ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শ্বশুরবাড়ি থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেন তারেক রহমান Logo নির্বাচন ও গণভোটে ১৪ সদস্যের পর্যবেক্ষক দল পাঠাবে কমনওয়েলথ Logo ক্রিকেটারদের সঙ্গে আজ জরুরি বৈঠক করবেন ক্রীড়া উপদেষ্টা Logo নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় আসছে ইউরোপীয় পার্লামেন্টের ৭ সদস্য Logo গাজা ‘শান্তি পর্ষদে’ থাকছে আমিরাত, সৌদি আরব, তুরস্ক, মিশর, জর্দান, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও কাতার Logo পানির ট্যাংক থেকে শিশু ননদের মরদেহ উদ্ধার, ভাবি গ্রেপ্তার Logo বিএনপির নির্বাচনি থিম সং প্রকাশ Logo সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন মারা গেছেন Logo আমার মিছিলে কোনো কিশোর গ্যাং থাকবে না: সাঈদ আল নোমান Logo নিউ ইয়র্কে টেক্সওয়ার্ল্ডে ১৫ প্রদর্শক নিয়ে আলোচনায় বাংলাদেশ

ক্রিকেট ক্যারিয়ারের অধ্যায় প্রায় শেষ, রাজনীতির পথ এখনও বাকি: সাকিব

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:১৬:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:
কখনো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, কখনো আবুধাবি টি-টেন, আবার কখনো আইএল টি-টোয়েন্টি একটা পর আরেকটা ফ্র্যাঞ্চাইজি আসরে খেলেই চলেছেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকলেও দেশের মাটিতে একটি বিদায়ী সিরিজ খেলার আশাই তাকে এখনো খেলে যেতে উদ্বুদ্ধ করছে। তবে পেশাদার ক্রিকেট ক্যারিয়ারের একেবারে শেষ প্রান্তে পৌঁছে যাওয়া এ অলরাউন্ডার জানিয়ে দিয়েছেন, ক্রিকেট ছাড়লেও রাজনীতি চালিয়ে যাবেন তিনি।

ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মঈন আলির সঙ্গে ‘বিয়ার্ড বিফোর উইকেট’ পডকাস্টে সাকিব খুলে বলেছেন ক্যারিয়ারের নানা দিক- শুরুর দিনগুলো, ক্রিকেটের বিকাশ, বাংলাদেশ দলের পরিবেশ, এমনকি নিজের অবসর পরিকল্পনাও।

এখনো আনুষ্ঠানিকভাবে অবসর ঘোষণা না করলেও সাকিবের ইচ্ছে, দেশে ফিরে একটি বিদায়ী সিরিজ খেলা। এরপরই তার মনোযোগ পুরোপুরি থাকবে রাজনীতিতে। গত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হওয়া এই সাবেক অধিনায়ক বলেন, ‘আমার মনে হয় ক্রিকেট ক্যারিয়ারের অধ্যায় প্রায় শেষ। তবে রাজনীতির পথ এখনও বাকি। বাংলাদেশের মানুষ ও মাগুরাবাসীর জন্য কাজ করাই আমার ইচ্ছা ছিল এবং আছে। দেখা যাক, আল্লাহ আমাকে কোথায় নিয়ে যান।’

২০২৪ সালের অগাস্টে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর সাংসদ পদ হারান সাকিব। এরপর দেশের বাইরে অবস্থান করতে থাকা এই তারকা আর দেশে ফিরতে পারেননি। হত্যা মামলাসহ একাধিক মামলার আসামিও হতে হয়েছে তাকে।

