ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ‘স্বরাষ্ট্র উপদেষ্টা’ সেজে ডিসির কাছে টাকা দাবি, প্রতারক গ্রেফতার Logo সংস্কার তো বিএনপির সন্তান: মির্জা ফখরুল Logo চিকিৎসা নিতে থাইল্যান্ড যাওয়ার অনুমতি মেলেনি আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের Logo জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান মুক্তিযোদ্ধা সংসদের Logo কোনো ধান্দাবাজ ও কসাইদের হাতে দেশকে পড়তে দেব না : মির্জা আব্বাস Logo বিএনপি ক্ষমতায় না গেলে বেশি ক্ষতিগ্রস্ত হবে আলেম সমাজ : দুলু Logo লুট হওয়া অস্ত্র নির্বাচনের আগে উদ্ধারের তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা: প্রেস সচিব Logo নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী Logo গণভোটে ‘হ্যাঁ’ ক্যাম্পেইন পরিচালনায় শিবিরের ৮ সদস্যের কমিটি গঠন Logo ২০২৬ হতে পারে রেকর্ডভাঙা গরমের বছর

জামায়াতের গণসংযোগে বিএনপি নেতাকর্মীর হামলা, আহত ২০

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৩৯:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

শেরপুরের সদর উপজেলায় জামায়াত ইসলামীর গণসংযোগ চলাকালে বিএনপির নেতাকর্মীদের অতর্কিত হামলায় অন্তত ১৫-২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে শেরপুর সদর হাসপাতালে দুজন ভর্তি হয়ে চিকিৎসাধীন আছেন। তারা হলেন জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং সদর উপজেলার কর্মপরিষদ সদস্য শফিকুল ইসলাম স্বপন ও শেরপুর পৌরসভার ওয়ার্ড সভাপতি রাকিব।

শুক্রবার জুমার নামাজের পর শেরপুর সদর উপজেলার চরপক্ষিমারী ইউনিয়নের ডাকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

শেরপুর ১ (সদর) আসনের বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম বিষয়টি রাতে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলমকে অবহিত করার পর উপস্থিত সাংবাদিকদের জানান, জুমার নামাজ শেষে গণসংযোগ করতে গেলে বিএনপির নেতাকর্মীরা আমাদের বাধা দেয়। একপর্যায়ে তারা লাঠিসোঠা ও দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের অন্তত ১৫-২০ জন নেতাকর্মী আহত হন। এ সময় গুরুতর অবস্থায় আহত দুজন শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমাকে সেইফ করতে গিয়ে আমাদের শহর সেক্রেটারি ডা.হাসানুজ্জামান প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল। না হলে আমার ওপরই হামলা হতো। আমি আল্লাহর রহমতে প্রাণে বেঁচে গেছি।

আমরা বিএনপির সাথে অনেক রাজনীতি করেছি কখনো এমন ঘটনা ঘটেনি। কিন্তু আজ বিএনপি যেনো ফ্যাসিবাদীদের মতো হয়ে ওঠেছে।

এদিকে জামায়াত ইসলামীর অভিযোগের প্রেক্ষিতে শেরপুর জেলা বিএনপির ছাত্রদল শহরে প্রতিবাদ মিছিল করে। পরে রাত ১০টায় শেরপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে বিএনপি। এ সময় শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম হামলার ঘটনাটি মিথ্যা ও ভিত্তিহীন উল্লেখ করে বলেন, তারা (জামায়াত) পূর্ব পরিকল্পিতভাবে তিন- চারটি মসজিদে অস্ত্র-শস্ত্র নিয়ে সমবেত হয়। পরে এলাকায় মিছিল করে। এতে এলাকাবাসী আতঙ্কিত হয়ে তাদের প্রতিরোধ করে বাধা দেয়। বাধার সম্মুখীন হয়ে তারা (জাামায়াত) এলাকা থেকে চলে এসে। পরে অবৈধভাবে শেরপুর সদর থানা ঘেরাও করে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। তিনি আরো বলেন, আমাদের কোনো নেতাকর্মী যদি এ ঘটনার সঙ্গে জড়িত থাকে তাহলে আমরা দলীয়ভাবে ওই নেতাকর্মীদের ব্যাপারে সাংগাঠনিক ব্যবস্থা গ্রহণ করব।

এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, জামায়াত নেতৃবৃন্দ ঘটনাটি মৌখিকভাবে জানালেও এখনও লিখিত অভিযোগ দেয়নি। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করেছি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

‘স্বরাষ্ট্র উপদেষ্টা’ সেজে ডিসির কাছে টাকা দাবি, প্রতারক গ্রেফতার

জামায়াতের গণসংযোগে বিএনপি নেতাকর্মীর হামলা, আহত ২০

আপডেট সময় ০২:৩৯:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

শেরপুরের সদর উপজেলায় জামায়াত ইসলামীর গণসংযোগ চলাকালে বিএনপির নেতাকর্মীদের অতর্কিত হামলায় অন্তত ১৫-২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে শেরপুর সদর হাসপাতালে দুজন ভর্তি হয়ে চিকিৎসাধীন আছেন। তারা হলেন জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং সদর উপজেলার কর্মপরিষদ সদস্য শফিকুল ইসলাম স্বপন ও শেরপুর পৌরসভার ওয়ার্ড সভাপতি রাকিব।

শুক্রবার জুমার নামাজের পর শেরপুর সদর উপজেলার চরপক্ষিমারী ইউনিয়নের ডাকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

শেরপুর ১ (সদর) আসনের বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম বিষয়টি রাতে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলমকে অবহিত করার পর উপস্থিত সাংবাদিকদের জানান, জুমার নামাজ শেষে গণসংযোগ করতে গেলে বিএনপির নেতাকর্মীরা আমাদের বাধা দেয়। একপর্যায়ে তারা লাঠিসোঠা ও দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের অন্তত ১৫-২০ জন নেতাকর্মী আহত হন। এ সময় গুরুতর অবস্থায় আহত দুজন শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমাকে সেইফ করতে গিয়ে আমাদের শহর সেক্রেটারি ডা.হাসানুজ্জামান প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল। না হলে আমার ওপরই হামলা হতো। আমি আল্লাহর রহমতে প্রাণে বেঁচে গেছি।

আমরা বিএনপির সাথে অনেক রাজনীতি করেছি কখনো এমন ঘটনা ঘটেনি। কিন্তু আজ বিএনপি যেনো ফ্যাসিবাদীদের মতো হয়ে ওঠেছে।

এদিকে জামায়াত ইসলামীর অভিযোগের প্রেক্ষিতে শেরপুর জেলা বিএনপির ছাত্রদল শহরে প্রতিবাদ মিছিল করে। পরে রাত ১০টায় শেরপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে বিএনপি। এ সময় শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম হামলার ঘটনাটি মিথ্যা ও ভিত্তিহীন উল্লেখ করে বলেন, তারা (জামায়াত) পূর্ব পরিকল্পিতভাবে তিন- চারটি মসজিদে অস্ত্র-শস্ত্র নিয়ে সমবেত হয়। পরে এলাকায় মিছিল করে। এতে এলাকাবাসী আতঙ্কিত হয়ে তাদের প্রতিরোধ করে বাধা দেয়। বাধার সম্মুখীন হয়ে তারা (জাামায়াত) এলাকা থেকে চলে এসে। পরে অবৈধভাবে শেরপুর সদর থানা ঘেরাও করে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। তিনি আরো বলেন, আমাদের কোনো নেতাকর্মী যদি এ ঘটনার সঙ্গে জড়িত থাকে তাহলে আমরা দলীয়ভাবে ওই নেতাকর্মীদের ব্যাপারে সাংগাঠনিক ব্যবস্থা গ্রহণ করব।

এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, জামায়াত নেতৃবৃন্দ ঘটনাটি মৌখিকভাবে জানালেও এখনও লিখিত অভিযোগ দেয়নি। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করেছি।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481