ঢাকা ০২:০০ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ৩২ হাজার সহকারী শিক্ষককে মামলার কারণে পদোন্নতি দেওয়া যাচ্ছে না: গণশিক্ষা উপদেষ্টা Logo বিজয় দিবস উদযাপনে ভারতে যাবেন ৮ মুক্তিযোদ্ধা Logo ট্রাম্পের চাপকে পাত্তা দিতে ইচ্ছুক নন ইসরায়েলের প্রেসিডেন্ট Logo বিএনপি মানুষের ভোট চায়, ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করতে চায় না: সালাহউদ্দিন আহমদ Logo জামায়াত প্রার্থীকে ‘দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা’স্লোগানে ঢাকের তালে, উলুর ধ্বনিতে ফুল ছিটিয়ে বরণ Logo ১৬ ডিসেম্বর থেকে অনিবন্ধিত মুঠোফোন বন্ধে কঠোর সরকার Logo নিঃশর্ত ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন বিএনপি নেতা ফজলুর রহমান Logo রাজনীতি হোক যুক্তির, গায়ের জোরের নয়: তাসনিম জারা Logo ইসরায়েলের ধ্বংস করা গাজা পুনর্গঠনে অর্থ ব্যয় করবে না কাতার Logo নীতি-আদর্শ ছাড়াই ধর্মের নামে রাজনীতি করছে একটি দল: সালাহউদ্দিন আহমদ

জেন-জির বিক্ষোভে দেশ ছেড়ে পালানো প্রেসিডেন্টের নাগরিকত্ব বাতিল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:০১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

মাদাগাস্কারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আন্দ্রি রাজোলিনার নাগরিকত্ব বাতিল করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) দেশটির প্রধানমন্ত্রী হেরিন্তসালমা রাজাওনারিভিলো স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়, সাবেক প্রেসিডেন্ট ফ্রান্সের নাগরিকত্ব নেওয়ায় তার মাদাগাস্কারের নাগরিকত্ব বাতিল হয়ে গেছে। দেশটির আইন অনুযায়ী, ‘কোনো মালাগাসি অন্য দেশের নাগরিকত্ব নিলে তার নাগরিকত্ব স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যাবে।’

এর আগে, সম্প্রতি মাদাগাস্কারের জেন-জিরা বিদ্যুৎ বিভ্রাট ও পানি সমস্যার সমাধানের দাবিতে বিক্ষোভে নামে। যা পরবর্তীতে দুর্নীতি বিরোধী বিক্ষোভে পরিণত হয়। এছাড়া নিতপণ্যে দাম বৃদ্ধির বিরুদ্ধেও সোচ্চার হয় তারা। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট আন্দ্রির পদত্যাগের দাবি করতে থাকেন। আন্দোলনের এক পর্যায়ে গত ১৩ অক্টোবর ক্ষমতা হারিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান আন্দ্রি রাজোলিনা। সাবেক এই প্রেসিডেন্ট দেশ ছাড়ার একদিন পর মাদাগাস্কারের সেনাবাহিনী ক্ষমতা দখলের ঘোষণা দেয়।

৫১ বছর বয়সী আন্দ্রি রাজোলিনা দেশ ছাড়ার পর আড়ালে চলে যান। তাকে ফরাসি বিমানবাহিনীর একটি বিমান ফ্রান্সে নিয়ে গেছে বলে গুঞ্জন রয়েছে। তবে তিনি কোথায় আছেন, এটি এখনো অজানা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

৩২ হাজার সহকারী শিক্ষককে মামলার কারণে পদোন্নতি দেওয়া যাচ্ছে না: গণশিক্ষা উপদেষ্টা

জেন-জির বিক্ষোভে দেশ ছেড়ে পালানো প্রেসিডেন্টের নাগরিকত্ব বাতিল

আপডেট সময় ০৪:০১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

মাদাগাস্কারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আন্দ্রি রাজোলিনার নাগরিকত্ব বাতিল করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) দেশটির প্রধানমন্ত্রী হেরিন্তসালমা রাজাওনারিভিলো স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়, সাবেক প্রেসিডেন্ট ফ্রান্সের নাগরিকত্ব নেওয়ায় তার মাদাগাস্কারের নাগরিকত্ব বাতিল হয়ে গেছে। দেশটির আইন অনুযায়ী, ‘কোনো মালাগাসি অন্য দেশের নাগরিকত্ব নিলে তার নাগরিকত্ব স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যাবে।’

এর আগে, সম্প্রতি মাদাগাস্কারের জেন-জিরা বিদ্যুৎ বিভ্রাট ও পানি সমস্যার সমাধানের দাবিতে বিক্ষোভে নামে। যা পরবর্তীতে দুর্নীতি বিরোধী বিক্ষোভে পরিণত হয়। এছাড়া নিতপণ্যে দাম বৃদ্ধির বিরুদ্ধেও সোচ্চার হয় তারা। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট আন্দ্রির পদত্যাগের দাবি করতে থাকেন। আন্দোলনের এক পর্যায়ে গত ১৩ অক্টোবর ক্ষমতা হারিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান আন্দ্রি রাজোলিনা। সাবেক এই প্রেসিডেন্ট দেশ ছাড়ার একদিন পর মাদাগাস্কারের সেনাবাহিনী ক্ষমতা দখলের ঘোষণা দেয়।

৫১ বছর বয়সী আন্দ্রি রাজোলিনা দেশ ছাড়ার পর আড়ালে চলে যান। তাকে ফরাসি বিমানবাহিনীর একটি বিমান ফ্রান্সে নিয়ে গেছে বলে গুঞ্জন রয়েছে। তবে তিনি কোথায় আছেন, এটি এখনো অজানা।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481