ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শ্বশুরবাড়ি থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেন তারেক রহমান Logo নির্বাচন ও গণভোটে ১৪ সদস্যের পর্যবেক্ষক দল পাঠাবে কমনওয়েলথ Logo ক্রিকেটারদের সঙ্গে আজ জরুরি বৈঠক করবেন ক্রীড়া উপদেষ্টা Logo নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় আসছে ইউরোপীয় পার্লামেন্টের ৭ সদস্য Logo গাজা ‘শান্তি পর্ষদে’ থাকছে আমিরাত, সৌদি আরব, তুরস্ক, মিশর, জর্দান, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও কাতার Logo পানির ট্যাংক থেকে শিশু ননদের মরদেহ উদ্ধার, ভাবি গ্রেপ্তার Logo বিএনপির নির্বাচনি থিম সং প্রকাশ Logo সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন মারা গেছেন Logo আমার মিছিলে কোনো কিশোর গ্যাং থাকবে না: সাঈদ আল নোমান Logo নিউ ইয়র্কে টেক্সওয়ার্ল্ডে ১৫ প্রদর্শক নিয়ে আলোচনায় বাংলাদেশ

জাপাকে নির্বাচনের সুযোগ দিতে হবে: জি এম কাদের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৫১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

জাতীয় পার্টিকে (জাপা) নির্বাচনে অংশগ্রহণের সমান সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। তিনি সরকারের উদ্দেশে বলেন, গণতন্ত্র স্থিতিশীল করতে চাইলে অন্যান্য দলের মতো জাতীয় পার্টিকেও নির্বাচনে অংশগ্রহণের সমান সুযোগ নিশ্চিত করতে হবে। দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, জনগণের স্বার্থে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

জাতীয় পার্টি ঘোষিত ‘সংবিধান সংরক্ষণ’ দিবস উপলক্ষে শনিবার রাজধানীর কাকরাইলে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় এসব কথা বলেছেন শেখ হাসিনার আমলে বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করা জি এম কাদের।

১৯৯০ সালের ৬ ডিসেম্বর গণঅভ্যুত্থানে ক্ষমতা ছাড়তে বাধ্য হন জাপার প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদ। দিনটিকে অন্যান্য দল গণতন্ত্র দিবস হিসেবে পালন করলেও জাপা ‘সংবিধান সংরক্ষণ’ দিবস হিসেবে পালন করে।

শেখ হাসিনার শাসনমালে গৃহপালিত বিরোধীদলের ভূমিকা পালন করা এবং চার নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে অংশ নেওয়ায় স্বৈরাচারের দোসর তকমা পেয়েছে জাপা। যদিও জি এম কাদের দাবি করেছেন, গণতন্ত্র ও সংবিধান রক্ষার আন্দোলনে জাপা ধারাবাহিক ভূমিকা রেখেছে। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে ছাত্রদের দাবির পক্ষে জাপা রাস্তা নামলেও স্বৈরাচারের দোসর আখ্যা দেওয়া দুঃখজনক।

আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের সাবেক মন্ত্রী জি এম কাদের বলেছেন, বিগত সংসদগুলোতে জাপা সরকারদলীয় একনায়কতন্ত্রের বিরুদ্ধে সরব ছিল, কর্তৃত্ববাদী প্রবণতাকে চিহ্নিত করে প্রতিবাদ জানিয়েছে।

জাপার প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন প্রেসিডিয়াম সদস্য সাইফুদ্দিন আহমেদ মিলন, শেরীফা কাদের, মো. রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

শ্বশুরবাড়ি থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেন তারেক রহমান

জাপাকে নির্বাচনের সুযোগ দিতে হবে: জি এম কাদের

আপডেট সময় ১২:৫১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

জাতীয় পার্টিকে (জাপা) নির্বাচনে অংশগ্রহণের সমান সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। তিনি সরকারের উদ্দেশে বলেন, গণতন্ত্র স্থিতিশীল করতে চাইলে অন্যান্য দলের মতো জাতীয় পার্টিকেও নির্বাচনে অংশগ্রহণের সমান সুযোগ নিশ্চিত করতে হবে। দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, জনগণের স্বার্থে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

জাতীয় পার্টি ঘোষিত ‘সংবিধান সংরক্ষণ’ দিবস উপলক্ষে শনিবার রাজধানীর কাকরাইলে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় এসব কথা বলেছেন শেখ হাসিনার আমলে বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করা জি এম কাদের।

১৯৯০ সালের ৬ ডিসেম্বর গণঅভ্যুত্থানে ক্ষমতা ছাড়তে বাধ্য হন জাপার প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদ। দিনটিকে অন্যান্য দল গণতন্ত্র দিবস হিসেবে পালন করলেও জাপা ‘সংবিধান সংরক্ষণ’ দিবস হিসেবে পালন করে।

শেখ হাসিনার শাসনমালে গৃহপালিত বিরোধীদলের ভূমিকা পালন করা এবং চার নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে অংশ নেওয়ায় স্বৈরাচারের দোসর তকমা পেয়েছে জাপা। যদিও জি এম কাদের দাবি করেছেন, গণতন্ত্র ও সংবিধান রক্ষার আন্দোলনে জাপা ধারাবাহিক ভূমিকা রেখেছে। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে ছাত্রদের দাবির পক্ষে জাপা রাস্তা নামলেও স্বৈরাচারের দোসর আখ্যা দেওয়া দুঃখজনক।

আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের সাবেক মন্ত্রী জি এম কাদের বলেছেন, বিগত সংসদগুলোতে জাপা সরকারদলীয় একনায়কতন্ত্রের বিরুদ্ধে সরব ছিল, কর্তৃত্ববাদী প্রবণতাকে চিহ্নিত করে প্রতিবাদ জানিয়েছে।

জাপার প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন প্রেসিডিয়াম সদস্য সাইফুদ্দিন আহমেদ মিলন, শেরীফা কাদের, মো. রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481