ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শ্বশুরবাড়ি থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেন তারেক রহমান Logo নির্বাচন ও গণভোটে ১৪ সদস্যের পর্যবেক্ষক দল পাঠাবে কমনওয়েলথ Logo ক্রিকেটারদের সঙ্গে আজ জরুরি বৈঠক করবেন ক্রীড়া উপদেষ্টা Logo নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় আসছে ইউরোপীয় পার্লামেন্টের ৭ সদস্য Logo গাজা ‘শান্তি পর্ষদে’ থাকছে আমিরাত, সৌদি আরব, তুরস্ক, মিশর, জর্দান, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও কাতার Logo পানির ট্যাংক থেকে শিশু ননদের মরদেহ উদ্ধার, ভাবি গ্রেপ্তার Logo বিএনপির নির্বাচনি থিম সং প্রকাশ Logo সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন মারা গেছেন Logo আমার মিছিলে কোনো কিশোর গ্যাং থাকবে না: সাঈদ আল নোমান Logo নিউ ইয়র্কে টেক্সওয়ার্ল্ডে ১৫ প্রদর্শক নিয়ে আলোচনায় বাংলাদেশ

চাকসু নির্বাচনে সিলবিহীন ব্যালটসহ গুরুতর অনিয়মের অভিযোগ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:২৩:০৭ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অমোচনীয় কালি মুছে যাওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে কয়েকটি কেন্দ্রে সিলবিহীন ব্যালট পাওয়ার ঘটনাও জানা গেছে।

বুধবার (১৫ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া নির্বাচনে কলা ও মানববিদ্যা অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ এবং ইঞ্জিনিয়ারিং অনুষদের কয়েকটি ভোটকক্ষে এ অনিয়মের অভিযোগ ওঠে।

সরেজমিনে সমাজবিজ্ঞান অনুষদের ৪০১ ও ৪০২ নম্বর কক্ষ এবং কলা ভবনের ৩১২৪ নম্বর কক্ষে দেখা যায়, ভোটারদের আঙুলে দেওয়া অমোচনীয় কালি ঘষে ফেলতেই উঠে যাচ্ছে।

ছাত্রদল প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী শাফায়াত হোসেন বলেনভোটারের আঙুলে অমোচনীয় যে কালি দেওয়া হচ্ছে তা এক ঘষাতেই উঠে যাচ্ছে।

দ্রোহ পর্ষদ প্যানেলের ভিপি প্রার্থী রিজু লক্ষী অবরোধ ও জিএস প্রার্থী ইফাজ উদ্দিন আহমেদ ইমুও একই অভিযোগ করেন। তারা বলেন, যে কয়টি ভোট কেন্দ্র পরিদর্শন করেছি কোনো কেন্দ্রে অমোছনীয় কালী ব্যবহার করতে দেখেনি। ভোট দেয়ার সাথে সাথে আঙ্গুল থেকে কালি উঠে যাচ্ছে। যেখানে জাল ভোট দেয়ার সুযোগ থেকে যাচ্ছে।

কালি নিয়ে অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশনার অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ বলেন, কালি উঠে গেলেও ভোটারদের নাম তালিকা থেকে কেটে দেওয়া হচ্ছে, তাই পুনরায় ভোট দেওয়ার সুযোগ নেই।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্ধারিত সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে জার্মানির অমোচনীয় কালি সময়মতো আনা সম্ভব হয়নি।

অন্যদিকে চবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও নির্বাচন পর্যবেক্ষক সাইফুদ্দিন সালাম মিঠু যুগান্তরকে অভিযোগ করে বলেন, কয়েকটি কেন্দ্রে সিল ছাড়া ব্যালট পাওয়া গেছে।

ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, আমি নিজে ভোট দিয়েছি, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই কালি উঠে গেছে। এতে একাধিকবার ভোট দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। আমরা চাইছিলাম চাকসু নির্বাচন হোক আদর্শ উদাহরণ, কিন্তু নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, আইটি ভবনের ২১৪ নম্বর কক্ষে স্বাক্ষরবিহীন প্রায় ২০টি ব্যালট পেপার পাওয়া গেছে। আমরা নির্বাচন কমিশনকে জানাবো যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।