বাংলাদেশের জার্সিতে সাকিব শেষ খেলেছেন গত বছরের সেপ্টেম্বরে, ভারতের বিপক্ষে কানপুর টেস্টে। ওই ম্যাচের আগেই তিনি জানিয়েছিলেন নিজের অবসর পরিকল্পনা- মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিদায়ী টেস্ট এবং চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানতে চান। কিন্তু ইচ্ছাগুলোর কোনোটিই পূরণ হয়নি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্কোয়াডে থাকলেও মাঠে নামা হয়নি। যুক্তরাষ্ট্র থেকে দুবাই পৌঁছানোর পর নিরাপত্তার কারণ দেখিয়ে তাকে দেশে ফিরতে নিষেধ করা হয়। পরবর্তী নানা ঘটনার পর সরকার-ঘনিষ্ঠ নীতিনির্ধারকেরা প্রকাশ্যে জানান, সাকিবকে আর বাংলাদেশে খেলতে দেওয়া হবে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

শ্বশুরবাড়ি থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেন তারেক রহমান

ক্রিকেট ক্যারিয়ারের অধ্যায় প্রায় শেষ, রাজনীতির পথ এখনও বাকি: সাকিব

আপডেট সময় ১১:১৬:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫

স্পোর্টস ডেস্ক:
কখনো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, কখনো আবুধাবি টি-টেন, আবার কখনো আইএল টি-টোয়েন্টি একটা পর আরেকটা ফ্র্যাঞ্চাইজি আসরে খেলেই চলেছেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকলেও দেশের মাটিতে একটি বিদায়ী সিরিজ খেলার আশাই তাকে এখনো খেলে যেতে উদ্বুদ্ধ করছে। তবে পেশাদার ক্রিকেট ক্যারিয়ারের একেবারে শেষ প্রান্তে পৌঁছে যাওয়া এ অলরাউন্ডার জানিয়ে দিয়েছেন, ক্রিকেট ছাড়লেও রাজনীতি চালিয়ে যাবেন তিনি।

ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মঈন আলির সঙ্গে ‘বিয়ার্ড বিফোর উইকেট’ পডকাস্টে সাকিব খুলে বলেছেন ক্যারিয়ারের নানা দিক- শুরুর দিনগুলো, ক্রিকেটের বিকাশ, বাংলাদেশ দলের পরিবেশ, এমনকি নিজের অবসর পরিকল্পনাও।

এখনো আনুষ্ঠানিকভাবে অবসর ঘোষণা না করলেও সাকিবের ইচ্ছে, দেশে ফিরে একটি বিদায়ী সিরিজ খেলা। এরপরই তার মনোযোগ পুরোপুরি থাকবে রাজনীতিতে। গত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হওয়া এই সাবেক অধিনায়ক বলেন, ‘আমার মনে হয় ক্রিকেট ক্যারিয়ারের অধ্যায় প্রায় শেষ। তবে রাজনীতির পথ এখনও বাকি। বাংলাদেশের মানুষ ও মাগুরাবাসীর জন্য কাজ করাই আমার ইচ্ছা ছিল এবং আছে। দেখা যাক, আল্লাহ আমাকে কোথায় নিয়ে যান।’

২০২৪ সালের অগাস্টে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর সাংসদ পদ হারান সাকিব। এরপর দেশের বাইরে অবস্থান করতে থাকা এই তারকা আর দেশে ফিরতে পারেননি। হত্যা মামলাসহ একাধিক মামলার আসামিও হতে হয়েছে তাকে।

বাংলাদেশের জার্সিতে সাকিব শেষ খেলেছেন গত বছরের সেপ্টেম্বরে, ভারতের বিপক্ষে কানপুর টেস্টে। ওই ম্যাচের আগেই তিনি জানিয়েছিলেন নিজের অবসর পরিকল্পনা- মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিদায়ী টেস্ট এবং চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানতে চান। কিন্তু ইচ্ছাগুলোর কোনোটিই পূরণ হয়নি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্কোয়াডে থাকলেও মাঠে নামা হয়নি। যুক্তরাষ্ট্র থেকে দুবাই পৌঁছানোর পর নিরাপত্তার কারণ দেখিয়ে তাকে দেশে ফিরতে নিষেধ করা হয়। পরবর্তী নানা ঘটনার পর সরকার-ঘনিষ্ঠ নীতিনির্ধারকেরা প্রকাশ্যে জানান, সাকিবকে আর বাংলাদেশে খেলতে দেওয়া হবে না।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481