ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শ্বশুরবাড়ি থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেন তারেক রহমান Logo নির্বাচন ও গণভোটে ১৪ সদস্যের পর্যবেক্ষক দল পাঠাবে কমনওয়েলথ Logo ক্রিকেটারদের সঙ্গে আজ জরুরি বৈঠক করবেন ক্রীড়া উপদেষ্টা Logo নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় আসছে ইউরোপীয় পার্লামেন্টের ৭ সদস্য Logo গাজা ‘শান্তি পর্ষদে’ থাকছে আমিরাত, সৌদি আরব, তুরস্ক, মিশর, জর্দান, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও কাতার Logo পানির ট্যাংক থেকে শিশু ননদের মরদেহ উদ্ধার, ভাবি গ্রেপ্তার Logo বিএনপির নির্বাচনি থিম সং প্রকাশ Logo সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন মারা গেছেন Logo আমার মিছিলে কোনো কিশোর গ্যাং থাকবে না: সাঈদ আল নোমান Logo নিউ ইয়র্কে টেক্সওয়ার্ল্ডে ১৫ প্রদর্শক নিয়ে আলোচনায় বাংলাদেশ

জাতীয় নির্বাচনের সার্বিক প্রস্তুতি সন্তোষজনক: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৪৩:০৩ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সব সংশ্লিষ্ট দপ্তরের প্রস্তুতি সন্তোষজনক পর্যায়ে আছে।

সোমবার (৮ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সংবাদ কর্মীদের তিনি এ তথ্য দেন।

উপদেষ্টা বলেন, নির্বাচনকে শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর করতে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে। বিভিন্ন বাহিনীর সদস্যরা যেসব বিশেষ প্রশিক্ষণ নিচ্ছেন, তা নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে।

তিনি জানান, ভোটের দিনে মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী নিরাপত্তা সদস্যদের বডি ক্যামেরা দেওয়া হবে। পাশাপাশি প্রতিটি ভোটকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ‘স্বাভাবিক’ উল্লেখ করে জাহাঙ্গীর আলম বলেন, দেশে কেউ বাইরে বের হতে পারছেন না—এ ধরনের ধারণা সঠিক নয়। অনেকে স্বেচ্ছায় ঘরে থাকতেই পছন্দ করেন।

রংপুরে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দোষীদের শনাক্ত করে শাস্তির আওতায় আনতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

শ্বশুরবাড়ি থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেন তারেক রহমান

জাতীয় নির্বাচনের সার্বিক প্রস্তুতি সন্তোষজনক: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০২:৪৩:০৩ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫

নিউজ ডেস্ক:
অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সব সংশ্লিষ্ট দপ্তরের প্রস্তুতি সন্তোষজনক পর্যায়ে আছে।

সোমবার (৮ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সংবাদ কর্মীদের তিনি এ তথ্য দেন।

উপদেষ্টা বলেন, নির্বাচনকে শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর করতে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে। বিভিন্ন বাহিনীর সদস্যরা যেসব বিশেষ প্রশিক্ষণ নিচ্ছেন, তা নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে।

তিনি জানান, ভোটের দিনে মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী নিরাপত্তা সদস্যদের বডি ক্যামেরা দেওয়া হবে। পাশাপাশি প্রতিটি ভোটকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ‘স্বাভাবিক’ উল্লেখ করে জাহাঙ্গীর আলম বলেন, দেশে কেউ বাইরে বের হতে পারছেন না—এ ধরনের ধারণা সঠিক নয়। অনেকে স্বেচ্ছায় ঘরে থাকতেই পছন্দ করেন।

রংপুরে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দোষীদের শনাক্ত করে শাস্তির আওতায় আনতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481