ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সাবেক কাউন্সিলর ও আ. লীগ নেতা হাসু গ্রেপ্তার Logo যুদ্ধের আবহে ১৭৮ মার্কিন-ইসরায়েলি গুপ্তচর গ্রেফতারের দাবি ইরানের Logo বাবাকে জন্নতে পাঠাতে মসজিদেই গলা টিপে মারার চেষ্টা ছেলের Logo যুক্তরাষ্ট্রে হামলার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: মার্কিন গোয়েন্দা সংস্থা Logo ভুল ধরিয়ে দিন, বিরোধী দলকে পানিসম্পদমন্ত্রী Logo বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট ও শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কায় বাংলাদেশ Logo পারমাণবিক হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যে জরুরি সরঞ্জাম বিতরণ Logo কাতারে আরেকবার হামলা হলে ইরানের গ্যাসক্ষেত্র উড়িয়ে দেব: ট্রাম্প Logo ইরানি হামলার ‘তীব্র নিন্দা’ জানাল আরব দেশগুলো Logo সৌদি আরব যুদ্ধে জড়ালে ব্যবহার হবে পাকিস্তানের পরমাণু!

জুলাই সনদ স্বাক্ষরের পর জামায়াতের প্রতিক্রিয়া

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৪৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

জুলাই সনদ বাস্তবায়ন হলে রাজনীতির গুণগত পরিবর্তন হবে মন্তব্য করে জামায়াত ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘সনদ বাস্তবায়নে বিলম্ব হলে অভ্যুত্থানে সঙ্গে বেঈমানি হবে।’ ১৭ অক্টোবর (শুক্রবার) সনদ স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ তাহের বলেন, ‘দীর্ঘ আলোচনার মধ্যে তৈরি হওয়া জুলাই সনদ খুব দ্রুতই বাস্তবায়ন করতে হবে। এতে বিলম্ব হলে অভ্যুত্থানের সঙ্গে বেঈমানি হবে। পাশাপাশি নতুন করে রাজনৈতিক সংকট তৈরি হতে পারে।’

তিনি বলেন, ‘জুলাই সনদের সঙ্গে জামায়াত একমত। তবে এটির আইনি ভিত্তি এখনো বাকি রয়েছে।’

সনদের সঙ্গে একমত বুঝাতেই আইনি ভিত্তির আগে তাতে সই করা হয়েছে বলে জানান তিনি।

জামায়াত ইসলামীর নায়েবে আমীর আরও বলেন, ‘আমরা প্রধান উপদেষ্টার ওপর আস্থা রেখেছি। তিনি তার কথা রাখবেন বলে আশা করছি। এই সরকার দেশের নতুন সংকটের ক্ষেত্রে যাতে কোনো হেজিমনি তৈরি না করেন।’

এদিকে, জুলাই সনদ স্বাক্ষর হলেও চ্যালেঞ্জ এবং সংকট রয়ে গেছে বলে মনে করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, ‘আজকে সিগনেচার সিরোমনিটা একটা সুন্দর সমাপ্তির জন্য হয়েছে। কিন্তু ঐকমত্য কমিশনে যে ৮৪টি ধারায় আমরা একমত হয়েছি, কেউ কেউ নোট অব ডিসেন্ট দিয়েছে- সবচেয়ে ভালো হত নোট অব ডিসেন্ট ছাড়াই যদি স্বাক্ষর হত।’

হামিদুর রহমান আযাদ বলেন, ‘আজকের স্বাক্ষরটাকে সামাজিক চুক্তি বলা হয়েছে, যদিও আইনি ভিত্তি ছাড়া সামাজিক চুক্তি দিয়ে আমাদের প্রত্যাশার পূর্ণতা আসবে না। এখানে একটা চ্যালেঞ্জ এবং সংকট রয়ে গেল।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সাবেক কাউন্সিলর ও আ. লীগ নেতা হাসু গ্রেপ্তার

জুলাই সনদ স্বাক্ষরের পর জামায়াতের প্রতিক্রিয়া

আপডেট সময় ০৯:৪৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

জুলাই সনদ বাস্তবায়ন হলে রাজনীতির গুণগত পরিবর্তন হবে মন্তব্য করে জামায়াত ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘সনদ বাস্তবায়নে বিলম্ব হলে অভ্যুত্থানে সঙ্গে বেঈমানি হবে।’ ১৭ অক্টোবর (শুক্রবার) সনদ স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ তাহের বলেন, ‘দীর্ঘ আলোচনার মধ্যে তৈরি হওয়া জুলাই সনদ খুব দ্রুতই বাস্তবায়ন করতে হবে। এতে বিলম্ব হলে অভ্যুত্থানের সঙ্গে বেঈমানি হবে। পাশাপাশি নতুন করে রাজনৈতিক সংকট তৈরি হতে পারে।’

তিনি বলেন, ‘জুলাই সনদের সঙ্গে জামায়াত একমত। তবে এটির আইনি ভিত্তি এখনো বাকি রয়েছে।’

সনদের সঙ্গে একমত বুঝাতেই আইনি ভিত্তির আগে তাতে সই করা হয়েছে বলে জানান তিনি।

জামায়াত ইসলামীর নায়েবে আমীর আরও বলেন, ‘আমরা প্রধান উপদেষ্টার ওপর আস্থা রেখেছি। তিনি তার কথা রাখবেন বলে আশা করছি। এই সরকার দেশের নতুন সংকটের ক্ষেত্রে যাতে কোনো হেজিমনি তৈরি না করেন।’

এদিকে, জুলাই সনদ স্বাক্ষর হলেও চ্যালেঞ্জ এবং সংকট রয়ে গেছে বলে মনে করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, ‘আজকে সিগনেচার সিরোমনিটা একটা সুন্দর সমাপ্তির জন্য হয়েছে। কিন্তু ঐকমত্য কমিশনে যে ৮৪টি ধারায় আমরা একমত হয়েছি, কেউ কেউ নোট অব ডিসেন্ট দিয়েছে- সবচেয়ে ভালো হত নোট অব ডিসেন্ট ছাড়াই যদি স্বাক্ষর হত।’

হামিদুর রহমান আযাদ বলেন, ‘আজকের স্বাক্ষরটাকে সামাজিক চুক্তি বলা হয়েছে, যদিও আইনি ভিত্তি ছাড়া সামাজিক চুক্তি দিয়ে আমাদের প্রত্যাশার পূর্ণতা আসবে না। এখানে একটা চ্যালেঞ্জ এবং সংকট রয়ে গেল।’

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481