ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ইসরাইলের মধ্যাঞ্চলে ইরানের ক্লাস্টার বোমা হামলা Logo ইরান কিছুতেই আত্মসমর্পণ করবে না: পেজেশকিয়ান Logo ইসরায়েলের অস্ত্র উৎপাদন স্থাপনায় ইরানের হামলা Logo চীনের উপহার হাইজ্যাক করে বাপের নাম বসানো হয়েছিল: জামায়াত আমির Logo ইরানকে ‘সন্ত্রাসবাদে সমর্থনকারী রাষ্ট্র’ ঘোষণা আলবেনিয়ার Logo নেতানিয়াহুর কার্যালয়ের পাশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা Logo ‘আফগানিস্তানে হামলা চালিয়ে পাকিস্তান ইসরায়েলের মতো কাজ করেছে’ Logo ৯ ঘণ্টায় পদ্মা সেতুতে কোটি টাকার বেশি টোল আদায় Logo ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানি হামলায় নিহত হয়েছেন: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী Logo হরমুজ প্রণালী বন্ধ: আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লো ৩ শতাংশের বেশি

চাকসুর ৮ কেন্দ্রের ফলে ভিপি-জিএস পদে এগিয়ে শিবির, এজিএস পদে ছাত্রদল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৪৪:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৮টি কেন্দ্রের ফল প্রকাশ করা হয়েছে। এতে ভিপি, জিএস পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা এগিয়ে রয়েছেন। অন্যদিকে এজিএস পদে এগিয়ে রয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী। বুধবার (১৫ অক্টোবর) রাত ২ টা পর্যন্ত পাওয়া খবরে এ তথ্য জানা যায়।

সবশেষ পাওয়া ফলে জানা গেছে, আটটি কেন্দ্রে ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি পেয়েছেন ৩৯৯০ ভোট। ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন ২১৫৭ ভোট।

জিএস পতে শিবির সমর্থিত প্রার্থী সাঈদ বিন হাবীব পেয়েছেন ৩০৯৫৮ ভোট। ছাত্রদল মনোনীত জিএস প্রার্থী শাফায়াত পেয়েছেন ১৩২৩ ভোট।

অন্যদিকে ছাত্রদল মনোনীত এজিএস প্রার্থী আইয়্যুবুর রহমান তৌফিক পেয়েছেন ৩৪৯৭ ভোট। ছাত্রশিবির সমর্থিত এজিএস প্রার্থী সাজ্জাদ হোসেন মুন্না পেয়েছেন ২৩৪৮ ভোট।

এদিকে চাকসু নির্বাচনে শান্তিপূর্ণ শেষ হলেও ফলাফল প্রকাশের আগে বেশ কিছু জায়গায় উত্তেজনা দেখা দিয়েছে। আজ রাত একটার পর দুই হলের ম্যানুয়ালি ফল গণনার দাবিতে আইটি ভবনের সামনে অবস্থান করে ছাত্রদলের নেতা-কর্মীরা।

এর আগে দিনভর সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হলেও ফলাফল প্রকাশের আগে বিভিন্ন জায়গায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এদিন বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটের বাইরে ছাত্রদলের সমর্থনে বিএনপি ও ছাত্রশিবিরের সমর্থনে জামায়াতের নেতাকর্মীরা আশেপাশে অবস্থান নেন। এ সময় উভয় পক্ষই শান্তিপূর্ণভাবে রাস্তার পাশে নিলেও অপ্রীতিকর কোন ঘটনার খবর পাওয়া যায়নি। রাত একটা পর্যন্ত তাদের অবস্থান করতে দেখা গেছে। এমন পরিস্থিতিতে রাতেই ক্যাম্পাসে বিজিবি মোতায়েন করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ইসরাইলের মধ্যাঞ্চলে ইরানের ক্লাস্টার বোমা হামলা

চাকসুর ৮ কেন্দ্রের ফলে ভিপি-জিএস পদে এগিয়ে শিবির, এজিএস পদে ছাত্রদল

আপডেট সময় ০৩:৪৪:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৮টি কেন্দ্রের ফল প্রকাশ করা হয়েছে। এতে ভিপি, জিএস পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা এগিয়ে রয়েছেন। অন্যদিকে এজিএস পদে এগিয়ে রয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী। বুধবার (১৫ অক্টোবর) রাত ২ টা পর্যন্ত পাওয়া খবরে এ তথ্য জানা যায়।

সবশেষ পাওয়া ফলে জানা গেছে, আটটি কেন্দ্রে ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি পেয়েছেন ৩৯৯০ ভোট। ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন ২১৫৭ ভোট।

জিএস পতে শিবির সমর্থিত প্রার্থী সাঈদ বিন হাবীব পেয়েছেন ৩০৯৫৮ ভোট। ছাত্রদল মনোনীত জিএস প্রার্থী শাফায়াত পেয়েছেন ১৩২৩ ভোট।

অন্যদিকে ছাত্রদল মনোনীত এজিএস প্রার্থী আইয়্যুবুর রহমান তৌফিক পেয়েছেন ৩৪৯৭ ভোট। ছাত্রশিবির সমর্থিত এজিএস প্রার্থী সাজ্জাদ হোসেন মুন্না পেয়েছেন ২৩৪৮ ভোট।

এদিকে চাকসু নির্বাচনে শান্তিপূর্ণ শেষ হলেও ফলাফল প্রকাশের আগে বেশ কিছু জায়গায় উত্তেজনা দেখা দিয়েছে। আজ রাত একটার পর দুই হলের ম্যানুয়ালি ফল গণনার দাবিতে আইটি ভবনের সামনে অবস্থান করে ছাত্রদলের নেতা-কর্মীরা।

এর আগে দিনভর সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হলেও ফলাফল প্রকাশের আগে বিভিন্ন জায়গায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এদিন বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটের বাইরে ছাত্রদলের সমর্থনে বিএনপি ও ছাত্রশিবিরের সমর্থনে জামায়াতের নেতাকর্মীরা আশেপাশে অবস্থান নেন। এ সময় উভয় পক্ষই শান্তিপূর্ণভাবে রাস্তার পাশে নিলেও অপ্রীতিকর কোন ঘটনার খবর পাওয়া যায়নি। রাত একটা পর্যন্ত তাদের অবস্থান করতে দেখা গেছে। এমন পরিস্থিতিতে রাতেই ক্যাম্পাসে বিজিবি মোতায়েন করা হয়।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481