ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পাকিস্তানের অভিযোগ প্রত্যাখান করল ভারত Logo ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে ‘হামলার’ প্রতিবাদে কেএমপি দপ্তরের সামনে বিক্ষোভ Logo জামায়াত কি ইসলামের ঠিকাদারি নিয়েছে : প্রশ্ন সালাহউদ্দিনের Logo হাসিনার বিরুদ্ধে সরাসরি লড়াই করেছেন আল্লামা মামুনুল হক : হাসনাত আব্দুল্লাহ Logo নতুন ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ Logo ৫ বিষয়ে ভিত্তি করে বিএনপির ইশতেহার: মাহদী আমিন Logo চট্টগ্রাম বন্দরের বিষয়ে সব সিদ্ধান্ত জনগণকে জানিয়ে নিতে হবে: ফরহাদ মজহার Logo আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ জামায়াতের Logo উন্মুক্ত মঞ্চে তারেক রহমানকে সরাসরি আলোচনার আমন্ত্রণ জামায়াত আমিরের Logo মিথ্যাচারের দাঁতভাঙা জবাব দেবে জনগণ: মির্জা আব্বাস

খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা উপকূলের ৪৪ প্রতিমা বিসর্জনকালে সতর্ক থাকবে কোস্টগার্ড

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:২০:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

সাতক্ষীরা করেসপনডেন্ট:

খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে উপকূলীয় অঞ্চলের জানমাল রক্ষায় নিরাপত্তা জোরদার করেছে কোস্ট গার্ড।

বুধবার (১ অক্টোবর) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, উপকূলীয় অঞ্চল খুলনা জেলার রুপসা, কয়রা ও দাকোপ, বাগেরহাট জেলার মোংলা, শরণখোলা ও মোড়লগঞ্জ এবং সাতক্ষীরা জেলার শ্যামনগরে বসবাসরত সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ৪৪টি পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তায় কাজ করছে কোস্ট গার্ড পশ্চিম জোন। যেকোনো ধরণের নাশকতা থেকে জনগণের জানমাল এবং উপাসনালয়সমূহ রক্ষা করা ও যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে তারা।

প্রতিমা বিসর্জনের দিন অতিউৎসাহী জনগণকে ধারনক্ষমতার অতিরিক্ত নৌযানে উঠা থেকে বিরত রাখা, নৌযানে অবস্থানরত অবস্থায় সকলের লাইফ জ্যাকেট পরিধান নিশ্চিত করা এবং সাঁতার না জানা ব্যক্তিকে নৌযানে না উঠার পরামর্শ প্রদানসহ বিভিন্ন বিষয়ে জনসচেতনামূলক প্রচারনা চালাচ্ছে কোস্ট গার্ড।

তিনি আরও জানান, প্রতিমা বিসর্জনের স্থানসমূহে নৌকা ডুবির মতো অনাকাঙ্খিত ঘটনায় উদ্ধারের নিমিত্তে কোস্ট গার্ডের বিশেষ ডুবুরিদল সর্বদা প্রস্তুত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের অভিযোগ প্রত্যাখান করল ভারত

খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা উপকূলের ৪৪ প্রতিমা বিসর্জনকালে সতর্ক থাকবে কোস্টগার্ড

আপডেট সময় ১১:২০:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫

সাতক্ষীরা করেসপনডেন্ট:

খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে উপকূলীয় অঞ্চলের জানমাল রক্ষায় নিরাপত্তা জোরদার করেছে কোস্ট গার্ড।

বুধবার (১ অক্টোবর) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, উপকূলীয় অঞ্চল খুলনা জেলার রুপসা, কয়রা ও দাকোপ, বাগেরহাট জেলার মোংলা, শরণখোলা ও মোড়লগঞ্জ এবং সাতক্ষীরা জেলার শ্যামনগরে বসবাসরত সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ৪৪টি পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তায় কাজ করছে কোস্ট গার্ড পশ্চিম জোন। যেকোনো ধরণের নাশকতা থেকে জনগণের জানমাল এবং উপাসনালয়সমূহ রক্ষা করা ও যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে তারা।

প্রতিমা বিসর্জনের দিন অতিউৎসাহী জনগণকে ধারনক্ষমতার অতিরিক্ত নৌযানে উঠা থেকে বিরত রাখা, নৌযানে অবস্থানরত অবস্থায় সকলের লাইফ জ্যাকেট পরিধান নিশ্চিত করা এবং সাঁতার না জানা ব্যক্তিকে নৌযানে না উঠার পরামর্শ প্রদানসহ বিভিন্ন বিষয়ে জনসচেতনামূলক প্রচারনা চালাচ্ছে কোস্ট গার্ড।

তিনি আরও জানান, প্রতিমা বিসর্জনের স্থানসমূহে নৌকা ডুবির মতো অনাকাঙ্খিত ঘটনায় উদ্ধারের নিমিত্তে কোস্ট গার্ডের বিশেষ ডুবুরিদল সর্বদা প্রস্তুত থাকবে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481