ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ঝুপড়িমুক্ত হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত Logo তেহরান কখনোই যুদ্ধবিরতি বা আলোচনার জন্য অনুরোধ করেনি: ইরানের পররাষ্ট্রমন্ত্রী Logo পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন Logo মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি Logo শহীদ মিনারে গুলিতে নিহত রাকিব ‘ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি’র রাকিব নন, জানাল পরিবার Logo তোমরা কি আমার আঙুল গুনতে চাও, প্রশ্ন নেতানিয়াহুর Logo খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদে দাঁড়াতে পারেন সাদিক কায়েম Logo ‘সালাহউদ্দিন আহমেদের সেই বক্তব্য আজ ভাইরাল হয়েছে’ Logo মোজতবা খামেনি গুরুতর আহত, মস্কোতে জরুরি অস্ত্রোপচার!

জয় বাংলা বলায় কাউকে গ্রেপ্তার করলে আমাকে প্রথমে করেন: কাদের সিদ্দিকী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৪৮:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, তার দলের নেতাকর্মীরা সব সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলবেন। তিনি বলেন, ‘যদি জয় বাংলা বলা অপরাধ হয়ে থাকে, আর এ কারণে কাউকে গ্রেপ্তার করতে হয়—তাহলে আমাকে প্রথমে গ্রেপ্তার করুন। তারপর অন্যদের করবেন।’

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটি গ্রামে বাবা–মায়ের কবর জিয়ারত শেষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। বড় ভাই আবদুল লতিফ সিদ্দিকীর কারামুক্তির পর কর্মী–সমর্থকদের নিয়ে কবর জিয়ারত করতে আসেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী বলেন, ‘দেশের সংখ্যাগুরু ভোটার যদি ভোট দিতে না পারে, আমরা সেই নির্বাচনে অংশ নেব না। প্রায় ১৫ মাস ধরে অন্তর্বর্তী সরকার আছে, কিন্তু রাষ্ট্রীয় কোনো বিষয়ে আমাদের একবারও আলোচনায় ডাকেনি। গতকাল একটি চিঠি পেয়েছিলাম—ভাবলাম সরকার ডাকছে। পরে দেখি, নির্বাচন কমিশন ডেকেছে। সরকার ডাকলে যেতাম না; তবে নির্বাচন কমিশন যে আহ্বান জানিয়েছে, তাদের কথা বলে আসব।’

তিনি আরও বলেন, ‘আমরা এমন নির্বাচন চাই, যেখানে সব মানুষের অংশগ্রহণ নিশ্চিত হয়। যাতে প্রতিটি ভোটার বলতে পারে—আমি আমার ভোট দিতে পেরেছি।’

সমাবেশে লতিফ সিদ্দিকী বলেন, ‘আমি বজ্রর (কাদের সিদ্দিকীর ডাকনাম) সঙ্গে একমত। আল্লাহর অশেষ রহমত, আমরা দুজন আওয়ামী লীগ থেকে বহিষ্কার হয়েছিলাম। না হলে আজ ঘৃণিত হতে হতো। আমি জেলে গিয়ে দেখেছি—দেশের বড় বড় কুতুবরা ৫ আগস্টের আগের যে ভাব দেখাত, সেই ভাব আর নেই। আল্লাহ এমন ভাব দেখানো মানুষ পছন্দ করেন না।’

এর আগে কালিহাতী উপজেলা সদরের লতিফ সিদ্দিকীর বাড়ি থেকে কয়েকশ মোটরসাইকেল ও গাড়িবহর নিয়ে তার সমর্থকেরা ছাতিহাটি গ্রামের উদ্দেশে রওনা হন। স্লোগান দিতে দিতে তারা কালিহাতী পর্যন্ত যান। পরে জুমার নামাজ শেষে দুই ভাই মা–বাবার কবর জিয়ারত করেন এবং সমাবেশে বক্তব্য দেন। এ সময় লতিফ সিদ্দিকীর স্ত্রী ও সাবেক সাংসদ লায়লা সিদ্দিকী এবং ছোট ভাই, সাবেক উপজেলা চেয়ারম্যান আজাদ সিদ্দিকী উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ঝুপড়িমুক্ত হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত

জয় বাংলা বলায় কাউকে গ্রেপ্তার করলে আমাকে প্রথমে করেন: কাদের সিদ্দিকী

আপডেট সময় ০১:৪৮:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, তার দলের নেতাকর্মীরা সব সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলবেন। তিনি বলেন, ‘যদি জয় বাংলা বলা অপরাধ হয়ে থাকে, আর এ কারণে কাউকে গ্রেপ্তার করতে হয়—তাহলে আমাকে প্রথমে গ্রেপ্তার করুন। তারপর অন্যদের করবেন।’

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটি গ্রামে বাবা–মায়ের কবর জিয়ারত শেষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। বড় ভাই আবদুল লতিফ সিদ্দিকীর কারামুক্তির পর কর্মী–সমর্থকদের নিয়ে কবর জিয়ারত করতে আসেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী বলেন, ‘দেশের সংখ্যাগুরু ভোটার যদি ভোট দিতে না পারে, আমরা সেই নির্বাচনে অংশ নেব না। প্রায় ১৫ মাস ধরে অন্তর্বর্তী সরকার আছে, কিন্তু রাষ্ট্রীয় কোনো বিষয়ে আমাদের একবারও আলোচনায় ডাকেনি। গতকাল একটি চিঠি পেয়েছিলাম—ভাবলাম সরকার ডাকছে। পরে দেখি, নির্বাচন কমিশন ডেকেছে। সরকার ডাকলে যেতাম না; তবে নির্বাচন কমিশন যে আহ্বান জানিয়েছে, তাদের কথা বলে আসব।’

তিনি আরও বলেন, ‘আমরা এমন নির্বাচন চাই, যেখানে সব মানুষের অংশগ্রহণ নিশ্চিত হয়। যাতে প্রতিটি ভোটার বলতে পারে—আমি আমার ভোট দিতে পেরেছি।’

সমাবেশে লতিফ সিদ্দিকী বলেন, ‘আমি বজ্রর (কাদের সিদ্দিকীর ডাকনাম) সঙ্গে একমত। আল্লাহর অশেষ রহমত, আমরা দুজন আওয়ামী লীগ থেকে বহিষ্কার হয়েছিলাম। না হলে আজ ঘৃণিত হতে হতো। আমি জেলে গিয়ে দেখেছি—দেশের বড় বড় কুতুবরা ৫ আগস্টের আগের যে ভাব দেখাত, সেই ভাব আর নেই। আল্লাহ এমন ভাব দেখানো মানুষ পছন্দ করেন না।’

এর আগে কালিহাতী উপজেলা সদরের লতিফ সিদ্দিকীর বাড়ি থেকে কয়েকশ মোটরসাইকেল ও গাড়িবহর নিয়ে তার সমর্থকেরা ছাতিহাটি গ্রামের উদ্দেশে রওনা হন। স্লোগান দিতে দিতে তারা কালিহাতী পর্যন্ত যান। পরে জুমার নামাজ শেষে দুই ভাই মা–বাবার কবর জিয়ারত করেন এবং সমাবেশে বক্তব্য দেন। এ সময় লতিফ সিদ্দিকীর স্ত্রী ও সাবেক সাংসদ লায়লা সিদ্দিকী এবং ছোট ভাই, সাবেক উপজেলা চেয়ারম্যান আজাদ সিদ্দিকী উপস্থিত ছিলেন।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481