ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পাকিস্তানের অভিযোগ প্রত্যাখান করল ভারত Logo ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে ‘হামলার’ প্রতিবাদে কেএমপি দপ্তরের সামনে বিক্ষোভ Logo জামায়াত কি ইসলামের ঠিকাদারি নিয়েছে : প্রশ্ন সালাহউদ্দিনের Logo হাসিনার বিরুদ্ধে সরাসরি লড়াই করেছেন আল্লামা মামুনুল হক : হাসনাত আব্দুল্লাহ Logo নতুন ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ Logo ৫ বিষয়ে ভিত্তি করে বিএনপির ইশতেহার: মাহদী আমিন Logo চট্টগ্রাম বন্দরের বিষয়ে সব সিদ্ধান্ত জনগণকে জানিয়ে নিতে হবে: ফরহাদ মজহার Logo আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ জামায়াতের Logo উন্মুক্ত মঞ্চে তারেক রহমানকে সরাসরি আলোচনার আমন্ত্রণ জামায়াত আমিরের Logo মিথ্যাচারের দাঁতভাঙা জবাব দেবে জনগণ: মির্জা আব্বাস

ট্রাম্পের কটাক্ষের জবাবে থুনবার্গের তীব্র ব্যঙ্গ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৪৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের জবাবে তীব্র ব্যঙ্গ করেছেন। ট্রাম্প সম্প্রতি থুনবার্গকে ‘রাগী’ ও ‘সমস্যা সৃষ্টিকারী’ বলে অভিহিত করেন এবং দাবি করেন, তার ‘রাগ নিয়ন্ত্রণের সমস্যা’ আছে।

২২ বছর বয়সী এই কর্মী মঙ্গলবার সকালে ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমি শুনেছি ডোনাল্ড ট্রাম্প আবারও আমার চরিত্র সম্পর্কে তার প্রশংসনীয় মতামত দিয়েছেন। আমার মানসিক স্বাস্থ্যের প্রতি তার উদ্বেগের জন্য কৃতজ্ঞ।

তিনি আরো বলেন, “আমি আনন্দের সঙ্গে যেকোনো পরামর্শ গ্রহণ করব, যেভাবে ‘রাগ নিয়ন্ত্রণ সমস্যা’ সামলানো যায়—কারণ আপনার চমৎকার রেকর্ড দেখে মনে হচ্ছে, এই বিষয়ে আপনার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে।”

এর আগে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৪২টি জাহাজের বহর নিয়ে ইসরায়েল কর্তৃক আটক ও বহিষ্কারের পর ট্রাম্প থুনবার্গকে নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, ‘সে কেবল সমস্যা তৈরি করে… এখন আর পরিবেশ নিয়ে নয়, সে এক রাগী মানুষ। আমি মনে করি তার একজন ডাক্তারের কাছে যাওয়া উচিত।

এটি ট্রাম্প ও থুনবার্গের প্রথম সংঘর্ষ নয়। গত জুনেও ট্রাম্প থুনবার্গকে ‘অদ্ভুত’ ও ‘রাগী’ বলে আক্রমণ করেছিলেন, যার জবাবে থুনবার্গ বলেছিলেন, ‘এই পৃথিবীর আরো রাগী নারীর প্রয়োজন।’

২০১৯ সালে জাতিসংঘে থুনবার্গের জলবায়ু বক্তৃতার পরও ট্রাম্প তাকে ব্যঙ্গ করে ‘খুবই খুশি এক তরুণী!’ লিখে টুইট করেছিলেন।

২০১৮ সালে শুরু করা ‘ফ্রাইডেস ফর ফিউচার’ আন্দোলনের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া থুনবার্গ এখন মানবিক সহায়তার কাজেও যুক্ত, বিশেষ করে গাজা উপত্যকায়।

ইসরায়েল থেকে বহিষ্কারের পর সোমবার তিনি গ্রিসে পৌঁছন, যেখানে প্রায় ১৬০ জন অন্যান্য কর্মীর সঙ্গে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ১৭১ জন কর্মীকে দেশ থেকে বহিষ্কার করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের অভিযোগ প্রত্যাখান করল ভারত

ট্রাম্পের কটাক্ষের জবাবে থুনবার্গের তীব্র ব্যঙ্গ

আপডেট সময় ০৮:৪৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের জবাবে তীব্র ব্যঙ্গ করেছেন। ট্রাম্প সম্প্রতি থুনবার্গকে ‘রাগী’ ও ‘সমস্যা সৃষ্টিকারী’ বলে অভিহিত করেন এবং দাবি করেন, তার ‘রাগ নিয়ন্ত্রণের সমস্যা’ আছে।

২২ বছর বয়সী এই কর্মী মঙ্গলবার সকালে ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমি শুনেছি ডোনাল্ড ট্রাম্প আবারও আমার চরিত্র সম্পর্কে তার প্রশংসনীয় মতামত দিয়েছেন। আমার মানসিক স্বাস্থ্যের প্রতি তার উদ্বেগের জন্য কৃতজ্ঞ।

তিনি আরো বলেন, “আমি আনন্দের সঙ্গে যেকোনো পরামর্শ গ্রহণ করব, যেভাবে ‘রাগ নিয়ন্ত্রণ সমস্যা’ সামলানো যায়—কারণ আপনার চমৎকার রেকর্ড দেখে মনে হচ্ছে, এই বিষয়ে আপনার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে।”

এর আগে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৪২টি জাহাজের বহর নিয়ে ইসরায়েল কর্তৃক আটক ও বহিষ্কারের পর ট্রাম্প থুনবার্গকে নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, ‘সে কেবল সমস্যা তৈরি করে… এখন আর পরিবেশ নিয়ে নয়, সে এক রাগী মানুষ। আমি মনে করি তার একজন ডাক্তারের কাছে যাওয়া উচিত।

এটি ট্রাম্প ও থুনবার্গের প্রথম সংঘর্ষ নয়। গত জুনেও ট্রাম্প থুনবার্গকে ‘অদ্ভুত’ ও ‘রাগী’ বলে আক্রমণ করেছিলেন, যার জবাবে থুনবার্গ বলেছিলেন, ‘এই পৃথিবীর আরো রাগী নারীর প্রয়োজন।’

২০১৯ সালে জাতিসংঘে থুনবার্গের জলবায়ু বক্তৃতার পরও ট্রাম্প তাকে ব্যঙ্গ করে ‘খুবই খুশি এক তরুণী!’ লিখে টুইট করেছিলেন।

২০১৮ সালে শুরু করা ‘ফ্রাইডেস ফর ফিউচার’ আন্দোলনের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া থুনবার্গ এখন মানবিক সহায়তার কাজেও যুক্ত, বিশেষ করে গাজা উপত্যকায়।

ইসরায়েল থেকে বহিষ্কারের পর সোমবার তিনি গ্রিসে পৌঁছন, যেখানে প্রায় ১৬০ জন অন্যান্য কর্মীর সঙ্গে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ১৭১ জন কর্মীকে দেশ থেকে বহিষ্কার করেছে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481