ঢাকা ০১:২৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের আলোচনায় বসতে রাজি ইরান Logo মোদিকে ফোন করে ট্রাম্প বললেন, ‘আমরা আপনাকে ভালোবাসি’ Logo ভেবেছিলাম মেলোনির সাহস আছে, কিন্তু আমি ভুল ছিলাম: ট্রাম্প Logo যুক্তরাষ্ট্র–ইরান ‘দুই দিনের মধ্যে’ আলোচনায় বসতে পারে: ট্রাম্প Logo অনুমতি ছাড়া হজে না যাওয়ার আহ্বান শায়খ সুদাইসের Logo মধ্যপ্রাচ্যের যুদ্ধ বৈশ্বিক অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলবে: আইএমএফ Logo দীর্ঘসূত্রতা কমাতে ফ্রান্সে অভিবাসন ব্যবস্থায় বড় সংস্কার পরিকল্পনা Logo বাংলা ১২ মাসের নাম বলতে পারলেন না ডাকসু নেতা মোসাদ্দেক Logo যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা আবার শুরু. ‘প্রবল সম্ভাবনা’ দেখছেন জাতিসংঘ মহাসচিব Logo লেবাননকে ৪০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে কানাডা

ডাকসু-জাকসু-চাকসুর প্রতিচ্ছবি আগামীতে জাতি দেখবে

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৪৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ডাকসু, জাকসু ও চাকসুতে যুবসমাজ ছাত্রশিবিরের ওপর আস্থা রেখেছে। এর প্রতিচ্ছবি জাতি আগামীতে দেখবে। গতকাল রাজধানীর মিরপুরে পুলিশ কনভেনশন সেন্টারে আয়োজিত ঢাকা-১৫ নির্বাচনী আসনের এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়ে গেছে। সব জায়গায় একই চিত্র। তরুণদের আস্থা ছাত্রশিবিরের ওপর। মেয়েদের আস্থা ছাত্রশিবিরের ওপর। এরই প্রতিচ্ছবি আগামীতে বাংলাদেশ দেখবে। ৯১ শতাংশ মুসলমানের দেশে আমাদের মায়েদের সম্মান ঘরেবাইরে কোথাও নেই। তারা এ দেশের নাগরিক।’ তিনি বলেন, ‘আমরা দেখব না সে কোন ধর্মের, কোন দলের, তার গায়ের রং কী, মুখের ভাষা কী, সে পাহাড়ে থাকে নাকি সমতলে। সে আমার ভাই, সে আমার বোন, সে এই দেশের নাগরিক, সেই হিসেবে আমরা তাদেরকে পরিচালনা করব।’

দুর্নীতির অস্তিত্ব দেশে রাখা হবে না উল্লেখ করে জামায়াতের এই নেতা বলেন, ‘সমাজের প্রত্যেকটি স্তরে দুর্নীতি বাসা গেঁড়ে বসে আছে। এই দুর্নীতি থাকবে না। এজন্য যত ত্যাগ স্বীকার করতে হয়, করব। লড়াই করব, হিমালয়ের মতো পর্বত সমান বাধা এলেও দুর্নীতির অস্তিত্ব যেন আসমান থেকে মাটিতে নামিয়ে আনতে পারি।’

জামায়াতের আমিরের সঙ্গে ঢাকাস্থ কানাডিয়ান হাইকমিশনারের সাক্ষাৎ : এদিকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ কানাডিয়ান হাইকমিশনার অজিত শিং। গতকাল জামায়াতে ইসলামীর আমিরের কার্যালয়ে এ সাক্ষাৎ ও প্রাতরাশ বৈঠক হয়।

বৈঠক শেষে জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান, বৈঠকে বাংলাদেশ ও কানাডার স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

এ সময় হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সিলর মার্কাস ডেভিস, সিনিয়র ট্রেড কমিশনার ডেবরা বয়েস, পলিটিক্যাল অ্যাডভাইজার নিসার আহমেদ, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং আমিরে জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের আলোচনায় বসতে রাজি ইরান

ডাকসু-জাকসু-চাকসুর প্রতিচ্ছবি আগামীতে জাতি দেখবে

আপডেট সময় ১২:৪৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ডাকসু, জাকসু ও চাকসুতে যুবসমাজ ছাত্রশিবিরের ওপর আস্থা রেখেছে। এর প্রতিচ্ছবি জাতি আগামীতে দেখবে। গতকাল রাজধানীর মিরপুরে পুলিশ কনভেনশন সেন্টারে আয়োজিত ঢাকা-১৫ নির্বাচনী আসনের এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়ে গেছে। সব জায়গায় একই চিত্র। তরুণদের আস্থা ছাত্রশিবিরের ওপর। মেয়েদের আস্থা ছাত্রশিবিরের ওপর। এরই প্রতিচ্ছবি আগামীতে বাংলাদেশ দেখবে। ৯১ শতাংশ মুসলমানের দেশে আমাদের মায়েদের সম্মান ঘরেবাইরে কোথাও নেই। তারা এ দেশের নাগরিক।’ তিনি বলেন, ‘আমরা দেখব না সে কোন ধর্মের, কোন দলের, তার গায়ের রং কী, মুখের ভাষা কী, সে পাহাড়ে থাকে নাকি সমতলে। সে আমার ভাই, সে আমার বোন, সে এই দেশের নাগরিক, সেই হিসেবে আমরা তাদেরকে পরিচালনা করব।’

দুর্নীতির অস্তিত্ব দেশে রাখা হবে না উল্লেখ করে জামায়াতের এই নেতা বলেন, ‘সমাজের প্রত্যেকটি স্তরে দুর্নীতি বাসা গেঁড়ে বসে আছে। এই দুর্নীতি থাকবে না। এজন্য যত ত্যাগ স্বীকার করতে হয়, করব। লড়াই করব, হিমালয়ের মতো পর্বত সমান বাধা এলেও দুর্নীতির অস্তিত্ব যেন আসমান থেকে মাটিতে নামিয়ে আনতে পারি।’

জামায়াতের আমিরের সঙ্গে ঢাকাস্থ কানাডিয়ান হাইকমিশনারের সাক্ষাৎ : এদিকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ কানাডিয়ান হাইকমিশনার অজিত শিং। গতকাল জামায়াতে ইসলামীর আমিরের কার্যালয়ে এ সাক্ষাৎ ও প্রাতরাশ বৈঠক হয়।

বৈঠক শেষে জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান, বৈঠকে বাংলাদেশ ও কানাডার স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

এ সময় হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সিলর মার্কাস ডেভিস, সিনিয়র ট্রেড কমিশনার ডেবরা বয়েস, পলিটিক্যাল অ্যাডভাইজার নিসার আহমেদ, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং আমিরে জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481