোগ, গ্রেফতার চার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৫২:২০ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নেত্রী উম্মা উসওয়াতুন রাফিয়ার বাসভবনের প্রধান ফটকে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- মো. মাসুদ রানা (৪৫), আরিফ (৩০), বিপুল (২১) এবং মো. রাজন (১৯)। তাদের মধ্যে মাসুদ নগরীর কেওয়াটখালি এবং অপর তিনজন নগরীর আকুয়া এলাকার বাসিন্দা।

কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম জানান, রাফিয়ার বাসার সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে চার যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ডাকসু নেত্রী উম্মা উসওয়াতুন রাফিয়ার বাসভবনের প্রধান ফটকে বুধবার দিবাগত রাত ৩টার দিকে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। বড় কোনো দুর্ঘটনাও ঘটেনি। বাসায় থাকা লোকজন আগুন ও ককটেল বিস্ফোরণের পর দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।

এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় বৃহস্পতিবার অজ্ঞাত ব্যক্তিদের নামে রাফির বড় ভাই খন্দকার জুলকারনাইন রাদ বাদী হয়ে বিস্ফোরকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি

ডাকসু নেত্রী রাফিয়ার বাসায় অগ্নিসংযোগ, গ্রেফতার চার

আপডেট সময় ১২:৫২:২০ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নেত্রী উম্মা উসওয়াতুন রাফিয়ার বাসভবনের প্রধান ফটকে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- মো. মাসুদ রানা (৪৫), আরিফ (৩০), বিপুল (২১) এবং মো. রাজন (১৯)। তাদের মধ্যে মাসুদ নগরীর কেওয়াটখালি এবং অপর তিনজন নগরীর আকুয়া এলাকার বাসিন্দা।

কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম জানান, রাফিয়ার বাসার সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে চার যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ডাকসু নেত্রী উম্মা উসওয়াতুন রাফিয়ার বাসভবনের প্রধান ফটকে বুধবার দিবাগত রাত ৩টার দিকে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। বড় কোনো দুর্ঘটনাও ঘটেনি। বাসায় থাকা লোকজন আগুন ও ককটেল বিস্ফোরণের পর দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।

এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় বৃহস্পতিবার অজ্ঞাত ব্যক্তিদের নামে রাফির বড় ভাই খন্দকার জুলকারনাইন রাদ বাদী হয়ে বিস্ফোরকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481