ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুই নেতার সমর্থকদের সংঘর্ষ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:২৮:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

খুলনার রূপসা উপজেলার কাজদিয়া বাজারে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) উপজেলার কাজদিয়া বাজারে ওবায়েদ ফার্মেসির সম্মুখে এ হামলার ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও আহতরা জানায়, দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় খুলনা-৪ আসনে বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক পৃথক পৃথক গণসংযোগ করে আসছে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার নির্বাচনী প্রচারণায় পারভেজ মল্লিকের রূপসা উপজেলা সদর কাজদিয়া বাজারে আসার কথা থাকায় তার অনুসারীরা কাজদিয়া বাজারে অবস্থান করছিলেন। এমন সময় বিএনপির প্রতিপক্ষ গ্রুপের কতিপয় সদস্য তাদের উপর হামলা চালায়। এতে শান্ত শেখ, শাহজাহান ও ইমরানসহ পাঁচজন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শান্ত শেখ বলেন, এটি একটি রাজনৈতিক প্রতিহিংসামূলক হামলা। যারা গণতান্ত্রিকভাবে রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছিলেন, তাদের ওপর এমন হামলা অগ্রহণযোগ্য।

তিনি বলেন, সকালে স্থানীয় নেতাকর্মীরা পারভেজ ভাইয়ের কর্মসূচির প্রস্তুতি নিচ্ছিল। হামলায় আমার ভাইসহ ৫ জন গুরুতর আহত হয়েছে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সকালে সংঘর্ষের খবর জানতে পেরে পুলিশ দ্রুত যেয়ে সবাইকে ওই জায়গা থেকে সরিয়ে দেয়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।

ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনায় আশাবাদী হোয়াইট হাউস

খুলনায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুই নেতার সমর্থকদের সংঘর্ষ

আপডেট সময় ০৩:২৮:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

খুলনার রূপসা উপজেলার কাজদিয়া বাজারে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) উপজেলার কাজদিয়া বাজারে ওবায়েদ ফার্মেসির সম্মুখে এ হামলার ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও আহতরা জানায়, দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় খুলনা-৪ আসনে বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক পৃথক পৃথক গণসংযোগ করে আসছে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার নির্বাচনী প্রচারণায় পারভেজ মল্লিকের রূপসা উপজেলা সদর কাজদিয়া বাজারে আসার কথা থাকায় তার অনুসারীরা কাজদিয়া বাজারে অবস্থান করছিলেন। এমন সময় বিএনপির প্রতিপক্ষ গ্রুপের কতিপয় সদস্য তাদের উপর হামলা চালায়। এতে শান্ত শেখ, শাহজাহান ও ইমরানসহ পাঁচজন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শান্ত শেখ বলেন, এটি একটি রাজনৈতিক প্রতিহিংসামূলক হামলা। যারা গণতান্ত্রিকভাবে রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছিলেন, তাদের ওপর এমন হামলা অগ্রহণযোগ্য।

তিনি বলেন, সকালে স্থানীয় নেতাকর্মীরা পারভেজ ভাইয়ের কর্মসূচির প্রস্তুতি নিচ্ছিল। হামলায় আমার ভাইসহ ৫ জন গুরুতর আহত হয়েছে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সকালে সংঘর্ষের খবর জানতে পেরে পুলিশ দ্রুত যেয়ে সবাইকে ওই জায়গা থেকে সরিয়ে দেয়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481