ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত সেক্রেটারি জেনারেলের এক্স অ্যাকাউন্ট সাইবার হামলার শিকার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৩০:১১ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (টুইটার) আইডি ‘হ্যাকিংয়ের শিকার’ হওয়ার পর এবার সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের এক্স (টুইটার) আইডিতে সাংঘাতিক সাইবার হামলা হয়েছে। দুর্বৃত্তরা হ্যাকিংয়ের পর তার আইডি থেকে আপত্তিকর পোস্ট দিয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এ বিষয়টির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাড. এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, ষড়যন্ত্রের অংশ হিসেবে একের পর এক জামায়াতে ইসলামীর নেতাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে হামলা চালানো হচ্ছে।

সাম্প্রতিক সময়ে জামায়াত আমিরের এক্স (টুইটার) অ্যাকাউন্টে হামলা করা হয়। এরই ধারাবাহিকতায় ষড়যন্ত্রকারী দুর্বৃত্তরা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের এক্স (টুইটার) আইডি হ্যাক করেছে।
তিনি আরো বলেন, দুষ্কৃতকারীরা রাত ৯টা ৩ মিনিটের দিকে অ্যাকাউন্টটিতে ডিভাইস হ্যাকিংয়ের মাধ্যমে একটি পোস্ট দেয়। বিষয়টি কেন্দ্রীয় সোশ্যাল মিডিয়া টিমের নজরে আসলে সঙ্গে সঙ্গে তা ডিলিট করা হয়।

এ বিষয়ে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
দুষ্কৃতকারীরা যতই ষড়যন্ত্র করুক না কেন, ইনশাআল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যেই তাদের পরিচয় জাতির সামনে উন্মোচিত হবে। যারা এহেন গুরুতর অপরাধে লিপ্ত, তারা যতই ক্ষমতাধর হোক না কেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী

জামায়াত সেক্রেটারি জেনারেলের এক্স অ্যাকাউন্ট সাইবার হামলার শিকার

আপডেট সময় ১২:৩০:১১ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (টুইটার) আইডি ‘হ্যাকিংয়ের শিকার’ হওয়ার পর এবার সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের এক্স (টুইটার) আইডিতে সাংঘাতিক সাইবার হামলা হয়েছে। দুর্বৃত্তরা হ্যাকিংয়ের পর তার আইডি থেকে আপত্তিকর পোস্ট দিয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এ বিষয়টির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাড. এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, ষড়যন্ত্রের অংশ হিসেবে একের পর এক জামায়াতে ইসলামীর নেতাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে হামলা চালানো হচ্ছে।

সাম্প্রতিক সময়ে জামায়াত আমিরের এক্স (টুইটার) অ্যাকাউন্টে হামলা করা হয়। এরই ধারাবাহিকতায় ষড়যন্ত্রকারী দুর্বৃত্তরা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের এক্স (টুইটার) আইডি হ্যাক করেছে।
তিনি আরো বলেন, দুষ্কৃতকারীরা রাত ৯টা ৩ মিনিটের দিকে অ্যাকাউন্টটিতে ডিভাইস হ্যাকিংয়ের মাধ্যমে একটি পোস্ট দেয়। বিষয়টি কেন্দ্রীয় সোশ্যাল মিডিয়া টিমের নজরে আসলে সঙ্গে সঙ্গে তা ডিলিট করা হয়।

এ বিষয়ে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
দুষ্কৃতকারীরা যতই ষড়যন্ত্র করুক না কেন, ইনশাআল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যেই তাদের পরিচয় জাতির সামনে উন্মোচিত হবে। যারা এহেন গুরুতর অপরাধে লিপ্ত, তারা যতই ক্ষমতাধর হোক না কেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481