ঢাকা ০৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি Logo অপরিচিত নাম্বার থেকে মিঠুনকে হুমকি Logo ট্রাম্পের সাথে দেখা করতে হোয়াইট হাউসে পৌঁছেছেন মাচাদো Logo খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী আজ Logo না ফেরার দেশে ‘মিস ক্যালকাটা’ খ্যাত অভিনেত্রী জয়শ্রী কবির Logo পাসওয়ার্ড জটিলতা পোস্টাল ভোটারদের কল সেন্টারে যোগাযোগের আহ্বান ইসির Logo ১১ দলের নির্বাচনী ঐক্যের ‘ঐতিহাসিক যাত্রা’ Logo নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী ইয়াছিন, পেলেন সমন্বয়কের দায়িত্ব Logo গ্রিনল্যান্ড দখলে অনড় যুক্তরাষ্ট্র, পাল্টা জবাবে সেনা পাঠাচ্ছে ইইউ Logo ইলেকশন ইঞ্জিনিয়ারিং বরদাশত করবো না: জামায়াত আমির

ট্রাইব্যুনালের বিচার এখন স্বচ্ছ, আদালতের ওপরই আস্থা রাখছে দল: জামায়াত সেক্রেটারি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৫১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া এখন স্বচ্ছ ও সবার সামনে উন্মুক্ত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘চার্জ গঠন থেকে সাক্ষ্য—সবকিছুই এখন মিডিয়ার মাধ্যমে জাতি দেখতে পাচ্ছে। বিদ্যমান আইনে অপরাধের প্রমাণ পেলে আসামিদের সর্বোচ্চ সাজা প্রাপ্য। আদালত যেন কোনো অবিচার না করেন—আমরা সেটিই প্রত্যাশা করি।’

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ‘আওয়ামী ফ্যাসিবাদ ও তাদের দোসরদের দেশব্যাপী জ্বালাও–পোড়াও, ভাঙচুর ও নাশকতার প্রতিবাদে’ এই ব্রিফিংয়ের আয়োজন করে দলটি।

জুলাই-আগস্ট গণহত্যার বিচার নিয়ে জামায়াতের অবস্থান জানতে চাইলে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘গত বছরের জুলাই-আগস্টে দেশের মানুষকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল। জনগণ এসব হত্যার বিচার চায়। সরকার ও ট্রাইব্যুনাল হাজারো চ্যালেঞ্জ মোকাবিলা করে বিচার কার্যক্রম এগিয়ে নিচ্ছে—এজন্য জামায়াত ধন্যবাদ জানায়।’

তিনি আরও বলেন, ‘সব হুমকি ও রক্তচক্ষুকে উপেক্ষা করে আদালত রায় ঘোষণা করবেন বলে আমরা আশা করি। পর্যায়ক্রমে সব মামলার রায় ঘোষিত হবে।’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক এক বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘একটি দলের মহাসচিব আওয়ামী লীগের সব মামলা প্রত্যাহারের কথা বলেছেন—এটি গণমাধ্যমে এসেছে। পরে তিনি ব্যাখ্যাও দিয়েছেন। জামায়াত সেই ব্যাখ্যাকে ইতিবাচকভাবে দেখে, তবে জনগণ বিষয়টি ভালোভাবে নেয়নি। এটি প্রশ্নবিদ্ধ।’

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘অপরাধী, খুনি, লুটেরাদের পক্ষে এই জাতির মাঝে ফিরে আসা সহজ হবে না। দেশের মানুষ তাদের চেনে ও প্রত্যাখ্যান করেছে।’

তিনি আরও দাবি করেন, ‘আওয়ামী লীগ অনলাইনে ও সামাজিক যোগাযোগমাধ্যমে যে হুমকি দিয়েছিল, সাধারণ মানুষ রাজপথে অবস্থান নিয়ে তা প্রতিহত করেছে। কোথাও ফ্যাসিবাদী শক্তি জনতার মুখোমুখি হওয়ার সাহস পায়নি।’

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘শেখ হাসিনা এখন ফেরারি আসামি। দিল্লির আশ্রয়প্রশ্রয়ে তিনি ভারতের মিডিয়া ও প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের মানুষকে হুমকি দিচ্ছেন। প্রধান উপদেষ্টাসহ রাজনৈতিক দলগুলোকে ভয় দেখিয়ে দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছেন। কিন্তু দেশের মানুষ আজ প্রমাণ করেছে—আওয়ামী লীগের অপরাধ ক্ষমার অযোগ্য।’

