ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পাকিস্তানের অভিযোগ প্রত্যাখান করল ভারত Logo ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে ‘হামলার’ প্রতিবাদে কেএমপি দপ্তরের সামনে বিক্ষোভ Logo জামায়াত কি ইসলামের ঠিকাদারি নিয়েছে : প্রশ্ন সালাহউদ্দিনের Logo হাসিনার বিরুদ্ধে সরাসরি লড়াই করেছেন আল্লামা মামুনুল হক : হাসনাত আব্দুল্লাহ Logo নতুন ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ Logo ৫ বিষয়ে ভিত্তি করে বিএনপির ইশতেহার: মাহদী আমিন Logo চট্টগ্রাম বন্দরের বিষয়ে সব সিদ্ধান্ত জনগণকে জানিয়ে নিতে হবে: ফরহাদ মজহার Logo আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ জামায়াতের Logo উন্মুক্ত মঞ্চে তারেক রহমানকে সরাসরি আলোচনার আমন্ত্রণ জামায়াত আমিরের Logo মিথ্যাচারের দাঁতভাঙা জবাব দেবে জনগণ: মির্জা আব্বাস

গার্দিওলার ১,০০০তম ম্যাচে লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানসিটি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৩২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

ফুটবল ম্যানেজার হিসেবে নিজের ১,০০০তম ম্যাচটা একেবারে স্মরণীয় করে রাখলেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলাপ্রিমিয়ার লিগে শিরোপা দৌড়ে টিকে থাকতে লিভারপুলের বিপক্ষে জেতার দরকার ছিল আর সেই কাজটিই গার্দিওলার দল করল একেবারে অনায়াসে।

ইত্তিহাদে রোববার রাতের এই ম্যাচে লিভারপুলকে ৩০ গোলে উড়িয়ে দিয়েছে সিটি। এতে আর্সেনালের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান নেমে এসেছে চারতে, আর শিরোপার লড়াই নতুন করে জমে উঠেছে।

ম্যাচের শুরু থেকেই সিটি আধিপত্য বিস্তার করে। যদিও ১৫ মিনিটে লিড নেওয়ার সুযোগ এসেছিল পেনাল্টি থেকে, কিন্তু লিভারপুলের গোলরক্ষক জর্জি মামারদাশভিলির হাতে আটকা পড়ে হালান্ডের শট। তবে ২৯ মিনিটে মাতেউস নুনেসের নিখুঁত ক্রস থেকে হালান্ডই তুলে দেন কাঙ্ক্ষিত গোলএটাই ছিল তার চলতি মৌসুমে ক্লাব ও দেশের হয়ে ২৮তম গোল।

লিভারপুলও প্রথমার্ধে একবার জালে বল পাঠিয়েছিল, কিন্তু অ্যান্ডি রবার্টসনের অফসাইডের কারণে বাতিল হয় ভ্যান ডাইকের গোল। এরপর যোগ করা সময়ে সিটির ভাগ্য আরও প্রসন্ন হয়নিকো গনসালেসের দূরপাল্লার শট ভ্যান ডাইকের গায়ে লেগে দিক বদলে জালে ঢোকে, মামারদাশভিলি তখন ভুলপথে।

দ্বিতীয়ার্ধে লিভারপুলের প্রতিরোধ ভেঙে দেন জেরেমি ডোকু। ৬২ মিনিটে ব্রাডলিকে কাটিয়ে দুর্দান্ত কার্ভে শট নিয়ে গোল করেন বেলজিয়ান উইঙ্গার। তার ডান পায়ের কিক মামারদাশভিলিকে সম্পূর্ণ অসহায় করে তোলে।

এই জয়ে ম্যানসিটি শুধু তিন পয়েন্টই নয়, আত্মবিশ্বাসও ফিরে পেয়েছে। আর গার্দিওলার জন্য এটি নিখুঁত স্মারকম্যানেজারিয়াল জীবনের ১,০০০তম ম্যাচে এমন এক জয়, যা হয়তো তার সেরা অর্জনগুলোর পাশে জায়গা করে নেবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের অভিযোগ প্রত্যাখান করল ভারত

গার্দিওলার ১,০০০তম ম্যাচে লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানসিটি

আপডেট সময় ০৩:৩২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

ফুটবল ম্যানেজার হিসেবে নিজের ১,০০০তম ম্যাচটা একেবারে স্মরণীয় করে রাখলেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলাপ্রিমিয়ার লিগে শিরোপা দৌড়ে টিকে থাকতে লিভারপুলের বিপক্ষে জেতার দরকার ছিল আর সেই কাজটিই গার্দিওলার দল করল একেবারে অনায়াসে।

ইত্তিহাদে রোববার রাতের এই ম্যাচে লিভারপুলকে ৩০ গোলে উড়িয়ে দিয়েছে সিটি। এতে আর্সেনালের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান নেমে এসেছে চারতে, আর শিরোপার লড়াই নতুন করে জমে উঠেছে।

ম্যাচের শুরু থেকেই সিটি আধিপত্য বিস্তার করে। যদিও ১৫ মিনিটে লিড নেওয়ার সুযোগ এসেছিল পেনাল্টি থেকে, কিন্তু লিভারপুলের গোলরক্ষক জর্জি মামারদাশভিলির হাতে আটকা পড়ে হালান্ডের শট। তবে ২৯ মিনিটে মাতেউস নুনেসের নিখুঁত ক্রস থেকে হালান্ডই তুলে দেন কাঙ্ক্ষিত গোলএটাই ছিল তার চলতি মৌসুমে ক্লাব ও দেশের হয়ে ২৮তম গোল।

লিভারপুলও প্রথমার্ধে একবার জালে বল পাঠিয়েছিল, কিন্তু অ্যান্ডি রবার্টসনের অফসাইডের কারণে বাতিল হয় ভ্যান ডাইকের গোল। এরপর যোগ করা সময়ে সিটির ভাগ্য আরও প্রসন্ন হয়নিকো গনসালেসের দূরপাল্লার শট ভ্যান ডাইকের গায়ে লেগে দিক বদলে জালে ঢোকে, মামারদাশভিলি তখন ভুলপথে।

দ্বিতীয়ার্ধে লিভারপুলের প্রতিরোধ ভেঙে দেন জেরেমি ডোকু। ৬২ মিনিটে ব্রাডলিকে কাটিয়ে দুর্দান্ত কার্ভে শট নিয়ে গোল করেন বেলজিয়ান উইঙ্গার। তার ডান পায়ের কিক মামারদাশভিলিকে সম্পূর্ণ অসহায় করে তোলে।

এই জয়ে ম্যানসিটি শুধু তিন পয়েন্টই নয়, আত্মবিশ্বাসও ফিরে পেয়েছে। আর গার্দিওলার জন্য এটি নিখুঁত স্মারকম্যানেজারিয়াল জীবনের ১,০০০তম ম্যাচে এমন এক জয়, যা হয়তো তার সেরা অর্জনগুলোর পাশে জায়গা করে নেবে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481