ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নির্বাচনে বাম গণতান্ত্রিক শক্তিকে বিজয়ী করার আহ্বান যুক্তরাজ্য গণতান্ত্রিক যুক্তফ্রন্টের Logo খেলাফত মজলিসের প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন জামায়াত নেতা Logo ‘স্বরাষ্ট্র উপদেষ্টা’ সেজে ডিসির কাছে টাকা দাবি, প্রতারক গ্রেফতার Logo সংস্কার তো বিএনপির সন্তান: মির্জা ফখরুল Logo চিকিৎসা নিতে থাইল্যান্ড যাওয়ার অনুমতি মেলেনি আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের Logo জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান মুক্তিযোদ্ধা সংসদের Logo কোনো ধান্দাবাজ ও কসাইদের হাতে দেশকে পড়তে দেব না : মির্জা আব্বাস Logo বিএনপি ক্ষমতায় না গেলে বেশি ক্ষতিগ্রস্ত হবে আলেম সমাজ : দুলু Logo লুট হওয়া অস্ত্র নির্বাচনের আগে উদ্ধারের তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা: প্রেস সচিব Logo নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধ চলছে

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৫৭:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

খাগড়াছড়ি করেসপনডেন্ট:

খাগড়াছড়ি সদরে স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে জুম্ম ছাত্র-জনতার ডাকে জেলায় আধাবেলা সড়ক অবরোধ চলছে।

আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৬টায় শুরু হওয়া এ কর্মসূচি চলবে দুপুর ১২টা পর্যন্ত।

ভোর থেকে খাগড়াছড়ি সদরের চেঙ্গী ব্রিজসহ কয়েকটি এলাকায় অবস্থান নেয় পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরামের সদস্যরা। অবরোধের সমর্থনে জেলার বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করা হচ্ছে।

অবরোধের ফলে জেলা শহর ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো যানবাহন। বন্ধ আছে অভ্যন্তরীণ সড়কের বিভিন্ন পরিহনও। তবে শহর কেন্দ্রিক ছোট কিছু পরিবহন চলছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। অবরোধকারীদের দাবি, মারমা কিশোরী ধর্ষণের বিচার অবিলম্বে করতে হবে।

এর আগে, বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিক্ষোভ সমাবেশে একই দাবি তোলে ‘জুম্ম ছাত্র জনতা’র ব্যানারে একাধিক সংগঠন। আধাবেলা সড়ক অবরোধের পাশাপাশি ২৫ ও ২৬ সেপ্টেম্বর তিন পার্বত্য জেলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জনের ডাক দেয় তারা।

উল্লেখ্য, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে খাগড়াছড়ির সিঙ্গিনালা এলাকায় ৮ম শ্রেণির এক মারমা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ আনা হয়। পরদিন বুধবার সদর থানায় ৩ জনকে অজ্ঞাত আসামি করে ভিকটিমের বাবা বাদী হয়ে মামলা এজাহার করেন। পরে এ ঘটনায় চয়ন শীল নামে এক সন্দেহভাজনকে সেনা সহায়তায় আটক করে পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

নির্বাচনে বাম গণতান্ত্রিক শক্তিকে বিজয়ী করার আহ্বান যুক্তরাজ্য গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধ চলছে

আপডেট সময় ০৯:৫৭:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

খাগড়াছড়ি করেসপনডেন্ট:

খাগড়াছড়ি সদরে স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে জুম্ম ছাত্র-জনতার ডাকে জেলায় আধাবেলা সড়ক অবরোধ চলছে।

আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৬টায় শুরু হওয়া এ কর্মসূচি চলবে দুপুর ১২টা পর্যন্ত।

ভোর থেকে খাগড়াছড়ি সদরের চেঙ্গী ব্রিজসহ কয়েকটি এলাকায় অবস্থান নেয় পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরামের সদস্যরা। অবরোধের সমর্থনে জেলার বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করা হচ্ছে।

অবরোধের ফলে জেলা শহর ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো যানবাহন। বন্ধ আছে অভ্যন্তরীণ সড়কের বিভিন্ন পরিহনও। তবে শহর কেন্দ্রিক ছোট কিছু পরিবহন চলছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। অবরোধকারীদের দাবি, মারমা কিশোরী ধর্ষণের বিচার অবিলম্বে করতে হবে।

এর আগে, বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিক্ষোভ সমাবেশে একই দাবি তোলে ‘জুম্ম ছাত্র জনতা’র ব্যানারে একাধিক সংগঠন। আধাবেলা সড়ক অবরোধের পাশাপাশি ২৫ ও ২৬ সেপ্টেম্বর তিন পার্বত্য জেলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জনের ডাক দেয় তারা।

উল্লেখ্য, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে খাগড়াছড়ির সিঙ্গিনালা এলাকায় ৮ম শ্রেণির এক মারমা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ আনা হয়। পরদিন বুধবার সদর থানায় ৩ জনকে অজ্ঞাত আসামি করে ভিকটিমের বাবা বাদী হয়ে মামলা এজাহার করেন। পরে এ ঘটনায় চয়ন শীল নামে এক সন্দেহভাজনকে সেনা সহায়তায় আটক করে পুলিশ।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481