ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, কিছুটা ভালোর দিকে: তথ্য উপদেষ্টা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:০৬:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘স্থিতিশীল ও কিছুটা ভালো’র দিকে। এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

রোববার (৩০ নভেম্বর) রাতে হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ব্যক্তিগত উদ্যোগে খালেদা জিয়ার খোঁজ নিতে এসেছি। দেশের জন্য তিনি যেভাবে অবদান রেখেছেন ও নানা ত্যাগ স্বীকার করেছেন, সে কারণে দেশবাসীর মতো আমিও তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করেছি।

তিনি জানান, চিকিৎসকদের সঙ্গে আলোচনায় জানতে পেরেছেন, খালেদা জিয়ার অবস্থা গত কয়েকদিনের মতোই স্থিতিশীল আছে ও সামান্য উন্নতিও হয়েছে। চিকিৎসকরা আশা করছেন, সামনে তার শারীরিক অবস্থা আরও ভালো হবে।

গণতান্ত্রিক রূপান্তরের জন্য খালেদা জিয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, তার ত্যাগ ও অবদানের কারণে আমরা আশা করি, তিনি সামনে আরও সুস্থ হয়ে দেশের গণতান্ত্রিক বিনির্মাণ প্রক্রিয়া দেখবেন। জুলাইয়ের অভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছেন, তাদের নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গেও কথা বলেন তিনি। মাহফুজ আলম বলেন, তারেক রহমানের দেশে ফেরা সংক্রান্ত সব ধরনের সহযোগিতায় বর্তমান সরকার প্রস্তুত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।

ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনায় আশাবাদী হোয়াইট হাউস

খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, কিছুটা ভালোর দিকে: তথ্য উপদেষ্টা

আপডেট সময় ০১:০৬:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘স্থিতিশীল ও কিছুটা ভালো’র দিকে। এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

রোববার (৩০ নভেম্বর) রাতে হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ব্যক্তিগত উদ্যোগে খালেদা জিয়ার খোঁজ নিতে এসেছি। দেশের জন্য তিনি যেভাবে অবদান রেখেছেন ও নানা ত্যাগ স্বীকার করেছেন, সে কারণে দেশবাসীর মতো আমিও তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করেছি।

তিনি জানান, চিকিৎসকদের সঙ্গে আলোচনায় জানতে পেরেছেন, খালেদা জিয়ার অবস্থা গত কয়েকদিনের মতোই স্থিতিশীল আছে ও সামান্য উন্নতিও হয়েছে। চিকিৎসকরা আশা করছেন, সামনে তার শারীরিক অবস্থা আরও ভালো হবে।

গণতান্ত্রিক রূপান্তরের জন্য খালেদা জিয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, তার ত্যাগ ও অবদানের কারণে আমরা আশা করি, তিনি সামনে আরও সুস্থ হয়ে দেশের গণতান্ত্রিক বিনির্মাণ প্রক্রিয়া দেখবেন। জুলাইয়ের অভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছেন, তাদের নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গেও কথা বলেন তিনি। মাহফুজ আলম বলেন, তারেক রহমানের দেশে ফেরা সংক্রান্ত সব ধরনের সহযোগিতায় বর্তমান সরকার প্রস্তুত রয়েছে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481