ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শাকসু নির্বাচন স্থগিত : কঠোর কর্মসূচির হুশিয়ারি শিক্ষার্থীদের Logo শান্তিতে নোবেল জয়ী মাচাদোর সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে বসবেন ট্রাম্প Logo প্রাথমিক শিক্ষক নিয়োগ: ‘প্রশ্নফাঁসের বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ মেলেনি, শিগগির ফল প্রকাশ’ Logo পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে করাচিতে বিক্ষোভ Logo সরকারপন্থী মিছিল ‘বিদেশি শত্রুদের পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছে’: খামেনি Logo ছাত্র সংসদ নির্বাচন বন্ধ মানে শিক্ষার্থীদের ভোটাধিকার ও গণতন্ত্র খর্ব: ভিপি সাদিক কায়েম Logo মুক্তাগাছায় জাতীয় পার্টির ২ শতাধিক নেতার বিএনপিতে যোগদান Logo পূর্ণিমা বললেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’ Logo ৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ আরবেলোয়া Logo মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের আগুন ৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য সরাবেন যেভাবে

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:০৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

বর্তমানে ইন্টারনেটে প্রতারণার বড় হাতিয়ার হয়ে উঠেছে ব্যক্তিগত তথ্য। জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল নম্বর, ই-মেইল, এমনকি বাসার ঠিকানাও অনলাইন ঘুরে বেড়াচ্ছে সহজেই। এসব তথ্য গুগল সার্চে খুঁজে পাওয়া এখন কোনো ব্যাপারই না। প্রতারক চক্র এ ধরনের তথ্য ব্যবহার করে প্রতারণা চালিয়ে যাচ্ছে অবলীলায়।

তবে এবার ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় কার্যকর উদ্যোগ নিয়েছে গুগল। ব্যবহারকারীদের তথ্য নিয়ন্ত্রণে রাখতে ‘Results About You’ নামের একটি নতুন ফিচার চালু করেছে টেক জায়ান্টটি। এ ফিচারের মাধ্যমে এখন যে কেউ গুগল সার্চে থাকা নিজের সংবেদনশীল তথ্য মুছে ফেলার আবেদন করতে পারবেন।

ফিচারটি কীভাবে কাজ করে?
গুগলের এই নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারী যদি গুগল সার্চে নিজের নাম, মোবাইল নম্বর, ই-মেইল ঠিকানা বা লোকেশন সংক্রান্ত কোনো তথ্য খুঁজে পান, তাহলে সেগুলো সরানোর জন্য রিপোর্ট করতে পারবেন।

ব্যবহারকারীকে করতে হবে:
https://myactivity.google.com/results-about-you ওয়েব ঠিকানায় গিয়ে
গুগল অ্যাকাউন্টে লগইন করে
নিজের মোবাইল নম্বর, ই-মেইল ও ঠিকানা জমা দিতে হবে
এরপর গুগল থেকে ই-মেইল বা অ্যাপে নোটিফিকেশন আসবে
সেখানে ব্যবহারকারী তথ্য মুছে ফেলার আবেদন জমা দিতে পারবেন

যেসব তথ্য মুছে ফেলা যাবে
গুগলের মতে, ‘Results About You’ ফিচারের মাধ্যমে নিচের ধরণের ব্যক্তিগত ও স্পর্শকাতর তথ্য গুগল সার্চ রেজাল্ট থেকে সরানো যেতে পারে:

মোবাইল নম্বর
ই-মেইল ঠিকানা
বাসার ঠিকানা
জাতীয় পরিচয়পত্র নম্বর (NID)
ব্যাংক অ্যাকাউন্ট নম্বর
ব্যক্তিগত স্বাক্ষর
পাসওয়ার্ড বা লগইন সংক্রান্ত তথ্য
মেডিকেল রেকর্ড

