ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শ্বশুরবাড়ি থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেন তারেক রহমান Logo নির্বাচন ও গণভোটে ১৪ সদস্যের পর্যবেক্ষক দল পাঠাবে কমনওয়েলথ Logo ক্রিকেটারদের সঙ্গে আজ জরুরি বৈঠক করবেন ক্রীড়া উপদেষ্টা Logo নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় আসছে ইউরোপীয় পার্লামেন্টের ৭ সদস্য Logo গাজা ‘শান্তি পর্ষদে’ থাকছে আমিরাত, সৌদি আরব, তুরস্ক, মিশর, জর্দান, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও কাতার Logo পানির ট্যাংক থেকে শিশু ননদের মরদেহ উদ্ধার, ভাবি গ্রেপ্তার Logo বিএনপির নির্বাচনি থিম সং প্রকাশ Logo সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন মারা গেছেন Logo আমার মিছিলে কোনো কিশোর গ্যাং থাকবে না: সাঈদ আল নোমান Logo নিউ ইয়র্কে টেক্সওয়ার্ল্ডে ১৫ প্রদর্শক নিয়ে আলোচনায় বাংলাদেশ

চবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:০৭:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় একটি বাসা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সিলিং ফ্যানের জন্য রাখা হুকের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করছে।

নিহত শিক্ষার্থীর নাম ওমর ফারুক সুমন।

তিনি আরবি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
মৃত্যুর আগে সুমন একটি চিরকুট লিখে গেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘আমি সুমন, ওমর ফারুক সুমন। আমার কোনো আশা–আকাঙ্ক্ষা নেই।

আর আমার কারো প্রতি কোনো অভিযোগ নেই। সবাই ভালো থাকবেন।’
স্থানীয় সূত্র ও পারিবারিক সদস্যদের বরাতে জানা যায়, সুমন খুলশীর ৫ নম্বর লেনের ১৭ নম্বর বাসায় তার মামার বাসায় থাকতেন। তার সঙ্গে সেখানে থাকতেন বড় ভাইও।

দুই দিন আগে সুমনের মামারা পুরো পরিবার নিয়ে তুরস্কে বেড়াতে যান। বাসায় সুমন এবং তার বড় ভাই ছিলেন। আজ সকাল ৮টার দিকে সুমনের বড় ভাই কাজের উদ্দেশে বাসা থেকে বের হয়ে যান। সারাদিন সুমন বাসায় একাই ছিলেন। বিকাল ৪টার দিকে সুমন বড় ভাইকে ফোন দিয়ে জানতে চান, ‘তুমি কোথায়, বাসায় আসতে কতক্ষণ লাগবে?’ বড় ভাই জানান যে তার আসতে একটু দেরি হবে।

এর কিছুক্ষণ পর বড় ভাই সুমনকে ফোন করলে তিনি আর রিসিভ করেননি। পরে বাড়ি থেকে তার মা ছেলের নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করতে না পেরে বিষয়টি বড় ভাইকে জানান। এতে উদ্বেগ দেখা দিলে বড় ভাই বিল্ডিংয়ের দারোয়ানকে দিয়ে বাসা চেক করান। দারোয়ান কলিংবেল বাজিয়ে কোনো সাড়া না পেয়ে বড় ভাইকে জানালে তিনি দ্রুত বাসায় এসে দরজা খুলে সুমনকে সিলিং ফ্যানের জন্য রাখা হুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। ঘটনার পর পুলিশ এসে দড়ি কেটে মরদেহ নিচে নামায়।

পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। ময়নাতদন্তের জন্য পুলিশ মরদেহটি চট্টগ্রাম মেডিক্যালে পাঠিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

শ্বশুরবাড়ি থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেন তারেক রহমান

চবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০১:০৭:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫

চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় একটি বাসা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সিলিং ফ্যানের জন্য রাখা হুকের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করছে।

নিহত শিক্ষার্থীর নাম ওমর ফারুক সুমন।

তিনি আরবি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
মৃত্যুর আগে সুমন একটি চিরকুট লিখে গেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘আমি সুমন, ওমর ফারুক সুমন। আমার কোনো আশা–আকাঙ্ক্ষা নেই।

আর আমার কারো প্রতি কোনো অভিযোগ নেই। সবাই ভালো থাকবেন।’
স্থানীয় সূত্র ও পারিবারিক সদস্যদের বরাতে জানা যায়, সুমন খুলশীর ৫ নম্বর লেনের ১৭ নম্বর বাসায় তার মামার বাসায় থাকতেন। তার সঙ্গে সেখানে থাকতেন বড় ভাইও।

দুই দিন আগে সুমনের মামারা পুরো পরিবার নিয়ে তুরস্কে বেড়াতে যান। বাসায় সুমন এবং তার বড় ভাই ছিলেন। আজ সকাল ৮টার দিকে সুমনের বড় ভাই কাজের উদ্দেশে বাসা থেকে বের হয়ে যান। সারাদিন সুমন বাসায় একাই ছিলেন। বিকাল ৪টার দিকে সুমন বড় ভাইকে ফোন দিয়ে জানতে চান, ‘তুমি কোথায়, বাসায় আসতে কতক্ষণ লাগবে?’ বড় ভাই জানান যে তার আসতে একটু দেরি হবে।

এর কিছুক্ষণ পর বড় ভাই সুমনকে ফোন করলে তিনি আর রিসিভ করেননি। পরে বাড়ি থেকে তার মা ছেলের নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করতে না পেরে বিষয়টি বড় ভাইকে জানান। এতে উদ্বেগ দেখা দিলে বড় ভাই বিল্ডিংয়ের দারোয়ানকে দিয়ে বাসা চেক করান। দারোয়ান কলিংবেল বাজিয়ে কোনো সাড়া না পেয়ে বড় ভাইকে জানালে তিনি দ্রুত বাসায় এসে দরজা খুলে সুমনকে সিলিং ফ্যানের জন্য রাখা হুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। ঘটনার পর পুলিশ এসে দড়ি কেটে মরদেহ নিচে নামায়।

পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। ময়নাতদন্তের জন্য পুলিশ মরদেহটি চট্টগ্রাম মেডিক্যালে পাঠিয়েছে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481