ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ইসরাইলের মধ্যাঞ্চলে ইরানের ক্লাস্টার বোমা হামলা Logo ইরান কিছুতেই আত্মসমর্পণ করবে না: পেজেশকিয়ান Logo ইসরায়েলের অস্ত্র উৎপাদন স্থাপনায় ইরানের হামলা Logo চীনের উপহার হাইজ্যাক করে বাপের নাম বসানো হয়েছিল: জামায়াত আমির Logo ইরানকে ‘সন্ত্রাসবাদে সমর্থনকারী রাষ্ট্র’ ঘোষণা আলবেনিয়ার Logo নেতানিয়াহুর কার্যালয়ের পাশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা Logo ‘আফগানিস্তানে হামলা চালিয়ে পাকিস্তান ইসরায়েলের মতো কাজ করেছে’ Logo ৯ ঘণ্টায় পদ্মা সেতুতে কোটি টাকার বেশি টোল আদায় Logo ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানি হামলায় নিহত হয়েছেন: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী Logo হরমুজ প্রণালী বন্ধ: আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লো ৩ শতাংশের বেশি

ঝিনাইদহে বাবা-ছেলেকে কুপিয়ে জখম

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৫৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

ঝিনাইদহ করেসপনডেন্ট:

ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া এলাকায় বাবা-ছেলেকে কুপিয়ে জখম করেছে এক দুর্বৃত্ত। মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন– হরিশংকরপুর ইউনিয়নের বাজিতপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে জাহাঙ্গীর আলম ও তার ছেলে ইজাজুল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় জাহাঙ্গীর আলম নিজের ভ্যান নিয়ে গোয়ালপাড়া বাজারে ছিলেন। এশার নামাজ পড়তে যাবেন বলে যাত্রী নিতে রাজি না হলে অভিযুক্ত শিমুলের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শিমুল হাতে থাকা দা দিয়ে জাহাঙ্গীরকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। বাবাকে বাঁচাতে এগিয়ে এলে ছেলে ইজাজুলকেও আঘাত করে পালিয়ে যান শিমুল। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মেফতাহুল জান্নাত বলেন, গুরুতর আহত অবস্থায় দুজনকে ভর্তি করা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় আসামিকে গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ইসরাইলের মধ্যাঞ্চলে ইরানের ক্লাস্টার বোমা হামলা

ঝিনাইদহে বাবা-ছেলেকে কুপিয়ে জখম

আপডেট সময় ০৮:৫৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫

ঝিনাইদহ করেসপনডেন্ট:

ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া এলাকায় বাবা-ছেলেকে কুপিয়ে জখম করেছে এক দুর্বৃত্ত। মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন– হরিশংকরপুর ইউনিয়নের বাজিতপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে জাহাঙ্গীর আলম ও তার ছেলে ইজাজুল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় জাহাঙ্গীর আলম নিজের ভ্যান নিয়ে গোয়ালপাড়া বাজারে ছিলেন। এশার নামাজ পড়তে যাবেন বলে যাত্রী নিতে রাজি না হলে অভিযুক্ত শিমুলের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শিমুল হাতে থাকা দা দিয়ে জাহাঙ্গীরকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। বাবাকে বাঁচাতে এগিয়ে এলে ছেলে ইজাজুলকেও আঘাত করে পালিয়ে যান শিমুল। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মেফতাহুল জান্নাত বলেন, গুরুতর আহত অবস্থায় দুজনকে ভর্তি করা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় আসামিকে গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481