বিশেষজ্ঞরা বলছেন, গুগলের এই উদ্যোগ প্রযুক্তি খাতে গোপনীয়তা ও তথ্য সুরক্ষার ক্ষেত্রে একটি বড় অগ্রগতি। তবে তথ্য একবার অনলাইনে চলে গেলে তা পুরোপুরি মুছে ফেলা সবসময়ই কঠিন—তাই আগে থেকেই সতর্ক থাকা এবং ব্যক্তিগত তথ্য অনলাইনে শেয়ার করার আগে চিন্তা-ভাবনা করাই বুদ্ধিমানের কাজ। সূত্র: প্রযুক্তি

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

শাকসু নির্বাচন স্থগিত : কঠোর কর্মসূচির হুশিয়ারি শিক্ষার্থীদের

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য সরাবেন যেভাবে

আপডেট সময় ০৩:০৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

বর্তমানে ইন্টারনেটে প্রতারণার বড় হাতিয়ার হয়ে উঠেছে ব্যক্তিগত তথ্য। জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল নম্বর, ই-মেইল, এমনকি বাসার ঠিকানাও অনলাইন ঘুরে বেড়াচ্ছে সহজেই। এসব তথ্য গুগল সার্চে খুঁজে পাওয়া এখন কোনো ব্যাপারই না। প্রতারক চক্র এ ধরনের তথ্য ব্যবহার করে প্রতারণা চালিয়ে যাচ্ছে অবলীলায়।

তবে এবার ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় কার্যকর উদ্যোগ নিয়েছে গুগল। ব্যবহারকারীদের তথ্য নিয়ন্ত্রণে রাখতে ‘Results About You’ নামের একটি নতুন ফিচার চালু করেছে টেক জায়ান্টটি। এ ফিচারের মাধ্যমে এখন যে কেউ গুগল সার্চে থাকা নিজের সংবেদনশীল তথ্য মুছে ফেলার আবেদন করতে পারবেন।

ফিচারটি কীভাবে কাজ করে?
গুগলের এই নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারী যদি গুগল সার্চে নিজের নাম, মোবাইল নম্বর, ই-মেইল ঠিকানা বা লোকেশন সংক্রান্ত কোনো তথ্য খুঁজে পান, তাহলে সেগুলো সরানোর জন্য রিপোর্ট করতে পারবেন।

ব্যবহারকারীকে করতে হবে:
https://myactivity.google.com/results-about-you ওয়েব ঠিকানায় গিয়ে
গুগল অ্যাকাউন্টে লগইন করে
নিজের মোবাইল নম্বর, ই-মেইল ও ঠিকানা জমা দিতে হবে
এরপর গুগল থেকে ই-মেইল বা অ্যাপে নোটিফিকেশন আসবে
সেখানে ব্যবহারকারী তথ্য মুছে ফেলার আবেদন জমা দিতে পারবেন

যেসব তথ্য মুছে ফেলা যাবে
গুগলের মতে, ‘Results About You’ ফিচারের মাধ্যমে নিচের ধরণের ব্যক্তিগত ও স্পর্শকাতর তথ্য গুগল সার্চ রেজাল্ট থেকে সরানো যেতে পারে:

মোবাইল নম্বর
ই-মেইল ঠিকানা
বাসার ঠিকানা
জাতীয় পরিচয়পত্র নম্বর (NID)
ব্যাংক অ্যাকাউন্ট নম্বর
ব্যক্তিগত স্বাক্ষর
পাসওয়ার্ড বা লগইন সংক্রান্ত তথ্য
মেডিকেল রেকর্ড

বিশেষজ্ঞরা বলছেন, গুগলের এই উদ্যোগ প্রযুক্তি খাতে গোপনীয়তা ও তথ্য সুরক্ষার ক্ষেত্রে একটি বড় অগ্রগতি। তবে তথ্য একবার অনলাইনে চলে গেলে তা পুরোপুরি মুছে ফেলা সবসময়ই কঠিন—তাই আগে থেকেই সতর্ক থাকা এবং ব্যক্তিগত তথ্য অনলাইনে শেয়ার করার আগে চিন্তা-ভাবনা করাই বুদ্ধিমানের কাজ। সূত্র: প্রযুক্তি

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481