ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি Logo অপরিচিত নাম্বার থেকে মিঠুনকে হুমকি Logo ট্রাম্পের সাথে দেখা করতে হোয়াইট হাউসে পৌঁছেছেন মাচাদো Logo খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী আজ Logo না ফেরার দেশে ‘মিস ক্যালকাটা’ খ্যাত অভিনেত্রী জয়শ্রী কবির Logo পাসওয়ার্ড জটিলতা পোস্টাল ভোটারদের কল সেন্টারে যোগাযোগের আহ্বান ইসির Logo ১১ দলের নির্বাচনী ঐক্যের ‘ঐতিহাসিক যাত্রা’ Logo নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী ইয়াছিন, পেলেন সমন্বয়কের দায়িত্ব Logo গ্রিনল্যান্ড দখলে অনড় যুক্তরাষ্ট্র, পাল্টা জবাবে সেনা পাঠাচ্ছে ইইউ Logo ইলেকশন ইঞ্জিনিয়ারিং বরদাশত করবো না: জামায়াত আমির

ক্রিকেটার আজহারউদ্দিন এখন মন্ত্রী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৩৭:০৫ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

রাজ্যের জুবিলি হিলস আসনে বিধানসভার উপনির্বাচনের ঠিক আগে আজহারউদ্দিনকে মন্ত্রী হিসেবে নিযুক্ত করা হলো।

রাজনৈতিক ক্যারিয়ারের নতুন ইনিংস শুরু করেছেন ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন।

তেলেঙ্গানা মন্ত্রিপরিষদে শুক্রবার মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি।

এনডিটিভি জানায়, মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডির নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের মন্ত্রী হিসেবে শপথ নেন সাবেক ক্রিকেটার। রাজ ভবনে আড়ম্বরহীন ও মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে তাকে শপথবাক্য পাঠ করান রাজ্যের গভর্নর জিষ্ণু দেব ভার্মা।

আজহারউদ্দিনের অন্তর্ভুক্তিতে তেলেঙ্গানার মন্ত্রিপরিষদের আকার বেড়ে দাঁড়াল ১৬তে। তাকে অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে রাজ্যের আইনসভায় সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার বড় পদক্ষেপ নিল কংগ্রেস।

শপথ গ্রহণের কয়েক মিনিট পর আবেগাপ্লুত আজহারউদ্দিন কথা বলেন এনডিটিভির সঙ্গে। তিনি সংবাদমাধ্যমটিকে জানান, রাজ্যের নেতাদের দৃঢ় সমর্থনে ভর করে রাজনীতিতে উঠে আসেন তিনি।

মুখ্যমন্ত্রী রেড্ডির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘সিএম রেভান্থ রেড্ডি সবসময় আমার বড় সমর্থক ছিলেন।’

মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দিনের সঙ্গে ক্রিকেটার হিসেবে অভিষেকের দিনের একটা মিল খুঁজে পান আজহারউদ্দিন।

তিনি বলেন, ‘ক্রিকেটে আমার অভিষেকও ছিল ৩১ ডিসেম্বর এবং আজ ৩১ অক্টোবর। মনে হচ্ছে ভাগ্য পূর্ণ চক্রে এসেছে।’

মন্ত্রী হিসেবে শপথ নিলেও কোনো দপ্তরের দায়িত্ব তাকে দেওয়া হয়নি। দপ্তর বণ্টন হবে পরবর্তী সময়ে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি

ক্রিকেটার আজহারউদ্দিন এখন মন্ত্রী

আপডেট সময় ০৮:৩৭:০৫ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫

রাজ্যের জুবিলি হিলস আসনে বিধানসভার উপনির্বাচনের ঠিক আগে আজহারউদ্দিনকে মন্ত্রী হিসেবে নিযুক্ত করা হলো।

রাজনৈতিক ক্যারিয়ারের নতুন ইনিংস শুরু করেছেন ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন।

তেলেঙ্গানা মন্ত্রিপরিষদে শুক্রবার মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি।

এনডিটিভি জানায়, মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডির নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের মন্ত্রী হিসেবে শপথ নেন সাবেক ক্রিকেটার। রাজ ভবনে আড়ম্বরহীন ও মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে তাকে শপথবাক্য পাঠ করান রাজ্যের গভর্নর জিষ্ণু দেব ভার্মা।

আজহারউদ্দিনের অন্তর্ভুক্তিতে তেলেঙ্গানার মন্ত্রিপরিষদের আকার বেড়ে দাঁড়াল ১৬তে। তাকে অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে রাজ্যের আইনসভায় সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার বড় পদক্ষেপ নিল কংগ্রেস।

রাজ্যের জুবিলি হিলস আসনে বিধানসভার উপনির্বাচনের ঠিক আগে আজহারউদ্দিনকে মন্ত্রী হিসেবে নিযুক্ত করা হলো।

শপথ গ্রহণের কয়েক মিনিট পর আবেগাপ্লুত আজহারউদ্দিন কথা বলেন এনডিটিভির সঙ্গে। তিনি সংবাদমাধ্যমটিকে জানান, রাজ্যের নেতাদের দৃঢ় সমর্থনে ভর করে রাজনীতিতে উঠে আসেন তিনি।

মুখ্যমন্ত্রী রেড্ডির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘সিএম রেভান্থ রেড্ডি সবসময় আমার বড় সমর্থক ছিলেন।’

মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দিনের সঙ্গে ক্রিকেটার হিসেবে অভিষেকের দিনের একটা মিল খুঁজে পান আজহারউদ্দিন।

তিনি বলেন, ‘ক্রিকেটে আমার অভিষেকও ছিল ৩১ ডিসেম্বর এবং আজ ৩১ অক্টোবর। মনে হচ্ছে ভাগ্য পূর্ণ চক্রে এসেছে।’

মন্ত্রী হিসেবে শপথ নিলেও কোনো দপ্তরের দায়িত্ব তাকে দেওয়া হয়নি। দপ্তর বণ্টন হবে পরবর্তী সময়ে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481