ঢাকা ১০:২৭ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে মন্দির থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৫৮:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরীতে একটি মন্দির থেকে স্বর্ণালঙ্কার ও দানবাক্সের টাকা চুরি হয়েছে। শনিবার দিবাগত গভীর রাতে নগরীর কোতোয়ালি থানার সদরঘাট কালী মন্দিরে এ চুরির ঘটনা ঘটেছে। তবে মন্দিরে সিসিটিভি না থাকায় তাৎক্ষণিকভাবে চোর শনাক্ত করতে পারছে না পুলিশ। এরপরও চুরি যাওয়া স্বর্ণালঙ্কার ও টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় রোববার থানায় মামলা দায়ের করার কথা রয়েছে।

মন্দিরের সেবায়েত পরিবারের সদস্য সানা ভট্টাচার্য্য বলেন, সকাল ৭টার দিকে মন্দিরের দরজার তালা খোলার পর আমরা চুরির বিষয়টি বুঝতে পারি। মন্দিরের মূল ফটক অক্ষত আছে। সেটা যেভাবে তালাবদ্ধ করা হয়েছিল, সেভাবেই ছিল। আমাদের ধারণা, ঘরের চালের ওপর উঠে ভেন্টিলেটরের ফাঁক দিয়ে এক বা একাধিক চোর মন্দিরে প্রবেশ করেছে।

তিনি আরও বলেন, মন্দিরে কালিমূর্তির মাথায় থাকা প্রতিটি চারভরি ওজনের একটি স্বর্ণ ও একটি রুপার মুকুট, এক জোড়া কানের দুল, দুই ভরি ওজনের লকেটসহ চেইন, ৪ ভরি ওজনের রূপার মুন্ডমালা, চার আনা ওজনের স্বর্ণের লকেট চুরি হয়েছে। এছাড়া মন্দিরের দানবাক্স ভেঙে আনুমানিক ৬০ থেকে ৭০ হাজার টাকাও নিয়ে গেছে।

কোতোয়ালি থানার ওসি আবদুল করিম বলেন, খবর পেয়ে পুলিশের টিম ঘটনাস্থলে গিয়েছিল। সেখানে কোনো সিসি ক্যামেরা নেই। সামনের সড়ক ও আশপাশে থাকা সিসি ক্যামেরার ফুটেজ যাচাই-বাছাই করে চোর শনাক্তে একটি টিম কাজ করছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে মন্দির থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি

আপডেট সময় ০৩:৫৮:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

চট্টগ্রাম নগরীতে একটি মন্দির থেকে স্বর্ণালঙ্কার ও দানবাক্সের টাকা চুরি হয়েছে। শনিবার দিবাগত গভীর রাতে নগরীর কোতোয়ালি থানার সদরঘাট কালী মন্দিরে এ চুরির ঘটনা ঘটেছে। তবে মন্দিরে সিসিটিভি না থাকায় তাৎক্ষণিকভাবে চোর শনাক্ত করতে পারছে না পুলিশ। এরপরও চুরি যাওয়া স্বর্ণালঙ্কার ও টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় রোববার থানায় মামলা দায়ের করার কথা রয়েছে।

মন্দিরের সেবায়েত পরিবারের সদস্য সানা ভট্টাচার্য্য বলেন, সকাল ৭টার দিকে মন্দিরের দরজার তালা খোলার পর আমরা চুরির বিষয়টি বুঝতে পারি। মন্দিরের মূল ফটক অক্ষত আছে। সেটা যেভাবে তালাবদ্ধ করা হয়েছিল, সেভাবেই ছিল। আমাদের ধারণা, ঘরের চালের ওপর উঠে ভেন্টিলেটরের ফাঁক দিয়ে এক বা একাধিক চোর মন্দিরে প্রবেশ করেছে।

তিনি আরও বলেন, মন্দিরে কালিমূর্তির মাথায় থাকা প্রতিটি চারভরি ওজনের একটি স্বর্ণ ও একটি রুপার মুকুট, এক জোড়া কানের দুল, দুই ভরি ওজনের লকেটসহ চেইন, ৪ ভরি ওজনের রূপার মুন্ডমালা, চার আনা ওজনের স্বর্ণের লকেট চুরি হয়েছে। এছাড়া মন্দিরের দানবাক্স ভেঙে আনুমানিক ৬০ থেকে ৭০ হাজার টাকাও নিয়ে গেছে।

কোতোয়ালি থানার ওসি আবদুল করিম বলেন, খবর পেয়ে পুলিশের টিম ঘটনাস্থলে গিয়েছিল। সেখানে কোনো সিসি ক্যামেরা নেই। সামনের সড়ক ও আশপাশে থাকা সিসি ক্যামেরার ফুটেজ যাচাই-বাছাই করে চোর শনাক্তে একটি টিম কাজ করছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481