জামায়াতের সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন, ‘ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গাড়ি পোড়ানো, ককটেল বিস্ফোরণ ও স্থাপনায় হামলার ঘটনা ঘটছে—এসব আওয়ামী লীগের চোরাগোপ্তা তৎপরতা। ঘোলা পানিতে মাছ শিকার করে তারা নিরপেক্ষ নির্বাচনের অভিযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়। তবে নতুন কোনো অপশক্তি আর দেশের ওপর চাপিয়ে দেওয়া যাবে না।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি

ট্রাইব্যুনালের বিচার এখন স্বচ্ছ, আদালতের ওপরই আস্থা রাখছে দল: জামায়াত সেক্রেটারি

আপডেট সময় ১২:৫১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া এখন স্বচ্ছ ও সবার সামনে উন্মুক্ত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘চার্জ গঠন থেকে সাক্ষ্য—সবকিছুই এখন মিডিয়ার মাধ্যমে জাতি দেখতে পাচ্ছে। বিদ্যমান আইনে অপরাধের প্রমাণ পেলে আসামিদের সর্বোচ্চ সাজা প্রাপ্য। আদালত যেন কোনো অবিচার না করেন—আমরা সেটিই প্রত্যাশা করি।’

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ‘আওয়ামী ফ্যাসিবাদ ও তাদের দোসরদের দেশব্যাপী জ্বালাও–পোড়াও, ভাঙচুর ও নাশকতার প্রতিবাদে’ এই ব্রিফিংয়ের আয়োজন করে দলটি।

জুলাই-আগস্ট গণহত্যার বিচার নিয়ে জামায়াতের অবস্থান জানতে চাইলে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘গত বছরের জুলাই-আগস্টে দেশের মানুষকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল। জনগণ এসব হত্যার বিচার চায়। সরকার ও ট্রাইব্যুনাল হাজারো চ্যালেঞ্জ মোকাবিলা করে বিচার কার্যক্রম এগিয়ে নিচ্ছে—এজন্য জামায়াত ধন্যবাদ জানায়।’

তিনি আরও বলেন, ‘সব হুমকি ও রক্তচক্ষুকে উপেক্ষা করে আদালত রায় ঘোষণা করবেন বলে আমরা আশা করি। পর্যায়ক্রমে সব মামলার রায় ঘোষিত হবে।’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক এক বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘একটি দলের মহাসচিব আওয়ামী লীগের সব মামলা প্রত্যাহারের কথা বলেছেন—এটি গণমাধ্যমে এসেছে। পরে তিনি ব্যাখ্যাও দিয়েছেন। জামায়াত সেই ব্যাখ্যাকে ইতিবাচকভাবে দেখে, তবে জনগণ বিষয়টি ভালোভাবে নেয়নি। এটি প্রশ্নবিদ্ধ।’

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘অপরাধী, খুনি, লুটেরাদের পক্ষে এই জাতির মাঝে ফিরে আসা সহজ হবে না। দেশের মানুষ তাদের চেনে ও প্রত্যাখ্যান করেছে।’

তিনি আরও দাবি করেন, ‘আওয়ামী লীগ অনলাইনে ও সামাজিক যোগাযোগমাধ্যমে যে হুমকি দিয়েছিল, সাধারণ মানুষ রাজপথে অবস্থান নিয়ে তা প্রতিহত করেছে। কোথাও ফ্যাসিবাদী শক্তি জনতার মুখোমুখি হওয়ার সাহস পায়নি।’

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘শেখ হাসিনা এখন ফেরারি আসামি। দিল্লির আশ্রয়প্রশ্রয়ে তিনি ভারতের মিডিয়া ও প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের মানুষকে হুমকি দিচ্ছেন। প্রধান উপদেষ্টাসহ রাজনৈতিক দলগুলোকে ভয় দেখিয়ে দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছেন। কিন্তু দেশের মানুষ আজ প্রমাণ করেছে—আওয়ামী লীগের অপরাধ ক্ষমার অযোগ্য।’

জামায়াতের সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন, ‘ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গাড়ি পোড়ানো, ককটেল বিস্ফোরণ ও স্থাপনায় হামলার ঘটনা ঘটছে—এসব আওয়ামী লীগের চোরাগোপ্তা তৎপরতা। ঘোলা পানিতে মাছ শিকার করে তারা নিরপেক্ষ নির্বাচনের অভিযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়। তবে নতুন কোনো অপশক্তি আর দেশের ওপর চাপিয়ে দেওয়া যাবে না।’

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481