ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ট্রাম্পকে নোবেল পুরস্কার দেওয়ার আহ্বান জানালো ইসরায়েল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:১৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ।

আজ ৯ অক্টোবর (বৃহস্পতিবার) হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হয়। যা ট্রাম্প নিজেই ঘোষণা দেন।

এরপর ইসরায়েলি বিরোধী দলীয় নেতা ট্রাম্পকে নোবেল পুরস্কার দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, “বর্তমানে অন্য যে কেউর চেয়ে ট্রাম্প নোবেল পুরস্কার সবচেয়ে বেশি প্রাপ্য। তিনি ইসরায়েলিদের কৃতজ্ঞতা প্রাপ্য।”

তিনি আরও বলেছেন, “আমি প্রেসিডেন্ট ট্রাম্পের দল, স্টিভ উইটকোফ, জার্ড ক্রুসনার, মার্কো রুবিও এবং টনি ব্লেয়ারকে অভিনন্দন জানাই। আরও অভিনন্দন জানাই প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ও সেনাদের। সবার ওপরে অভিনন্দন জানাতে চাই জিম্মিদের পরিবারকে। এই সিংহ ও সিংহীরা বিশ্বকে জিম্মিদের ব্যাপারে এক মুহূর্তের জন্যও ভুলতে দেয়নি।”

এর আগে বৃহস্পতিবার সকালে ট্রাম্প যুদ্ধবিরতির চুক্তির ঘোষণা দেওয়ার পর ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বলেন, “কোনো সন্দেহ নেই, এ যুদ্ধবিরতির জন্য ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার প্রাপ্য।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ট্রাম্পকে নোবেল পুরস্কার দেওয়ার আহ্বান জানালো ইসরায়েল

আপডেট সময় ০৯:১৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