তবে ছাত্রদল প্রার্থীরা জানিয়েছেন, তারা নির্বাচন বর্জনের পথে হাঁটছেন না। শাফায়াত হোসেন বলেন, আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে কাজ করতে চাই। জয়-পরাজয় যাই হোক, শিক্ষার্থীদের পাশে থাকব।

ছাত্রদলের জিএস প্রার্থী শাফায়েত হোসেন আরও বলেন, চেকিং করার সময় দায়িত্বপ্রাপ্তরা ছবি দেখে ব্যালট দিচ্ছে না। আমরা চেয়েছি, নির্বাচন কমিশন ইতিহাসের অংশ হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

শ্বশুরবাড়ি থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেন তারেক রহমান

চাকসু নির্বাচনে সিলবিহীন ব্যালটসহ গুরুতর অনিয়মের অভিযোগ

আপডেট সময় ১২:২৩:০৭ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অমোচনীয় কালি মুছে যাওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে কয়েকটি কেন্দ্রে সিলবিহীন ব্যালট পাওয়ার ঘটনাও জানা গেছে।

বুধবার (১৫ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া নির্বাচনে কলা ও মানববিদ্যা অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ এবং ইঞ্জিনিয়ারিং অনুষদের কয়েকটি ভোটকক্ষে এ অনিয়মের অভিযোগ ওঠে।

সরেজমিনে সমাজবিজ্ঞান অনুষদের ৪০১ ও ৪০২ নম্বর কক্ষ এবং কলা ভবনের ৩১২৪ নম্বর কক্ষে দেখা যায়, ভোটারদের আঙুলে দেওয়া অমোচনীয় কালি ঘষে ফেলতেই উঠে যাচ্ছে।

ছাত্রদল প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী শাফায়াত হোসেন বলেনভোটারের আঙুলে অমোচনীয় যে কালি দেওয়া হচ্ছে তা এক ঘষাতেই উঠে যাচ্ছে।

দ্রোহ পর্ষদ প্যানেলের ভিপি প্রার্থী রিজু লক্ষী অবরোধ ও জিএস প্রার্থী ইফাজ উদ্দিন আহমেদ ইমুও একই অভিযোগ করেন। তারা বলেন, যে কয়টি ভোট কেন্দ্র পরিদর্শন করেছি কোনো কেন্দ্রে অমোছনীয় কালী ব্যবহার করতে দেখেনি। ভোট দেয়ার সাথে সাথে আঙ্গুল থেকে কালি উঠে যাচ্ছে। যেখানে জাল ভোট দেয়ার সুযোগ থেকে যাচ্ছে।

কালি নিয়ে অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশনার অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ বলেন, কালি উঠে গেলেও ভোটারদের নাম তালিকা থেকে কেটে দেওয়া হচ্ছে, তাই পুনরায় ভোট দেওয়ার সুযোগ নেই।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্ধারিত সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে জার্মানির অমোচনীয় কালি সময়মতো আনা সম্ভব হয়নি।

অন্যদিকে চবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও নির্বাচন পর্যবেক্ষক সাইফুদ্দিন সালাম মিঠু যুগান্তরকে অভিযোগ করে বলেন, কয়েকটি কেন্দ্রে সিল ছাড়া ব্যালট পাওয়া গেছে।

ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, আমি নিজে ভোট দিয়েছি, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই কালি উঠে গেছে। এতে একাধিকবার ভোট দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। আমরা চাইছিলাম চাকসু নির্বাচন হোক আদর্শ উদাহরণ, কিন্তু নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, আইটি ভবনের ২১৪ নম্বর কক্ষে স্বাক্ষরবিহীন প্রায় ২০টি ব্যালট পেপার পাওয়া গেছে। আমরা নির্বাচন কমিশনকে জানাবো যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।

তবে ছাত্রদল প্রার্থীরা জানিয়েছেন, তারা নির্বাচন বর্জনের পথে হাঁটছেন না। শাফায়াত হোসেন বলেন, আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে কাজ করতে চাই। জয়-পরাজয় যাই হোক, শিক্ষার্থীদের পাশে থাকব।

ছাত্রদলের জিএস প্রার্থী শাফায়েত হোসেন আরও বলেন, চেকিং করার সময় দায়িত্বপ্রাপ্তরা ছবি দেখে ব্যালট দিচ্ছে না। আমরা চেয়েছি, নির্বাচন কমিশন ইতিহাসের অংশ হবে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481