ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ইরানের আর ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা নেই, দাবি নেতানিয়াহুর Logo শুধু ক্ষমতার জন্য নয়, বিএনপি মানুষের কল্যাণে কাজ করে: মঈন খান Logo ইরান যুদ্ধ থেকে ‘বের হওয়ার পথ’ খুঁজছেন ডোনাল্ড ট্রাম্প: বিশ্লেষক Logo ইরান যুদ্ধে নতুন করে হাজার হাজার সেনা মোতায়েন করতে চায় যুক্তরাষ্ট্র Logo দীর্ঘদিন পর রাষ্ট্রপতির সঙ্গে ঈদের নামাজ পড়বেন পুরুষ প্রধানমন্ত্রী Logo হরমুজ প্রণালি সচল করতে এবার নামছে ইউরোপ ও জাপান Logo নৌযান-জেটি না থাকায় ঝুঁকি নিয়ে মাঝ নদীতে লঞ্চে উঠছে যাত্রীরা Logo ইরান যুদ্ধ শক্তিশালী করেছে নেতানিয়াহুকে, ক্ষতিগ্রস্ত ট্রাম্প ও উপসাগরীয় দেশগুলো Logo সাবেক কাউন্সিলর ও আ. লীগ নেতা হাসু গ্রেপ্তার Logo যুদ্ধের আবহে ১৭৮ মার্কিন-ইসরায়েলি গুপ্তচর গ্রেফতারের দাবি ইরানের

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:২৮:২৩ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। গতকাল শুক্রবার (৩ অক্টোবর) ওয়াশিংটন ডিসিতে পৃথক এসব বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকগুলোতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত তারেক এম. আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকারের সঙ্গে বৈঠকে তিনি বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্ব এবং আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন উপলক্ষে অন্তর্বর্তী সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন। বৈঠকে আঞ্চলিক রাজনৈতিক ও নিরাপত্তা ইস্যু নিয়েও আলোচনা হয়।

রাষ্ট্রদূত হুকার রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের প্রচেষ্টার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন জানান। নিরাপত্তা উপদেষ্টা জাতিসংঘে আয়োজিত আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলনে রোহিঙ্গাদের জন্য ৬০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা ঘোষণা করায় যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।

পৃথক বৈঠকে প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল চুলিক এবং ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যান্ড্রু হেরাপের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিস্তৃত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন খলিলুর রহমান।

এ ছাড়া তিনি যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চের সঙ্গেও বৈঠক করেন। বৈঠকে সম্প্রতি সম্পন্ন শুল্ক আলোচনা-সংক্রান্ত অগ্রগতি নিয়ে পরবর্তী পদক্ষেপের বিষয় আলোচনা হয়। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর ক্ষেত্রে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং বাণিজ্য ঘাটতি আরও হ্রাস পেলে শুল্ক কমানোর বিষয়ে বিবেচনা করার অনুরোধ জানান। মি. লিঞ্চ বলেন, শুল্ক চুক্তি বাস্তবায়নের সঙ্গে সঙ্গে এবং বাণিজ্য ঘাটতি কমে এলে বিষয়টি পূর্ণ বিবেচনা করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ইরানের আর ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা নেই, দাবি নেতানিয়াহুর

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক

আপডেট সময় ০৯:২৮:২৩ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। গতকাল শুক্রবার (৩ অক্টোবর) ওয়াশিংটন ডিসিতে পৃথক এসব বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকগুলোতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত তারেক এম. আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকারের সঙ্গে বৈঠকে তিনি বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্ব এবং আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন উপলক্ষে অন্তর্বর্তী সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন। বৈঠকে আঞ্চলিক রাজনৈতিক ও নিরাপত্তা ইস্যু নিয়েও আলোচনা হয়।

রাষ্ট্রদূত হুকার রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের প্রচেষ্টার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন জানান। নিরাপত্তা উপদেষ্টা জাতিসংঘে আয়োজিত আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলনে রোহিঙ্গাদের জন্য ৬০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা ঘোষণা করায় যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।

পৃথক বৈঠকে প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল চুলিক এবং ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যান্ড্রু হেরাপের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিস্তৃত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন খলিলুর রহমান।

এ ছাড়া তিনি যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চের সঙ্গেও বৈঠক করেন। বৈঠকে সম্প্রতি সম্পন্ন শুল্ক আলোচনা-সংক্রান্ত অগ্রগতি নিয়ে পরবর্তী পদক্ষেপের বিষয় আলোচনা হয়। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর ক্ষেত্রে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং বাণিজ্য ঘাটতি আরও হ্রাস পেলে শুল্ক কমানোর বিষয়ে বিবেচনা করার অনুরোধ জানান। মি. লিঞ্চ বলেন, শুল্ক চুক্তি বাস্তবায়নের সঙ্গে সঙ্গে এবং বাণিজ্য ঘাটতি কমে এলে বিষয়টি পূর্ণ বিবেচনা করা হবে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481