ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি Logo অপরিচিত নাম্বার থেকে মিঠুনকে হুমকি Logo ট্রাম্পের সাথে দেখা করতে হোয়াইট হাউসে পৌঁছেছেন মাচাদো Logo খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী আজ Logo না ফেরার দেশে ‘মিস ক্যালকাটা’ খ্যাত অভিনেত্রী জয়শ্রী কবির Logo পাসওয়ার্ড জটিলতা পোস্টাল ভোটারদের কল সেন্টারে যোগাযোগের আহ্বান ইসির Logo ১১ দলের নির্বাচনী ঐক্যের ‘ঐতিহাসিক যাত্রা’ Logo নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী ইয়াছিন, পেলেন সমন্বয়কের দায়িত্ব Logo গ্রিনল্যান্ড দখলে অনড় যুক্তরাষ্ট্র, পাল্টা জবাবে সেনা পাঠাচ্ছে ইইউ Logo ইলেকশন ইঞ্জিনিয়ারিং বরদাশত করবো না: জামায়াত আমির

গণহত্যা: নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তুরস্কের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:০৯:০৮ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

ইসরায়েলি এসব কর্মকর্তার বিরুদ্ধে গাজায় কাঠামোগতভাবে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ করেছে তুরস্ক।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির কথা শুক্রবার ঘোষণা করেছে তুরস্ক।

ইস্তাম্বুলের প্রসিকিউটরের অফিস ৩৭ জন ইসরায়েলিকে পরোয়ানার আওতায় রেখেছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, অফিসটি পূর্ণ তালিকা প্রকাশ না করলেও কয়েকজনের নাম জানিয়েছে, যাদের মধ্যে রয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ, জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির ও সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির।

আঙ্কারার বিবৃতিতে গাজায় তুরস্ক পরিচালিত হাসপাতাল ‘টার্কিশ-প্যালেস্টিনিয়ান হসপিটাল’-এর কথাও উল্লেখ করা হয়েছে। চলতি বছরের মার্চে হাসপাতালটিতে বোমা ছোড়ে ইসরায়েল।

মধ্যপ্রাচ্যের দেশটির বিরুদ্ধে গণহত্যার অভিযোগ করে আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকা যে মামলা করে, তাতে গত বছর পক্ষভুক্ত হয় তুরস্ক।

দক্ষিণ ইসরায়েলে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পরিপ্রেক্ষিতে গাজা উপত্যকাকে মৃত্যুপুরি বানিয়ে ফেলে ইসরায়েল। গত ১০ অক্টোবর ভঙ্গুর যুদ্ধবিরতি বাস্তবায়নের আগে দেশটির হামলায় উপত্যকায় নিহত হন ৬৮ হাজারের বেশি ফিলিস্তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি

গণহত্যা: নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তুরস্কের

আপডেট সময় ০৭:০৯:০৮ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫

ইসরায়েলি এসব কর্মকর্তার বিরুদ্ধে গাজায় কাঠামোগতভাবে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ করেছে তুরস্ক।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির কথা শুক্রবার ঘোষণা করেছে তুরস্ক।

ইস্তাম্বুলের প্রসিকিউটরের অফিস ৩৭ জন ইসরায়েলিকে পরোয়ানার আওতায় রেখেছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, অফিসটি পূর্ণ তালিকা প্রকাশ না করলেও কয়েকজনের নাম জানিয়েছে, যাদের মধ্যে রয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ, জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির ও সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির।

ইসরায়েলি এসব কর্মকর্তার বিরুদ্ধে গাজায় কাঠামোগতভাবে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ করেছে তুরস্ক।

আঙ্কারার বিবৃতিতে গাজায় তুরস্ক পরিচালিত হাসপাতাল ‘টার্কিশ-প্যালেস্টিনিয়ান হসপিটাল’-এর কথাও উল্লেখ করা হয়েছে। চলতি বছরের মার্চে হাসপাতালটিতে বোমা ছোড়ে ইসরায়েল।

মধ্যপ্রাচ্যের দেশটির বিরুদ্ধে গণহত্যার অভিযোগ করে আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকা যে মামলা করে, তাতে গত বছর পক্ষভুক্ত হয় তুরস্ক।

দক্ষিণ ইসরায়েলে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পরিপ্রেক্ষিতে গাজা উপত্যকাকে মৃত্যুপুরি বানিয়ে ফেলে ইসরায়েল। গত ১০ অক্টোবর ভঙ্গুর যুদ্ধবিরতি বাস্তবায়নের আগে দেশটির হামলায় উপত্যকায় নিহত হন ৬৮ হাজারের বেশি ফিলিস্তিনি।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481