ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় দ্রুতই আন্তর্জাতিক বাহিনী প্রবেশ করবে, দাবি ট্রাম্পের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৫৯:১৬ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের সমন্বয় গঠিত ‘আন্তর্জাতিক বাহিনী’ গাজায় দ্রুতই প্রবেশ করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) এ ব্যাপারে ট্রাম্প বলেন, ‘খুব শিগগিরই গাজায় আন্তর্জাতিক বাহিনী পাঠানো হবে।’ হামাস যদি এ নিয়ে ঝামেলা করে তাহলে ‘খুব শক্তিশালী দেশের একটি জোট’ হস্তক্ষেপ করবে বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প।

ট্রাম্প আরও উল্লেখ করেন, যদিও ইসরায়েলের পক্ষ থেকে কিছু বিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে, তবু গাজায় শান্তি এবং বিরতি কার্যকর হচ্ছে। তিনি জানান, যুক্তরাষ্ট্র আঞ্চলিক দেশ ও মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

যদিও এখন পর্যন্ত হামাসকে নিরস্ত্র করতে কোনো ধরনের শক্তি প্রয়োগ করতে দেখা যায়নি কোনো দেশকে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গাজায় দুই বছরের জন্য একটি অন্তর্বর্তী সরকার এবং স্থিতিশীল বাহিনী গঠনের জন্য আলোচনা শুরু করতে যাচ্ছে। এমন সময়ই ট্রাম্প জানালেন ফিলিস্তিনি এ উপত্যকায় শিগগিরই যাবে অন্যান্য দেশের সেনারা।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনী গাজায় স্থিতিশীলতা ফিরিয়ে আনার পরিকল্পনা করছে। মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে সমন্বয় ও সিরিয়ার সঙ্গে অগ্রগতিকে কেন্দ্র করে ট্রাম্প আশা প্রকাশ করেছেন, যে অঞ্চলটি ধীরে ধীরে শান্তির দিকে অগ্রসর হবে

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না, ১২ ফেব্রুয়ারি বিজয় উদযাপন: নুর

গাজায় দ্রুতই আন্তর্জাতিক বাহিনী প্রবেশ করবে, দাবি ট্রাম্পের

আপডেট সময় ০৩:৫৯:১৬ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রের সমন্বয় গঠিত ‘আন্তর্জাতিক বাহিনী’ গাজায় দ্রুতই প্রবেশ করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) এ ব্যাপারে ট্রাম্প বলেন, ‘খুব শিগগিরই গাজায় আন্তর্জাতিক বাহিনী পাঠানো হবে।’ হামাস যদি এ নিয়ে ঝামেলা করে তাহলে ‘খুব শক্তিশালী দেশের একটি জোট’ হস্তক্ষেপ করবে বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প।

ট্রাম্প আরও উল্লেখ করেন, যদিও ইসরায়েলের পক্ষ থেকে কিছু বিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে, তবু গাজায় শান্তি এবং বিরতি কার্যকর হচ্ছে। তিনি জানান, যুক্তরাষ্ট্র আঞ্চলিক দেশ ও মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

যদিও এখন পর্যন্ত হামাসকে নিরস্ত্র করতে কোনো ধরনের শক্তি প্রয়োগ করতে দেখা যায়নি কোনো দেশকে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গাজায় দুই বছরের জন্য একটি অন্তর্বর্তী সরকার এবং স্থিতিশীল বাহিনী গঠনের জন্য আলোচনা শুরু করতে যাচ্ছে। এমন সময়ই ট্রাম্প জানালেন ফিলিস্তিনি এ উপত্যকায় শিগগিরই যাবে অন্যান্য দেশের সেনারা।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনী গাজায় স্থিতিশীলতা ফিরিয়ে আনার পরিকল্পনা করছে। মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে সমন্বয় ও সিরিয়ার সঙ্গে অগ্রগতিকে কেন্দ্র করে ট্রাম্প আশা প্রকাশ করেছেন, যে অঞ্চলটি ধীরে ধীরে শান্তির দিকে অগ্রসর হবে

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481